somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাসূল (স) কবে ওফাৎ লাভ করেছিলেন?

২২ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বনবী হযরত মুহাম্মদ (স) হলেন সর্ব কালের সর্ব যুগের সর্ব শ্রেষ্ঠ মহামানব। তিনি একাধারে আধ্যাত্বিক দিক দিয়ে সর্বোচ্চ মাকাম ও ব্যাক্তি জীবনে সর্বোত্তম আদর্শের অধীকারি ছিলেন। এ দুইয়ের সংমিশ্রণে ধর্মীয় জীবনে, ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে ও জাতীয় জীবনে তিনি এক অনন্য ও অতুলনীয় বৈশিষ্টমন্ডিত ব্যক্তিত্ব ছিলেন। এজন্য হযরত রাসূল (স) জাতি ধর্ম নির্বিশেষে সবার কাছে সর্বশ্রেষ্ঠ আদর্শ মহাপুরুষ হিসাবে স্বীকৃতি লাভ করেছেন। আর অতূুলনীয় ব্যক্তিত্ব ও দৃষ্টান্তমূলক চরিত্রের বলে তিনি মাত্র দুই দশকে একটি বর্বর, অসভ্য ও অনুন্নত আরব জাতিকে সুসভ্য ও সমৃদ্ধশালী করে পৃথিবীর শ্রেষ্ঠ জাতির মর্যাদায় উন্নীত করেন। কিন্তু পরিতাপের বিষয় যে , সর্বশ্রেষ্ঠ মহামানবের ওফাতের তারিখ নিয়ে আজ আমরা তার অনুসারীরা বিভ্রান্ত হয়ে পড়েছি। বিভিন্ন ঐতিহাসিক ও জীবনী লেখক হযরত রাসুল (স) এর ওফাতের তারিখ কে ভিন্ন ভিন্ন বলে মন্তব্য করেছেন। যিনি তার সুশিক্ষিত কাতেবদের দিয়ে আল্লাহর বাণী আল কুরআনের প্রতিটি আয়াত নির্ভূল ভাবে লিপিবদ্ধ করে গেছেন, যিনি অগণিত সত্যাশ্রয়ী নিবেদিত মানুষ তৈরী করে একটি সুশৃংখল আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করে গেছেন, যিনি অসংখ্য নিরক্ষর মানুষকে শিক্ষার আলো দিয়ে কুরআন হাদীসের বিশেষজ্ঞ করে গেছেন, তার ওফাতের সঠিক তারিখটি লিখে রাখার মত কি কোন সাহাবী ছিলেন না? তিনি তো কোথাও যুদ্ধ করতে গিয়ে গুম হয়ে যান নাই অথবা লোকচক্ষুর অন্তরালে গিয়ে মৃত্যুবরণ করেন নি। তিনি তার প্রাণ প্রিয় সাহাবী হযরত আবু বকর (র), হযরত উমর (র), হরত উসমান (র), হযরত আলী (র),
হযরত আব্দুর রহমান ইবনে আউফ (র), হযরত তালহা (র), হযরত যুবায়ের (র) এর মত অসংখ্য বিজ্ঞ, বিচক্ষণ ও দুরদর্শী বরেণ্য সাহাব কেরামের সামনে হাসি মুখে ওফাৎ লাভ করেছিলেন। কিন্তু তারা কি এই জগৎ গুরু হযরত রাসুল (স) ওফাতের তারিখটি লিখে রাখতে পারেন নি?

পবিত্র কুরআনে এরশাদ হয়েছে-
"আজ আমি তোমাদের ধর্মকে পূর্ণত্ব প্রদান করলাম, আমার নেয়ামত পরিপুর্ণ করে দিলাম এবং ইসলামকে একমাত্র ধর্ম হিসাবে কবুল করে নিলাম"
( সূরা মায়েদা-আয়াত-৩)

এ প্রসিদ্ধ আয়াতখানি হিজরী দশম বর্ষের ৯ই জিলহজ্ব তারিখে আরাফার ময়দানে অবতীর্ণ হয়। এ আয়াত অবতীর্ণ হওয়ার স্থান, দিন, তারিখ ও সময় নির্দিষ্ট হওয়ায় এ তারিখ কে হযরত রাসূল (স) এর ওফাতের তারিখ নির্ণয়ের জন্য নির্ভরযোগ্য ভিত্তি হিসাবে গ্রহণ করা যায়। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এ আয়াত দশম হিজরীর ৯ই জি্লহজ্ব তারিখে নাযিল হ্য়।
এরপর রাহমাতাল্লিল আলামিন (স) মাত্র ৮১ দিন পৃথিবীতে জীবিত ছিলেন
( তাফসীরে মা'রেফুল কুরআন)
বিদায় হজ্বের দিনে আলোচ্য আয়াতটি অবতীর্ণ হওয়া থেকে ৮১ তম দিবসে রাসূলূল্লাহ (স) ওফাৎ লাভ করেন বলে সর্বসম্মত অভিমত। প্রাচীন ও আধূুনিক কালের প্রায় ভাষ্যকারই এ মত ব্যক্ত করেছেন। বর্তমান কালের আল্লামা সাব্বির আহমদ উসমানী ও তার বিখ্যাত উর্দু তাফসীরে ৮১ দিন উল্লেখ করেছেন।
*" ইবনে জারীর কতৃক ইবনে জুরাইজ হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন- এ আয়াত টি অবতীর্ণ হওয়ার পর হযরত রাসূল (স) ৮১ রাত দুনিয়াতে অবস্থান করেন" [ তাফসীরে দোররে মানসূর ৩য় খন্ড পৃষ্ঠা ২০]

**" হাজ্বাজ কতৃক ইবনে জুরাইজ হতে বর্নিত হয়েছে, তিনি বলেন-এ আয়াত টি অবতীর্ণ হওয়ার পর ৮১ রাত রাসুল (স) জীবিত ছিলেন"
[তাফসীরে তাবারী, ৪র্থ খন্ড ৮০ পৃষ্ঠা ]

***"ঈমাম বাগবী বলেন, হারূন ইবনে আনতারা তার পিতা হতে বর্ণনা করেন, এ আয়াত টি অবতীর্ণ হওয়ার পর রাসূল (স) ৮১ দিন জীবিত ছিলেন"
[ তাফসীরে মাযহারী, ৩য় খন্ড, পৃষ্ঠা ২৫]

****"ইবনে জারীর ও অন্যান্যরা বলেন, আরাফাহ দিবসের পর হযরত রাসুল (স) ৮১ দিন জীবীত ছিলেন "
[ তাফসীরে ইবনে কাসীর ২্য খন্ড পৃষ্ঠা ১৩]

উপোরক্ত বর্ণনা গুলো হতে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায় যে বিদায় হজ্বের দিন থেকে ৮১ তম দিবসে ওফাৎ লাভ করেছিলেন।সুতরাং আমরা বিদায় হজ্বের দিন থেকে ৮১ তম দিন কত তারিখ ও কি বার হ্য় তা গণনা করলে হযরত রাসূল (স)
এর ওফাতের তারিখ সম্মন্ধে নিশ্চিত হতে পারি।
এ কথা ঐতিহাসিকভাবে প্রমাণিত হ্য় যে বিদায় হজ্বের দিন টি ছিল শুক্রবার এজন্যই শুক্রবার দিনের হজ্বকে আকবরী হজ্ব বলা হয় এ ব্যপারে কারো কোন দি্মত নেই। সূতরাং বিদায় হজ্ব তথা দশম হিজ্বরীর ৯ই জিলহজ্ব শুক্রবারকে ভিত্তি ধরে হিসাব করলে হযরত রাসূল (স) এর ওফাতের সঠিক তারিখ নির্ণয় করা সম্ভব। হযরত রাসূল (স) এর হাদীসের বর্ণনা অনুযায়ী চান্দ্র বর্ষের একমাস হয় ৩০ দিনে এবং পরবর্তী মাস হয় ২৯ দিনে। এ হিসাবে জিলহজ্ব মাস ২৯ দিন, মহরম মাস ৩০ দিন ও সফর মাস ২৯ দিনে হ্য়। কাজেই দশম হিজ্বরীর ৯ই জিলহজ্ব হতে হিসাব করলে দেখা যায়, জিলহজ্ব মাসের ২১ দিন,মহরম মাসের ৩০ দিন, সফর মাসের ২৯ দিন এবং রবিউল আউয়াল মাসের ১লা তারিখ তথা ১ দিন মিলে মোট একাশি দিন হয়। সুতরাং এ হিসাবে হযরত রাসূল (স) একাদশ হিজরীর ১লা রবিউল আউয়াল ওফাৎ লাভ করেছিলেন।
তাছাড়া হযরত রাসূল (স) রবিউল আউয়াল মাসের সোমবারে ওফাৎ লাভ করেছিলেন, এ ব্যপারেও সবাই একমত। আমরা দশম হিজরীর ৯ই জিলহজ্ব তারিখকে শুক্রবার ধরলে উপরোল্লিখিত হিসাব অনুযায়ী ১লা রবিউল আউয়াল সোমবার পড়ে। এ হিসাবেও রাসূল (স) ১লা রবিউল আউয়াল ওফাৎ লাভ করেছিলেন তা প্রমাণিত হয়।
অধিকন্তু হযরত রাসূল (স) এর জীবনি মোবারকের নির্ভরযোগ্য বর্ণনা হতে জানা যায়, জীবনের শেষভাগে তিনি বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। তবে ওফাতের ৫ দিন পূর্বে তিনি হঠাৎ করে সম্পুর্ণ সুস্থ হয়ে উঠেন। আর ঐ দিনটি ছিল সফর মাসের শেষ বুধবার, যা মুসলিম জাহানে 'আখেরী চাহার সোম্বা' নামে পরিচিত। উপোরোল্লিখিত হিসাব অনুযায়ী একাদশ হিজরীর ২৫ শে সফর ছিল বুধবার। আর এ দিন ও তারিখ হতে পাঁচদিন গণনা করলে একাদশ হিজরীর ১ লা রবিউল আউয়াল সোমবার হ্য়। অন্যদিকে 'আখেরী চাহার সোম্বা' যদি হযরত রাসূল (স) এর জীবনের শেষ বুধবার হয় এবং তিনি যদি এর পরবর্তীতে অপর কোন বুধবার না পেয়ে থাকেন, তবে ' আখেরী চাহার সোম্বা'র পরবর্তী সোমবারই হলো তার ওফাৎ দিবস। সুতরাং ১লা রবিউল আউয়াল তারিখে হযরত রাসূল (স) ওফাৎ লাভ করেছিলেন বলে অকাট্যভাবে প্রমাণিত হ্য়।

সুতরাং উক্ত প্রমাণসই তথ্যর হিসাবে চারদিক থেকেই ১লা রবিউল আউয়াল সোমবার হ্য় বিধায় একথা নিশ্চিৎ ভাবে বলা যায় যে, হযরত রাসূল (স) হিজরীর ১লা রবিউল আউয়াল সোমবার ওফাৎ লাভ করেছিলেন।

ৃএ প্রসংগে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে প্রকাশিত , সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষের' ২য় খন্ডের ৩২৯ পৃষ্ঠায় বলা হয়েছে-'জীবনের শেষ দিন সোমবার প্রত্যুষে হযরত রাসূল (স) দরজার পর্দা সরাইয়া সাহাবীদের সালাত আদায়ের দৃশ্য অবলোকন করিয়া পরম তৃপ্তি লাভ করিলেন। তাহার যন্ত্রণাকাতর মুখে হাসির রেখা ফুটিল। তৃতীয় প্রহরে অন্তিম অবস্থা দেখা দিল। বার বার তাহার সংজ্ঞা লোপ পাইতেছিল। চৈতন্য লাভের পর বার বার তিনি বলিতে লাগিলেন, 'আর রফিকুল আলা'-'তিনিই (আল্লাহ) শ্রেষ্ঠতম বন্ধু'। আলী (স) হযরত এর মস্তক কোলে করিয়া বসিয়াছেন, এমন সম্য় একবার চোখ মেলিয়া আলী (র) এর দইকে তাকাইয়া হযরত (স) অস্ফুটস্বরে বলিতে লাগিলেন, 'সাবধান দাস দাসীদের প্রতি নির্মম হইয়োনা। একবার আয়শা (র) এর বুকে মাথা রাখিয়া শেষবারের মত চোখ মেলিয়া উচ্চকন্ঠে তিনি বলিয়া উঠিলেন 'সালাত-সালাত, সাবধান দাস দাসীদের প্রতি সাবধান অতপর শেষ নিশ্বাসের সাথে উচ্চারণ করিলেন 'হে আল্লাহ! শ্রেষ্ঠতম বন্ধু'। ১লা রবিউল আউয়াল সোমবার ৬৩ বছর বয়সে হযরত রাসূল (স) এর ইন্তিকাল হয় সূর্যাস্তের কিছু পূর্বে"

হযরত রাসূল (স) যে ১লা রবিউল আউয়াল ওফাৎ লাভ করেছেন এটাই সঠিক বলে প্রমাণিত হয়েছে। সমাজের প্রচলিত ১২ ই রবিউল আউয়াল তার ওফাতের তারিখ বলে প্রমাণিত হয়না। কারণ দশম হিজরীর ৯ই জিলহজ্ব শুক্রবার হলে তিনটি মাসের সবকটি মাস যদি ৩০ দিন বা ২৯ দিন যে কোন ভাবেই হিসাব করা হোকনা কেন কোন হিসাবেই একাদশ হিজরীর ১২ই রবিউল আউয়াল সোমবার হয়না।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:০৬
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি কেন “গুম সংক্রান্ত অধ্যাদেশ” বাতিল করতে চায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৫৮


"গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের বিরোধিতা করলাম। এই অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত আমাদের এমন ধারণা দেয় যে বিএনপি গুমের মতো নিকৃষ্ট অপরাধের বিলোপ করতে উৎসাহী নয়। তারা কেন এটা বাতিল করতে... ...বাকিটুকু পড়ুন

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

রোগাক্রান্ত সাস্থ্য ব্যাবস্থাপনা

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:১৪

বাংলাদেশে স্বাস্থ্যখাতে বরাদ্দ কম—এটা সত্য, কিন্তু শুধু বাজেট বাড়ালেই সমস্যা পুরোপুরি সমাধান হবে না। বরং ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা—এই তিনটি জায়গায় শক্তিশালী সংস্কার সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। নিচে বাস্তবভিত্তিক... ...বাকিটুকু পড়ুন

ভঙ্গুর ভবিষ্যৎ এর ভয় কি আমাদের শিক্ষার্থীদের জীবন কেড়ে নিচ্ছে?

লিখেছেন শরৎ চৌধুরী, ০৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:১২


আমরা প্রায়ই একটা কথা শুনি—
“ডিপ্রেশন ছিল”, “প্রেশার নিতে পারেনি”, “পারিবারিক সমস্যা ছিল”…


তারপর গল্পটা শেষ।

কিন্তু সত্যি কি এতটাই সহজ?

বাংলাদেশে ২০২৫ সালে অন্তত ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর মধ্যে ৭৭... ...বাকিটুকু পড়ুন

মায়েরা ,আপনার শিশুকে টিকা দিন

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:১১


টিকা দান কর্মসূচী আবার শুরু হয়েছে,
মায়েরা আপনার শিশুকে কেন্দ্রে নিয়ে টিকা দিন
এবং সকল টিকা প্রদানের তথ্য সংরক্ষন করুন, যা আপনার সন্তানের
ভবিষ্যৎ জীবন যাপনে কাজে লাগবে ।



(... ...বাকিটুকু পড়ুন

×