বেলা শেষের আকাশ, উজ্জ্বল নীল আর বক সাদা মেঘে ভরা। নিচে শান্ত ছায়াময় গ্রাম। চার মাস পরে বাড়ি ফিরলাম, ঢাকা থেকে। চার মাস! নাগরিক সময় ভীষণ দূর্দান্ত, ল্যাজ ধরতে ধরতেও কীভাবে যেন ছুটে পালায়-নাগাল পাওয়া মুশকিল। ঠিক যেন কাঠবেড়ালীর ছা!
ঋতুটা শরৎ। ভীষণ ভীষণ মাথা আউলা করা শরৎ। আর আমার কাছে শরৎ মানেই গ্রাম, শিশির ভেজা একটা শান্ত সকাল-পত্রিকা নেই, টিভি নেই অথচ প্রাণ আছে। অসম্ভবরকমের প্রাণবন্ত একটা সকালের প্রতীক্ষায় থাকা। ভোর হতেই শিউলীর দূর্দান্ত ঘ্রাণে নাগরিক নাক একটা হোঁচট খায় প্রথমেই। তারপর সোনালী ডানা মেলা শিশির মাখা ভোর; আমার প্রতীক্ষায় থাকে, নাকি আমিই তার প্রতীক্ষায় থাকি বোঝা মুশকিল। তবে কেউ না কেউ তো থাকি-ই।
ছোট্ট নদী খারুভাঁজ। নদী তো নয়, যেন নদীর কঙ্কাল। তাতেও লেগেছে কাশের ছোঁয়া। সাদা সাদা আর সাদা! পাশেই অথই সবুজের হিল্লোল। ধানক্ষেতে। মাথার উপরে আকাশ। ছেঁড়া মেঘের পাল। আর কী আশ্চর্য, স্বচ্ছ আকাশের নীচে আমাদের বাড়ির উত্তর দিকে দাঁড়ালেই চোখে পড়ে কাঞ্চনজঙ্ঘার চূড়া! ছোট বেলায় মেঘ ভেবে ভুল করলে বাবা এই তথ্যটা আমাদের জানিয়েছিল। আমরা ভীষণ উদ্বেলিত হয়ে তখন থেকে 'হিমালয়' দেখি প্রতি শরতে, একেবারে মুফতে।
জল নেমে যাওয়া ধানক্ষেত, কলার ভেলায় ভেসে সাদা শাপলা তোলার বিলটা এখন আর সেরকম নেই। কচুরিপানায় ভরা। পানার ফুলগুলো অবশ্য আরো স্বাস্থ্যবান/বতী হয়েছে এখন। তবে চোখ যায় না। তাই পুকুরের পোষা মাছগুলো নিয়ে খেলা করি। একুরিয়াম তো নেই! তারপরও দু'একটা পানকৌড়ি ডুবসাঁতার খেলে এখনো। আমরা আর যাই না তাদের ধাওয়া করতে। ইরি ধানের ক্ষেত ঠিক কোমর দোলাতে পারে না এখন। একটুতেই বুঝি হাপিয়ে যায়। কেমন যেন আগের মতো আর জমে না বিলটা। অথচ পানকৌড়ি আর হড়হড়িয়ার পিছু ধাওয়া করে কতো দুপুর কেটেছে একসময়। বাঁশের কঞ্চির ভয় না দেখালে কী আর আসতাম সেখান থেকে!!
এখন তাই কনক আদিত্য-ই ভরসা:
লীলুয়া বাতাস, নিরাগ পানি/আয়েশি বৈঠার ছুপ/শালুক সাদা ঘাস ফড়িংটা/উড়তে উড়তে টুপ/কালো পান কৌড়ি/ উড়তে উড়তে টুপ...
ছবি : পলাশ চৌধুরী।
আলোচিত ব্লগ
অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন
বিএনপির আবালীপনা।


চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।