আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

profile image
যখন তুমি ঘুমিয়ে রবে হাত বাড়িয়ে তোমায় ছোঁবো..আমি তোমার স্বপ্নে দেখা মেঘবালিকার স্পর্শ হবো 

আমাদের ইস্পিশাল কেক

২২ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:৩৪

গত শুক্রবার আমি আর ফাহদ গেলাম সুপারমার্কেটে, ডিনার কিনবো আর শনিবার কি খাবো তার প্ল্যানিং। কি মনে হতে আমরা দুজনে ঠিক করলাম কেক খাবো, একজায়গায় স্পঞ্জ বেস ছিলো, উঠায়ে নিলাম, ফিলিং এর জন্য.... ফিলাডেলফিয়া ক্রিম চিজ, ক্যালরিহীন সুগার, ক্রিম, স্ট্রবেরী জ্যাম, আর স্ট্রবেরী কিনলাম। এর পরের দিন চিজ, ক্রিম...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ৪ জনের ভাল লাগেনি

মিথ্যা'র বেসাতি

২০ শে জুলাই, ২০০৮ রাত ৩:০৮

"জনম ভরিয়া মিথ্যার বেসাতি
আর তো সহে না পরানে "

আমার চিন্তা-ভাবনা চিরকালের অগোছালো, ভাবনার সুতো একটু পর পর ই ছিঁড়ে যায় অন্য কোন ভাবনার দমকা বাতাসে। হারুন এন্ড দ্য সি অব স্টোরিজ এর হারুন এর মতো, কোন একভাবে ভাবনার একটা সাইকেল দাঁড়িয়ে গেছে, মাত্রাটা পার হবা মাত্র আবার উল্টো রথে ঘুরে...

পোস্টটি ৮ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

জোছনা.....

১৯ শে জুলাই, ২০০৮ দুপুর ২:৫৭

এইখানে সূর্য অস্ত যায় কখন আর উঠে কখন ট্র্যাক কখনো করা হয়না, সবসময়েই আলো লেগেই আছে। কালকে রাত সাড়ে এগারটার দিকে, একলা বাসে বসে হাবিজাবি কি জানি ভাবছিলাম। মারিটিম এর কাছাকাছি এসে, সমুদ্রের কিনারে পার্ক করে রাখা শত শত নৌকা আর স্পীডবোটের দিকে অনেকটা অভ্যাসবশেই চোখ পড়লো, আর দেখি...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

আবারো হুদাই...

১৬ ই জুলাই, ২০০৮ রাত ২:২২

একটা ঘূর্ণিপাক তোমায় দোলাবে, ঘোরাবে, মাথার উপর উঠিয়ে ইচ্ছেমতো ছুঁড়ে ফেলে দেবে আস্তাকুঁড়েয়
তোমার কিচ্ছু করার থাকবে না,
চুপসে যাওয়া একটা বেলুনের মতো তুমি উড়তে চাইবে,
কিন্তু এগোতে পারবে না একটুও
তুমি পারবেনা, কারণ তুমি আসলে পারোই না।
ভিড়ের মধ্যে তুমি ঠায় দাঁড়িয়ে থাকো,
তোমার সময় দৌড়ুতে থাকে
তবু উচ্চকিত স্বরে কক্ষণো বলে ওঠো না, "একটু......

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

হোটেল-দাদু

১৪ ই জুলাই, ২০০৮ রাত ১১:০৭

আমরা একটা হোটেলে (নরল্যান্ডিয়া সাগা) সব মিলিয়ে প্রায় পৌনে একমাস ধরে আছি, রোজ সক্কালে অফিসে যাবার সময়ে হোটেলের কেয়ারটেকার/ম্যানেজার ভদ্রলোকের সংগে শুভেচ্ছা বিনিময় হয়, কিন্তু ব্যস্ততার জন্য কখনো কথা হয় না। ভদ্রলোক বেশ বয়স্ক, সোনালী চুলগুলো প্রায় সবই রুপোলী হয়ে গেছে। গেলো রোববার, মানে কালকে হোটেলের কমপ্লিমেন্টারী নাস্তা দেবার কথা...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

ফটুকব্লগ

১২ ই জুলাই, ২০০৮ দুপুর ২:১৫

আমার এই ফটুকটা আমার অতীব পছন্দ হইসে... কোন এক মন খারাপের মুহূর্তে তানভীর তুলছিলো.. যদিও এইসব পাপারাজ্জিগিরি'র জন্য ও প্রায়ই আমার ঝাড়ি খায়, তয় এইবেলা ওরে মাফ কইরা দিছি।

পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি


তালের মাথায় কাক, না কাকের মাথায় তাল সেই নিয়া এক তালগোল...

১২ ই জুলাই, ২০০৮ রাত ৩:৫৯

একগাদা ডেটা নিয়া কাম করতছি এক সপ্তাহ ধইরা, আজকেও অফিসে ছিলাম দশটা অবধি। লগে কিছু ব্যক্তিগত সমস্যাও আছে। মন-মেজাজ একটু তিরিক্ষ কইরাই তাই lysaker থেকে বাসে কইরা skovvien এ নাইমা uranienborgvien, মানে কিনা আমাদের হোটেলে যাবার বাসে উঠার জন্য স্টপে দাঁড়াইছি... দেখি পরের বাস দশটা তেইশে... চিন্তিত মুখে পকেট থেকে...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

ক্যামেরা উদ্ধার অভিযান

১২ ই জুলাই, ২০০৮ রাত ১২:১১

ক্যামেরা হারানোর দুইদিন বাদে আমি আমার পার্স, টাকা-পয়সা (বেশি ছিলোনা ভাগ্যিস) আর শস্তায় কেনা তিনটা ট্রাউজার সহ ব্যাগ হারাইয়া ফেললাম। ফাহদে'র ঠেলায় পড়ে পরদিন সকালে বেগুনী আপারে (ভিওলেটা) গিয়া কইলাম সব ঘটনা, বেগুনী আপা আমার স্টুপিডিটি'র কথা চিন্তা কইরাই টাশকি! মুখে কিছু কয় নাই, কিন্তুক চেহারা দেইখা বোঝা যাইতাছিলো। আপা...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

জাদুঘরের জাদুর রাজত্বে... ৪

০৯ ই জুলাই, ২০০৮ রাত ৮:৪৬

বাচ্চা-কাচ্চাদের আঁকি-বুকি দেইখা বাইর হওয়ার পরে গেলাম টেকনিক'স এন্ড সায়েন্স মিউজিয়াম । এইখানটাতে আগেও গেছি দুইবার, মাগার কোম্পানীর তত্ত্বাবধানে, তাই তেল-গ্যাসের প্যাকোড়-পাকোড় বাদে আর কিছু দেখাও হয় নাই, শুনাও হয় নাই। এইবার মনের সাধ মিটাইয়া ঘুরলাম। কতো যে আজীব আজীব যন্তরপাতি, আমি কি আর ছাই যন্তরপাতি কিছু বুঝি, আমি ঘুরতাছিলাম...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

হুদাই

০৮ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৩৩

তখন জমেছে মোটে শিশিরের জল
ঘাসের ডগার 'পরে , সেই ভোরে
ঘুমভাংগা পায়ে রাতশেষের উম জড়িয়ে হেঁটে গেছি যতোদূর.
আর কারো পদচিহ্ণ ছিলোনা কখনও
শুধু একা একা নদীটার অহেতুক ছুটে চলা,
চরাচর জুড়ে সেই নদী আর আমি
মুখোমুখি বারবার ক্লান্তিকর মুখোশহীনতায়।...

পোস্টটি ৯ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি



আগের পাতা   পরের পাতা


 


নিজেকে নিয়ে কিছু লেখা বেশ কঠিন, তাছাড়া, আমি খুবই সাদামাটা একজন মানুষ

আমার ব্লগ একান্তই আমার, এখানে কারো...

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৩০টি
  • মন্তব্য করেছেন: ১৩১২টি
  • মন্তব্য পেয়েছেন: ৫২৪টি
  • ব্লগ লিখছেন:  ২ বছর ৫ মাস
  • ব্লগটি মোট  ৩৮৩৬৫ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

মোট সময় লেগেছে ০.১১৬৬ সেকেন্ড