somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নজরুলের একাল সেকাল !!!

২৫ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উপস্হাপকঃ আজ আমাদের অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি, সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলামের বিদেহী আত্মাকে।
কবিঃ প্রেজেন্ট স্যার!
উপস্হাপকঃ স্যার আপনি ভুল করছেন। এটা ক্লাস নয়।
কবিঃ আজকালকার টকশো গুলো দেখলে ক্লাস ক্লাসই মনে হয়। এ ওকে জ্ঞান দিচ্ছে, তো ও একে। নিজেরা নিজেদের জ্ঞান কখনোই গ্রহন করেনা। বরং পাবলিক জ্ঞানের বোঝায় জর্জরিত।
উপস্হাপকঃ (একটু অপ্রস্তুত হাসির ইমো হবে) সে যাই হোক। আপনি সাম্যবাদী কবি। তাই সমতা বজায় রাখতে আমরা আজ স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের বিশিষ্ট রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের।
কবিঃ সিকিউরিটির ব্যবস্হা কি?
উপস্হাপকঃ সিকিউরিটি ক্যান আবার!
কবিঃ আপনি কুকুর, শিয়াল, বিড়াল আর ইঁদুরকে একসাথে রাখবেন আর সিকিউরিটির ব্যবস্হা করবেন না?
উপস্হাপকঃ (গলা খাঁকারির ইমো হবে) সে যাই হোক, এখানে সবাই সাম্যবাদিতায় বিশ্বাসী। দেখছেন না সবাই কেমন গলাগলি করে বসে আছে।
কবিঃ (টাসকি খাওয়ার ইমো) চশমাটা ফেলে আসছি ভুল করে। তাও ঝাপসা চোখে মিলনমেলা দেখতে পাচ্ছি। তবে কতক্ষণ এই সাম্যবাদ বর্তমান থাকে সেটাই দেখার বিষয়…
উপস্হাপকঃ স্যার, আপনার একটা প্রিয় সাম্যবাদী কবিতা দিয়েই শুরু হোক।
কবিঃ “জাতের নামে বজ্জাতি সব জাত-জালিয়াৎ খেলছ জুয়া,…ছুঁলেই তোর জাত যাবে? জাত ছেলের হাতের নয়তো মোয়া।”
বাম নেতাঃ (প্রচ্ছন্ন হাসির ইমো হবে) বাস বাস, বুইঝা গেছি। স্যার একবারে আমাগো দলের। আহা কি অপূর্ব কথা! জাতের নামে বজ্জাতি সব, চলবে না আর রাজনৈতিক জুয়া…
কবিঃ আমার কি কবিতারে মিনিটে কি বানাইয়া ফেলাইল!!
উপস্হাপকঃ সে যাক গে, আমরা যাব কবির দ্বিতীয় কবিতায়…
কবিঃ লাথি মার ভাঙরে তালা…যতসব বন্দীশালা
আম্বালীগ নেতাঃ আরে ভাই থামেন থামেন (রাগে চোখমুখ লাল) বুঝসি, আপনে বিরোধ দলীয় চক্রান্তের সাথে সামিল। তাই জেলখানার তালা ভাইঙ্গা বিম্পির নেতাগোরে ছাড়াইবার প্ল্যানিং করতাসেন। এই কে কই আছিস সাড়ে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি বানা…
কবিঃ আহ্ মোর জ্বালা নিজের কবিতা আর নিজেই এতটা বুঝি নাই, আর উনি সব বুইঝা ফালাইলেন। আপনি তো মশাই মহা বিদ্বান পাবলিক!
আম্বালীগ নেতাঃ আপনে আমাত্তে বেশি বুঝেন! ধড়িবাজি চলবো না…..
কবিঃ আচ্ছা ঠিকাছে, এইটা বোঝেন ভাই, “চল চল চল…”
বিম্পি নেতাঃ ওই থামেন! (মহা রাগে তর্জনী উঁচিয়ে) আপনে সরকার পক্ষের হইয়া তাবেদারী করতেসেন!
কবিঃ (চোখ কপালে তুলার ইমো) ক্যামনে কি!
বিম্পি নেতাঃ আপসে যতই তেল মাইরা মধুর কন্ঠে চল চল কন না ক্যান, কাম হইব না। ওইসব আলাপ-প্রলাপ-সংলাপে আমরা নাই। সরকারী দলের চামচামি কইরা আমাগো সংসদে নিবার আইছেন…!!
কবিঃ (অগ্নিমূর্তি হয়ে) কি আমি চামচা! জানেন আমি লিখেছি, “আমি আপনারে ছাড়া করিনা কাহারে কুর্নিশ…”
হেফাজতে জামাতঃ (চেয়ার ছাড়িয়া, হাত পা ছুঁড়িয়া) বহুত সহ্য করছি, আর না। এই ব্যাটা তো নাস্তিক মুরতাদ! ব্যাটা সিজদার বিরুদ্ধে কথা কয়! আরো এক দফা দাবি সংযুক্ত করা হইল। এই নাসি্তক কবির ফাঁসি চাই…..
উপস্হাপকঃ (দিশ কূল না পাইয়া) হুজুর, উনি তো মারা গেছেন বহু আগে…..
হুজুরঃ আরে তাতে কি রে হাঁদা, আমরা তার মরণোত্তর ফাঁসি চাই। দাবি মানা না হইলে অনির্দিষ্টকাল হরতালের ঘোষণা দিলাম…
বিম্পি নেতাঃ আমরাও নৈতিক সমর্থন দিলাম। সরকারের চামচার ফাঁসি…
কবিঃ আ আ আ আমি….
বাম নেতাঃ আমাগো দলে আসেন স্যার। আপনের জন্য সব সুবিধা কইরা দিমু, খালি ইকটু কমিশন…
উপস্হাপকঃ প্যাকআপ…প্যাকআপ…
আম্বালীগ নেতাঃ হ, ব্যাটারে প্যাকআপ কইরা লকআপে ঢুকা। তারপর দেখুম ক্যামনে লাথি মাইরা তালা ভাঙে! ওরে ডিম অ্যারেঞ্জ কর…..
হুজুরঃ আল্লাহর গজব…….

সব দেখিয়া শুনিয়া বুঝিয়া অতঃপর কবি দ্বিতীয় বারের মত নির্বাক হইয়া গেলেন!!!

।।ক।ল্প।ক।থা।য়।সা।ত।কা।হ।ন।। ~ ০৩
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×