আমার বন্ধু জোবায়ের এবারের ঈদে নতুন স্যান্ডেল কিনলো। আজ দুপুরে নিউমাকের্ট এর বাটা শোরুম এ গিয়ে পছন্দ করে কেনে সে। দুজন একসঙ্গেই যাওয়ার কথা ছিল কিন্তু আমি নীলক্ষেতে জরুরী একটা কাজে আটকে যাওয়ার ফলে ওর সঙ্গে যেতে পারিনা। কিনে এনে আমাকে দেখায় ও। বাটা শোরুম থেকে কিনলেও স্যান্ডেল জোড়া সরাসরি বাটা ব্রান্ডের না। ওর হাতে স্যান্ডেল জোড়া দেখেই আমার মেজাজ গরম হয়ে যায়। কারণ স্যান্ডেল গুলি যতটা দামী ততটা ভাল না। কিন্তু বেশ পুরু,মানে উচু। অল্প কিছুদিন ব্যবহার করার পর নষ্ট হয়ে তলা ফেটে যায়। যার ভুক্তভোগী আমি। আমার রাগ দেখে ও হাসে।
আমি খানিকটা ঠান্ডা হওয়ার পর ও এই স্যান্ডেল কেনার রহস্য উন্মোচন করে। হাসিটা ঠোঁটের কোনা থেকে মিলিয়ে না দিয়ে মুখটা লাজুক বানিয়ে বলে, `এবার আর দাড়িয়ে দাড়িয়ে ওকে চুমু খেতে সমস্যা হবে না। এর আগে বহু সমস্যা হইছে। এহন আর সেই চিন্তা নাই। স্যান্ডেল জোড়া প্রায় ২ ইঞ্চি উঁচা।'
আমার বন্ধু জোবায়েরের আপন বান্ধবী (আপন বলতে এখানে গার্লফেন্ড বোঝানো হয়েছে) ওর থেকে প্রায় ২ ইঞ্চি বেশি লম্বা। মাঝে মাঝে ডেটিং এ গেলে ওকে খুব সমস্যায় পড়তে হয়। দুই ইঞ্চি উচুঁ জুতা কেনায় সেই সমস্যার সমাধান হয়েছে বলে বন্ধু আমার ব্যাপক খুশি।
তার খুশি মুখটা যদি আপনারা দেখতেন!!!
(ছবির স্যান্ডেল টার মতোই ওর স্যান্ডেল কিন্তু ঐরকমই প্রায়।)
আমার বন্ধু জোবায়ের উচুঁ স্যান্ডেল কিনে যা বললো (কিঞ্চিত ১৬.৫ +)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।