আমি তোমার মত হব
তোমার মত হয়ে তোমার আকাশটাকে ছোঁবো।
তোমার আকাশ,তোমার নীল,তোমার জ্যোৎস্না-বৃষ্টি;
তোমার মেঘ,তোমার রোদ,তোমার বজ্র-দৃষ্টি;
আমার আঁধার আবার আলোয় মাতবো তোমার আকাশে,
ভাসবো না হয় একটু খানি একটু সুখের আভাসে।
ওগো, আমার উঠোন ভরা ভ্যাপসা কুটিল হাওয়া,
আমার তুমি!তোমার কাছে একটু খানি চাওয়া...
ভিজব আমি ভিজতে দিও একটু জ্যোৎস্না-বৃষ্টি,
জ্বাললে জ্বেলো আমার পানে আবার বজ্র-দৃষ্টি।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



