বিক্ষিপ্ত জীবন. . . কখনো হাসায় . . . কখনো কাদাঁয় . . . আবার কখনো নির্ভেজাল অন্ধকার ঘিরে ফেলে চারদিক থেকে . . .

রাস্তায় রিকশাও বন্ধ: রাত দেড়টা থেকে বাংলাদেশের অধিকাংশ এলাকায় ইন্টারনেট লাইন বন্ধ ছিলো

২৩ শে আগস্ট, ২০০৭ সকাল ১০:৪৫

শেয়ার করুন:                   Facebook

কেউ বলে বিটিটিবি'র সার্ভার ডাউন ছিলো। আবার কেউ বলে সাবমেরিন ক্যবলের লাইন কেটে গিয়েছিলো। আবার কেউ বলে সরকারের নির্দেশে আইএসপিগুলো ইন্টারনটে সেবা বন্ধ করে দিয়েছিলো- সেটা যাই হোক, গত রাত দেড়টা থেকে ইন্টারনেট সংযোগ বন্ধ ছিলো দেশের অধিকাংশ জায়গায়। ফলে সকল প্রকার যোগাযোগ বন্ধ হয়ে যায়।

আজকে সাড়ে ৯টার দিকে আমি ইন্টারনেট লাইন পেয়েছি। তবে এখনো অনেক জায়গায় ইন্টারনেট লাইন বন্ধ আছে। একাধিক জনের ফোন পেয়েছি এই বিষয়ে। এমনকি এক আইএসপি'র কর্নধারও জানালো যে রাত দুইটা থেকে বিটিটিবি সার্ভিস বন্ধ রেখেছে। এখনও ছাড়েনি।

রাস্তায় বের হওয়া যাচ্ছে না। আজকে রিকসাও চলতে দিচ্ছে না নিরাপত্তা সংস্থার লোকজন। সাংবাদিক, চাকুরীজীবি, সাধারন মানুষ কাউকেই ছাড়ছে না সহজে। আর তাই ঘরের জীবন বেছে নিয়েছি।

তবে গুজব শোনা যাচ্ছে যে, আগামীকাল নাগাদ কার্ফু তুলে নেয়া হতে পারে। কেউ কিছু জানলে আওয়াজ দিয়েন ...

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কার্ফু ;
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরিআমার দিনকাল  বিভাগে ।

 

  • ১১ টি মন্তব্য
  • ১০৭৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ২৩ শে আগস্ট, ২০০৭ সকাল ১১:০৭
comment by: মদন বলেছেন: আমার নেট কানেকশন রাত ১২.৩০ থেকেই নাই।
রাতে নাকি অনেক লোক ধরছে????
২. ২৩ শে আগস্ট, ২০০৭ সকাল ১১:১১
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন: জানি নারে ভাই। তবে ধরাটা অস্বাভাবিক না ...
৩. ২৩ শে আগস্ট, ২০০৭ দুপুর ১২:০০
comment by: অমিত বলেছেন: আপনার না পলিসি মেকারদের সঙ্গে এত ওঠবস, আপনিও এখনও জানতে পারলেন না আসল ঘটনা কি !! আর আপনার মত এত নামীদামী আইটি সংবাদিককে নিরাপত্তা সংস্থার লোকজন কিছু বলবে না। ভয় না পেয়ে নিশ্চিন্তে বাইরে যেতে পারেন।
৪. ২৩ শে আগস্ট, ২০০৭ দুপুর ১২:২৯
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন: অমিত @ উপদেশ/পরামর্শ এর জন্য ধন্যবাদ। আমি কি করবো সেটা আমার ব্যাপার। আপনি বরং নিজেরটা নিয়ে ভাবুন ...
৫. ২৩ শে আগস্ট, ২০০৭ রাত ৯:৩৩
comment by: মামু বলেছেন: BTTB submarine link বন্ধ করে রাখা ছিল। এটা রাত ১.১৫ থেকে করা হয়ছিল। ১ঘন্টা আগে আবার আসল।
৬. ২৩ শে আগস্ট, ২০০৭ রাত ৯:৩৬
comment by: মদন বলেছেন: আবার কখন যাবে????
৭. ২৩ শে আগস্ট, ২০০৭ রাত ৯:৪৫
comment by: গোবরুদ্দিন বলেছেন: মদন,
মনে হয় দ্রুতই যাবে। টিভি স্ক্রলে দেখলাম সাংবাদিকদের কার্ফু পাস সংগ্রহ করতে বলা হয়েছে স্ব স্ব এলাকার পুলিশ কমিশনারদের কাছ থেকে। মনে হয় আরো কয়েকদিন কার্ফু জারি রাখার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। যে কারনে এই কার্ফু পাস ...
৮. ২৩ শে আগস্ট, ২০০৭ রাত ৯:৪৭
comment by: এ্যাটেম পার্টি বলেছেন: মদন তুমি কৎবেল খাও।
এইসময়ে কৎবেল খাওয়া ভালা, সুফল পাইবা বমি বমি ভার আর মাথা ঘোরা থেকে
৯. ২৩ শে আগস্ট, ২০০৭ রাত ৯:৪৭
comment by: এ্যাটেম পার্টি বলেছেন: মামু তুমিও খাও
১০. ২৩ শে আগস্ট, ২০০৭ রাত ৯:৪৯
comment by: মদন বলেছেন: জনগনের তো বাশডলা খাওয়া ছাড়া আর কিছু করার উপায় নাই।

নেতারা মানিনা মানিনা কইয়া নির্বাচন করে নাই। আর্মিরে গর্ত থেইকা টাইনা তুইলা ক্ষমতায় বসায়া আমগো ডলা খাওনের সুবন্দোবস্ত করছে।
১১. ২৩ শে আগস্ট, ২০০৭ রাত ৯:৫৩
comment by: গোবরুদ্দিন বলেছেন: আমার ব্লগে লেখলে প্রথম পাতায় আসে না। তাই এইখানে লিখতাছি। "এত কষ্ট কইরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইলাম মাইর খাওয়ার লাইগা"

 

 


স্বপ্ন দেখতে ভালবাসি। কল্পনার জগতে নিজেকে নিয়ে যাই অনেক উপরে। পেশায় সাংবাদিক, আছি ইউরোপে। মাঝে মাঝে ঘৃনা হয় এই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ