বিক্ষিপ্ত জীবন. . . কখনো হাসায় . . . কখনো কাদাঁয় . . . আবার কখনো নির্ভেজাল অন্ধকার ঘিরে ফেলে চারদিক থেকে . . .

অনুভুতিগুলো ভোঁতা হয়ে যাচ্ছে
০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১:১২
কাল রাতে ফোন করেছিলাম বাংলাদেশে। নানী তীব্র অসুস্থ। চট্টগ্রামে হাসপাতালে ভর্তি। হঠাৎ করেই মনে হলো নানীর সঙ্গে কথা বলি। বেচারী, তার বড় নাতিন আমি। আমার জন্য প্রচন্ড ভালবাসা তার। সুযোগ পেলেই নাতির গুনগানে মশগুল থাকে।
রাতে নানীর সঙ্গে কথা বলার সুযোগ হয়নি। তখন স্যালাইন চলছিল তার। কথা বলার শক্তি হারিয়ে...
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩০৭বার পঠিত
আরিফ জেবতিকের কন্যা সন্তান
০১ লা জুন, ২০০৮ ভোর ৫:৪৬
একটু আগে আরিফ জেবতিক একটি ফুটফুটে কন্যা সন্তানের বাবা হয়েছেন। ফেসবুকে তার নামের সঙ্গে "Arif Jebtik's daughter has just born !!!!!!!!" লেখা দেখে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। অভিনন্দন আরিফ জেবতিককে। মহান আল্লাহতায়ালা আরিফ জেবতিকের পরিবারের নতুন অতিথিকে সুখ শান্তি ও সমৃদ্ধি দিন।
পুরো জার্মানী যখন রাস্তায় তখন আমি বাসায় শুয়ে...
- ২৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪৭৬বার পঠিত
মৃত্যুর মুখে ওরা
২১ শে মে, ২০০৮ রাত ৯:২৪
চারদিকে সবুজ, মাঝখান দিয়ে বহমান ছোট-বড় নানান নদী। সবুজের মাঝে পাখির কলকাকলি। বাঁদরের লাফালাফি আর মাঝে মাঝে কোন হিংস্র জন্তুর গর্জন। বাংলাদেশের সুন্দরবন।
দাদাবাড়ীর কাছে হওয়ায় মাঝে মাঝেই যেতাম সুন্দরবনে। বালক বেলায় দাপিয়ে বেড়াতাম খালে, নদীতে। কখনো সাতঁরানো, কখনো মাছ ধরা আবার কখনো বা নৌকা চালানো। জীবনের বেশ খানিকটা সময়...
- ৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৯১বার পঠিত
অলৌকিকভাবে বেঁচে থাকা
১৯ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:৪২
শিশুটির নাম ওবায়দুল। বর্তমানে আছে নানাবাড়িতে। গলাচিপার গোলখালী ইউনিয়নের গাবুয়া গ্রামের কাজেম আলী ডাক্তারের বাড়ির পাশেই তার নিবাস। ছয়-সাত বছর বয়সের শিশুটি কাদামাখা পায়ে আমার সামনে দাঁড়াল। তার চোখে কিছুটা কৌতূহল, কিছুটা বিষণœতা। একটা হাফপ্যান্ট আর সোয়েটার পরা ওবায়দুল মুখ ফুটে কোনো কথাই বলছিল না। অগত্যা প্রশ্ন করলাম তার ভাইকে।...
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪৫৬বার পঠিত
আলৌকিকভাবে বেঁচে ছিলো সে
১০ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:১৩
পটুয়াখালি'র উপকুলে ঘুর্নিঝড়ের রাতে ২০ থেকে ৩০ কিলোমিটার পানিতে ভেসে বেঁচে গেছে একটা শিশু- প্রাথমিক খবরটা ছিলো এরকমই। ২০ কিলোমিটার নেহায়েত কম দুরত্ব নয়। তার উপর যে জায়গায়'র কথা বলা হচ্ছে সেটা একেবারেই সাগর ঘেষা। আর শিশুটির বয়স ৭ বছরের মতো। মোটের উপর ঘুর্নিঝড়ে উত্তাল নদী- সবকিছু মিলিয়ে প্রাপ্ত তথ্যকে...
- ৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৬৭বার পঠিত
খাদ্যের জন্য প্রতিক্ষা
৩০ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৮
বাগেরহাট থেকে:
"ছেলেটা ডানকোলে ছিলো। মেয়েটা বাম হাত ধরেছিলো। ঝড় আর বাতাসের তান্ডবের মধ্যে আমরা নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য রাস্তায় বেরিয়েছিলাম। হঠাৎ কোথা থেকে যেনো পানির ঢেউ এসে আমাদেরকে ভাসিয়ে নিয়ে গেলো। মেয়েটিকে ধরে রাখতে পারিনি। তবে ছেলেকে কোলে নিয়েই প্রায় আধাঘন্টা সাতরাই। অন্যরা যখন আমাকে উদ্ধার করে তখনও ছেলেটা...
- ৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৮৯বার পঠিত
সাইক্লোন সিডর: খাদ্য, পানি, কাপড়, বাসস্থানের হাহাকার
২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:৩৪
তাফালবাড়ী, বাগেরহাট : সড়ক পথে বাগেরহাট দিয়ে তাফালবাড়ী পর্যন্ত গাড়ী নিয়ে যাওয়া যায়। এবারের সাইক্লোনে ব্যাপক ক্ষতিগ্রস্থ এলাকা সাউথখালি’র পাশের গ্রাম বা বাজার তাফালবাড়ী। সেখানে এই নিয়ে তিনবার যেতে হলো আমাকে। প্রথমবার অল্প স্বল্প ত্রান নিয়ে, দ্বিতীয়বার শরনখোলা ও সাউথখালি এলাকা নিয়ে লেখার প্রয়োজনে আর সর্বশেষ বা তৃতীয়বার হচ্ছে আজকে।...
- ৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৮১বার পঠিত
কাফনের কাপড় চাই
১৮ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:০৫
''দাদো, মা আর নেই''- শুক্রবার বিকেলে ফোন ধরেই শুনতে হয়েছিলো এই বাক্যটি। আমার ছোট দাদী (আপন দাদী'র ছোট বোন) মারা গেছেন। তার ছোট ছেলে খোকন চাচা কাদঁতে কাদঁতে সবাইকে জানাচ্ছিলো সে খবর। প্রিয় ঘর থেকে কয়েকশো গজ দুরে খালের মধ্যে সন্ধ্যায় ভেসে ওঠে দাদীর লাশ। স্থান: সুন্দরবনের খুব কাছের জনবসতি...
- ১৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৫৪বার পঠিত
এভাবেই যায় দিন
০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ৮:৩১
ইথিলা ঢাকা আসতে চায়। দিন কয়েক আগে আমার মাকে ফোন করেছিলো। নিজেতো করতে পারে না, তাই পরিচিতি একজন নাম্বার টিপে দিয়েছিলো। ইথিলা জানতে চায় তার বাবা কেমন আছে ? বাবা ঠিকমতো খায়তো? সে বাবাকে দেখতে ঢাকা আসবে।
ইথিলা'র বাবা ঢাকাতে নেই, এই পৃথিবীতেও নেই। কিন্তু তবুও ছোট্ট শিশুটিকে শান্তনা দেয়া...
- ১০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৯৯বার পঠিত
"লিজা আমাকে কোলে করে নিয়ে চলো, দোকান থেকে বাবাকে নিয়ে আসি ...। বাবাকে কে বকেছে ?
২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:৪৯
"বাসায় এতো লোক আসে কিন্তু বাবা আসে না কেন? এত খাবার দাবার কিন্তু বাবা কই? বাবা খাবে না ...
লিজা আমাকে কোলে করে নিয়ে চলো, দোকান থেকে বাবাকে নিয়ে আসি ... "
কথাগুলো আমার নয়। আমার ছোট্ট মামাত বোনের। যে এখনো বুঝতে পারছে না যে তার বাবা মারা গেছে। আর কোনদিন ফিরে...
- ২৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৯৫২বার পঠিত





(ক্লোজআপহাসি)