ইনজামামুল হক-ও সাঈদ আনোয়ার- জীবন বদলে গেছে যাদের।
পপ সঙ্গীত ছেড়ে আল্লাহর পথে জুনায়েদ জামশেদ... আল্লাহ আমাদেরকেও তাওফীক দান করেন।
যে সময়ে আমি গান গাইতাম তখন আমার কাছে কোটি কোটি টাকা ছিল, খুবসুরত মেয়েরা আমার কাছে ছিল কিন্তু আমার মনে কোন শান্তি ছিল না। ১৬ বছর আমি চোখ বন্ধ করে হাজার হাজার গোনাহ করেছি, সঙ্গীত জগতে আমি যে জীবন কাটিয়েছি সেটা ছিল দুর্গন্ধযুক্ত জীবন। আল্লাহ আমার উপর অনেক রহমত করেছেন যে আমাকে সেই জাহান্নামের পথ থেকে ফিরিয়ে এনে হিদায়াত দিয়েছেন।
French International Footballer Franck Ribery Accepted ISLAM!!! Alhamdulillah ! what a change !! may Allah increase his Emaan,n make him strong to face all calamities with great strength..Ameen
ক্রিকেটার মোহাম্মাদ ইউসুফ এর বক্তব্য:
"আল্লাহ তায়ালা আমাকে সাইদ আনোয়ার ভাইয়ের মাধ্যমে কালিমা দান করেছেন। "
"এই যে আমরা ক্রিকেট খেলি এর উদ্দেশ্য শুধু অর্থ উপার্জন করা, আখেরাতের সাথে এর কোনই সম্পর্ক নেই, আখেরাতে তো এটা জিজ্ঞাসা করা হবে না যে আমি কত স্কোর করেছি, কত ম্যাচ জিতেছি, কে ডাক্তার , কে ইঞ্জিনিয়ার এটাও জিজ্ঞাসা করা হবে না বরং জিজ্ঞাসা করা হবে আমল সম্পর্কে, এবং সেই আমলের ভিত্তিতেই জান্নাত জাহান্নাম এর ফায়সালা হবে। আর সেখানে কোন স্বজনপ্রীতি হবে না নবীদের নিজের সন্তান (যারা আল্লাহকে মানেনি তারা) ও জাহান্নামে যাবে। "
" সুন্নতের মূল্য আমাদের মাঝে অত্যন্ত কম। আমরা সুন্নত এজন্য খুজি যে এটি সুন্নত হলেই আমি পরিত্যাগ করব আর সাহাবায়ে কেরাম খোজে খোজে সুন্নত পালন করতেন এজন্যই তো আল্লাহ তাদেরকে দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন।"
ইসলাম ধর্ম গ্রহণের পর বৃটিশ সাংবাদিক রেডলির সাক্ষাৎকার।
-পাশ্চাত্যরা দাবি করছে, ইসলাম নারীদের অধিকার নষ্ট করেছে। ইসলামে নারীর অবস্থান সম্পর্কে আপনার মতামত কি?
রেডলি : আমি কখনো এ কথা বুঝতে পারি না, পশ্চিমাদের এসব প্রপাগান্ডার পিছনে কি কারণ রয়েছে? কেননা, ইসলাম নারীদেরকে যে মূল্যায়ন করেছে সেটিই তো আমাকে বেশি প্রভাবিত করেছে। রাসূল (স.) বলেছেন, জান্নাত মায়ের পদতলে। পুরুষদের উদ্দেশে তিনি বলেছেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো যে তার স্ত্রীর সাথে সদাচরণকারী। এটি একটি চমৎকার বিষয়। সন্তান প্রসবের জন্য ইসলাম নারীদের বিশেষ মর্যাদা দান করেছে। মাকে সংসারের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ভূষিত করেছে। আমার দৃষ্টিতে একজন সৎ মা-ই হলো মুসলিম নারীর সর্বোৎকৃষ্ট গুণ।
এইতো কিছুদিন আগেই ইসলামকে সঠিকভাবে জেনে তা গ্রহন করেছেন স্টেটস্ এর বক্সিং লিজেন্ড যাকে আমরা মাইক টাইসন নামে চিনতাম এখন সে "মালিক আব্দুল আজিজ"
এমন কি কইছু দিন আগে ইসলাম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হজ্ব ও পালন করেছেন তিনি,
Search by his name Nepolian Castro Loon in google to know more
দ্বীন মানুষের জীবনকে বদলে দেয়, ইসলাম শান্তির ধর্ম- কথাটি যেন শুধু আমাদের মুখে না থাকে, বরং আমাদের দৈনন্দিন জীবনেও তার বহি:প্রকাশ ঘটে। ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র, পৃথিবী সর্বত্র আজ যে অশান্তি বিরাজমান তার কারণ একটাই - ইসলামের আদর্শের অনুপস্থিতি। তাই আমরা নিজেদেরকে ও নিজেদের সন্তানদেরকে ইসলামের আদর্শে অনুপ্রাণিত করে গড়ে তোলার চেষ্টা করি। সেক্ষেত্রে সমাজ থেকে, দুর্নীতি, নারী নির্যাতন, ইভ টিজিং অটোমেটিক দূর হয়ে যাবে এমনকি আমাদেরকে কোন মিছিল - মিটিং বা মানববন্ধন ও করতে হবে না। আল্লাহ আমাদের জন্য শান্তির সংজ্ঞা ও পথ নির্ধারিত করে দিয়েছেন। সমগ্র পৃথিবী বাসী একত্রিত হয়েও ইসলামের চাইতে কোন সুন্দর আদর্শ উদ্ভাবন করতে পারবে না কেননা এই আদর্শের উদ্ভাবক কোন মানুষ নয় এ আদর্শের প্রবর্তন করেছেন তিনি যিনি আপনাকে আমাকে সহ সমগ্র পৃথিবীকে সৃষ্টি করেছেন।
"আল্লাহ জানেন, আর তোমরা জানো না"। সুরা বাকারাহ-২১৬
একই ভাবে দুনিয়ার সকল নাছাড়া,কাফির আর সামুর নাস্তিকদের আল্লাহ সুবহানাল্লাহতালা হেদায়েত দান করুন ।
আমিন
তথ্যসূত্র বিভিন্ন সাইট থেকে...
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



