পিৎজ্জা সমাচার
০২ রা জুলাই, ২০১০ সকাল ১০:০৯
সেদিন ব্লগার পারভীন আপুর পিৎজ্জা রেসিপি পোস্ট দেখে Click This Link পিৎজ্জা বানাবার ও খাবার খিদে পেয়ে গেল। কি করি তখন
?? সেদিনের ডিনার বানানো হয়ে গেছিল। ঠিক করলাম পরের দিন পারভীন আপুর রেসিপি দিয়ে পিৎজ্জা বানাব। সব সময় তো পিৎজ্জা হাট থেকেই পিৎজ্জা কিনে খাওয়া হয়। কখনও জীবনে নিজে পিৎজ্জা বানাইনি। বানাবার দরকার পরেনি। ভাবলাম এই বার একটা ট্রাই করে দেখা যাক কেমন হয়।
যেই ভাবা সেই কাজ
। আগের দিন রাতে ডিনারের পরে হাটতে গিয়ে ক্লিফকে বললাম আমি কাল ডিনারে পিৎজ্জা বানাতে চাই। ক্লিফের মুখটা হা হয়ে গেল অটোমেটিকলি, বললো "আগে কখনও বানিয়েছ?" আমি বললাম "বানাই নি, তবে তাতে কি, এবার নাহয় বানাব" ক্লিফের মুখে আতংকের ছায়া। বেচারা মনে মনে হয়ত ভাবছে "আহ না জানি কাপালে কি আছে আগামিকালের ডিনারে, কি অখাদ্য যে খেতে হয় হাসি মুখে ![]()
![]()
" তবে মুখে বলল "ওকে নো প্রবলেম, ইউ ওয়ান্ট মি টু বায় এনিথিং এল্স টু ইট উইথ দ্যাট" বাললাম "অন্য কিছু কেন, আমার বানানো পিৎজ্জাই তো ইনাফ" তাই শুনে বেচারের মুখ শুকনো হলো আরো বেশি ![]()
।
যাই হোক তখনই পাশের জেলিটা কোল্ড স্টোরেজ থেকে ইস্ট আর ময়দা কিনলাম। বাড়ি ফিরে মনের আনন্দে আমি পিৎজ্জা বানানোর স্বপ্ন নিয়ে ঘুমুতে গেলাম আর ক্লিফ আমার বানানো পিৎজ্জা খাবার ভয় নিয়ে দুঃস্বপ্ন দেখতে দেখতে ঘুমতে গেল ![]()
।
সারাদিন কাজে ব্যস্ত ছিলাম। কাজ শেষে বাড়ি ফিরে পারভীন আপুর পোস্ট খুলে দেখে নিলাম কি করতে হবে। পোস্ট মত ময়দার গোলা ডো বানিয়ে তাকে ঘুমুতে দিলাম। এর পরে কিছু ইমেল চেক, ফেসবুকিং ও সামুয়িং সেরে গেলাম পিৎজ্জার টপিং বানাতে। টোমেটো কুচি, পিয়াজ কুচি, আদা কুচি, গ্রেটেড চিজ, স্কুইড (বেবি অক্টিপাস) ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। ফ্রিজে রোস্টেড চিকেন ছিল কিছুটা, ওটাও ছোট ছোট টুকরো করে নিলাম।
টোমেটো সসের বদলে নিলাম আমার দুরকমের পাস্তা সস, একটা টোমেটো ও মাশরুম বেইস ( পেরগো) অন্যটা মাশরুম ও হার্ব বেইস (ডলমিও)।
পিৎজ্জা বোর্ডে ফুলে ওঠা ময়দার ডো কে বেলে লম্বাটে চারকোন শেপ দিলাম। আমি পাতলা পিৎজ্জা পছন্দ করি তাই রুটিটিকে একটু পাতলা করে বেললাম।
তার উপরে প্রথমে ডলমিও ও পরে পরগো দিয়ে পাতলা করে লেয়ার দিলাম।
তার উপরে পিয়াজ কুচির লেয়ার ও আদা কুচির লেয়ার। টোমোটেো কুচি ও ক্যপাসিক্যামের লেয়ার তার উপরে গ্রেটেড চিজ।
এর পরে ছড়িয়া দিলাম স্কুইড কুচি। এবার দিলাম চিকেন টুকরো আর তার উপরে আবারও গ্রেটেড চিজ।
ধনেপাতা কুচো ছড়িয়ে দিলাম। তার পরে আবারও ক্যাপসিক্যাম ও গ্রেটেড চিজ।
ব্যাস হয়ে গেছে আমার জগা খিচুড়ি পিৎজ্জা - এখন শুধু বেক করা।
প্রথামটা বানিয়ে এক পাশে রেখে দিয়ে পরের টা বানালাম ও দুটোকে পাশাপাশি শুইয়ে আভেন অন করে প্রি হিট দিলাম।
ক্লিফ অফিস থেকে বেরোনোর সময় স্কাইপে আমাকে মেসেজ করল "বেরুচ্ছি এখন, হেই পিৎজ্জা লেইডি তোমার পিৎজ্জার খবর কি, আমি কি অন্য কোন খাবার আনব বাইরে থাকে পিৎজ্জার সাথে খাবার জন্য?" আরেক বার অপচেষ্টা আমার বানানো পিৎজ্জা না খাওয়ার ![]()
। বললাম " বলেছি না আর কিছু লাগবেনা
আমি দু দুটো পিৎজ্জা বানিয়েছি তো!!!" তাই শুনে বেচারার কম্ম কাবার ![]()
![]()
![]()
![]()
![]()
।
ক্লিফ অফিস থেকে বেড়িয়েছে জেনে আমি পিৎজ্জা দুটো আভেনে ঢুকিয়ে দিলাম। কারন পিৎজ্জা গরম গরম খেতে হয় আর ক্লিফের ড্রাইভ করে বাড়ি পৌছুতে ২০ মিনিট লাগে।
পারভীন আপুর কথা মত আভেনের টেম্পারেচার দিয়ে টিভির সামনে আমি। আধা ঘন্টা পরে ক্লিফ বাড়ি ফিরতেই বলল " আই এম স্টার্ভিং" আভেন থেকে পিৎজ্জা বের করে ধনে পাতা কুচি উপরে ছড়িয়ে সামনে দিতাই ও তো অবাক !!
দেখেই বলল "দেখে ত চমৎকার লাগছে!! উমমম ইয়াম্মি!!" পিৎজ্জা কেটে প্লেটে একটুকরা নিয়ে বসল টিভির সামনে।
মুহুর্তেই শেষ পিৎজ্জা, আর অবাক হয়ে বলল "এটা তো খুবই মজা হয়েছে, গুড জব!!" আমি দু টুকরো ভাগে পেলাম মাত্র ![]()
, ক্লিফ সব খেল বসে বসে আবার বক্সে ভরে ফ্রিজে আলাদা করে রাখল পরের দিন অফিসে লাঞ্চ নিয়ে যাবে বলে।![]()
![]()
অনেক ধন্যবাদ পারভীন আপুকে রেসিপিটির জন্য। আমার বানানো প্রথম পিৎজ্জা আসলেই খুবই মজা হয়েছে
।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১০ সকাল ১১:২৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: উমমম ক্লিফ কিন্তু বলেছে বেস্ট পিৎজ্জা ![]()
![]()
![]()
লেখক বলেছেন: আহারে!! আমিই নাহয় মাইনাইসা দিব ![]()
লেখক বলেছেন: খুবই মজা হয়েছে। ক্লিফ আজ অফিসে লাঞ্চ করার জন্য এক টুকরা নিয়ে গেছে ![]()
মাসুম আহমদ ১৪ বলেছেন:
আর পোষ্টে প্লাস
লেখক বলেছেন: ![]()
![]()
ধন্যবাদ !!
মোহাম্মদ জাফর সাদেক বলেছেন:
রেসিপি আর ছবিগুলো ফেইস বুকে share করতে পারি?
লেখক বলেছেন: পারেন। ![]()
আমিই জিনিয়া বলেছেন:
যাক।একটুকরো আমাদের জন্য নিয়ে এসেছেন।ক্লিফ ভাইয়াকে মাইনাস প্রায় পুরোটুকু একলাই উপোভোগ করার লেখক বলেছেন: উমমম আমিও শুধু দুই টুকরো পেয়েছি ![]()
লেখক বলেছেন: উমমম ওটাই এখন আমার খেতে ইচ্ছে করছে আহা খিচুড়ি আর ডিম ভাজা ![]()
কালপুরুষ বলেছেন:
ওয়াও! দেখতেসত্যিই চমৎকার হয়েছে। খেতেও নিশ্চয়ই ভাল হয়েছিল। তোর হাতের পিৎজা খাবার আবেদন জানিয়ে রাখলাম। আর যাতে খেতে ভুলে না যাই তাই পোস্টটা প্রিয়তে রেখে দিলাম।
লেখক বলেছেন: আহহহ দাদা অনেক দিন পরে আমার বাড়িতে আপনাকে দেখে কি যে ভাল লাগলো!!!
কেমন আছেন? অনেক মিস করি আপনাদের আর আপনার হাতের রান্না। চলে আসুন অগাস্টে। আমি রান্না করে খাওয়াবো আপনাকে ![]()
গানচিল বলেছেন:
সুস্বাদু পিৎজার জন্য 'ব্রিক ওভেন' দরকার ।জানিনা আপনি কোন ধরনের ওভেন ব্যবহার করেন।তবে ছবিগুলো দেখে এক্ষুনই এক স্লাইস প্রিমাভেরা পিৎজা খেতে মন চাচ্ছে।
লেখক বলেছেন: উমম আমি ইলেক্ট্রিক আভেন ইউজ করি। এখানে কারো বাড়িতেই ব্রিক আভেন নেই। অনেক ধন্যবাদ পড়বার জন্য।
লেখক বলেছেন: চলে আসুন না এখুনি!! বানিয়ে খাওয়াবো ![]()
লেখক বলেছেন: ঠিক্না - সিংগাপুর।
লেখক বলেছেন: আমিও খাই না ![]()
লেখক বলেছেন: খেয়ে নিন এক টুকরো ![]()
লেখক বলেছেন: আমরাও
তবে আমার বানানো পিৎজ্জা খেয়েছি আমরা ![]()
হতাশার স্বপ্ন বলেছেন:
আপু তুমি ইদানিং প্রত্যেক টা পোষ্টে খাবার এর ফডুক দাও ব্যপার কি!!! পোষ্ট টা প্রিয়তে নিয়া রাখছি সাথে পিলাচ দিছি ......এবার পিৎজ্জা খাওয়াও নাহলে মাইনাস দিয়া দিমু
লেখক বলেছেন: চলে এসো নিশ্চই খাওয়াবো !! ![]()
লেখক বলেছেন: চলে আসুন এখানে!! ![]()
পারভীন রহমান বলেছেন:
তুমি তো গুরুকে টপকে 1st হয়ে গেছ আরিয়ানা........... ছবি দেখেই বুঝা যাছ্ছে অনেক মজার পিজ্জা বানিয়েছ......আমারটা দেখতে ভাল লাগছেনা এখন আর হাহাহহাহাহহাহহা....আমি আসছি তোমার পিজ্জা খেতে.............লেখক বলেছেন: উহু আপনারটা অনেক রসালো হয়েছে।
![]()
সুরঞ্জনা বলেছেন:
ছবি ও বর্ননা দেখে খেতে ইচ্ছে করছে। যদিও পিজা আমার পছন্দ নয়। দুপুরে অপছন্দের কাচ্চি বিরিয়ানী আর গ্রিল্ড চিকেন খেতে হয়েছে। এখন বাসায় ফিরে খিদায় পেট কুড়কুড় করছে। মনে হচ্ছে এই পোস্টটাই খেয়ে ফেলি।
লেখক বলেছেন: উম বেশি কাচ্চি খাবেন না ![]()
মুহিব বলেছেন:
পিৎসা তেমন ভাল লাগে না। তবে দেখে লোভ হচ্ছে খুব। যেদিন আমার সুন্দর একটা কিচেন হবে সেদিন বানাব।
লেখক বলেছেন: সুন্দর কিচেন নাকি সুন্দর বউ
?
লেখক বলেছেন: আপনি তো শিখলেন, এবার নাহয় বউকে বানিয়ে খাওয়ান ![]()
বড় বিলাই বলেছেন:
এত কষ্ট করে বানানোর পর পিজ্জার মাত্র দুই টুকরা আপনি পেলেন? এটা তো পুরোপুরি নারী নির্যাতন, এগুলো কি মেনে নেয়া যায়?
লেখক বলেছেন: একদম খাটি কথা
, তবে মাফ করে দিলাম আরকি ![]()
ক্ষুধা লাগলে কি আর ঠিকমত লিখা যায়..!!!
লেখক বলেছেন: উম খেয়ে নিন এক টুকরো এখান থেকে ![]()
লেখক বলেছেন: একদম খাটি কথা ![]()
রুচি বলেছেন:
আপাতত প্রিয়তে, পরে ট্রায় করব।
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ পড়বার জন্য। কেমন আছেন?
লেখক বলেছেন: প্লিজ খেয়ে নিন এক টুকড়ো ![]()
লেখক বলেছেন: ঠিক ঠিক ঠিক ![]()
ফারজানা মাহবুবা বলেছেন:
আপনার মত হুবুহু একটা ট্রাই দিবো ভাবছি! পিৎজা আমার ওয়ান অব দ্য ফেভারিট খাবার। লেখক বলেছেন: উমম বেশ তো, ট্রায় করে দেখেন ![]()
শ্রাবনসন্ধ্যা বলেছেন:
তোমার পোস্টে ঢুকে.......দৌড় দিলাম পারভীন আপুর পোস্টে । ওখানে রেসিপি কেধে এবার তোমার আপডেটেড রেসিপি পেলাম। নেক্সট উইকে আমিও জানাবো কেমন হল।
লেখক বলেছেন: উমম কেমন আছ? অবশ্যই ট্রায় করো
। জাফনা কেমন আছে? কেমন লাগছে ওখানে?
শ্রাবনসন্ধ্যা বলেছেন:
* রেসিপি দেখে।
লেখক বলেছেন: ![]()
শ্রাবনসন্ধ্যা বলেছেন:
জাফনা ভাল আছে। তবে বেশীর ভাগ সময়ই কাটছে টিভি দেখে, স্কুলে যেয়ে আর ঘুমিয়ে........তার তেমন একটা বেড়ানো হচ্ছে না। আর আমার কাজ, বাজার, রান্না, খাওয়া ঘুম। একবার শুধু আমরা ম্যানিলা গেলাম।
শ্রাবনসন্ধ্যা বলেছেন:
বানালাম, মজাও হয়েছে। তোমাকে ধন্যবাদ চলমান রেসিপির জন্য।
লেখক বলেছেন:
অনেক শুভেচ্ছা তোমাকেও। আর কোন রেসিপি চাই ![]()
লেখক বলেছেন: আমার সব রান্নাই ঝটপটে জলদী
। সময়ের বরই অভাব ![]()
মুহাম্মদ মামুনুর রশিদ বলেছেন:
আমি পিজা খামু।মেইলে এটাচ কইরা ইকটু পাঠাইয়া দেন না?খিদা লাগছে।আইজকা বউয়ের রান্না খামু না।
লেখক বলেছেন: খেয়ে নিন এখান থেকে ![]()
সুবিদ্ বলেছেন:
অনেকদিন পিৎজা খাওয়া হয়না.......দেখি, আজকে বিকেলে খাওয়া হয় কিনা
লেখক বলেছেন: জলদি করুন ![]()
লেখক বলেছেন:
লেখক বলেছেন: সি ফুড আমার প্রিয়। অক্টোপাস আমার আরো প্রিয়।
রান্না করতে জানতে হয় ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...





















