somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সালাত (নামায) জাহান্নামেরও চাবি – ৩য় পর্ব

০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

”ওহে ঈমানদারেরা, তোমরা সালাতের (নামাযের) নিকটবর্তী হও না এবং তোমরা নেশাগ্রস্ত, যতক্ষণ পর্যন্ত না বুঝ তোমরা কী বলছ” (সূরা নেসা, আয়াত: ৪৩)।
আমাদের অনেক মাথামোটা তাফসীরকারক আয়াতটির ব্যাখ্যায় লিখেছেন, মদের নেশায় মাতাল হয়ে যারা নামায পড়তে যেতেন তাদের জন্য নাকি আয়াতটি এসেছে! হাসব না কাঁদব বুঝতে পারছি না। এসব তাফসীরগুলোকে বাঙালির হাসির গল্প বললে কম বলা হবে। আমার বিশ্বাস বর্তমানে যারা পাঁচ ওয়াক্ত নামায মসজিদে যেয়ে আদায় করেন তারা আশা করি মদ্য পান করেন না। যারা মদ্য পান করেন তারা নামায পড়েন বলে মনে হয় না। তবে কি আয়াতটির কার্যকারিতা শেষ? মোটেই না। আয়াতটির গভীরে যাওয়ার আগে আরেকটি প্রসঙ্গে আসি। কোন সম্প্রদায়কে উদ্দেশ্য করে আয়াতটি নাযিল করা হয়েছে তা আগে আমাকে দেখতে হবে। বলা হয়েছে, ’ওহে ঈমানদারেরা’ (আরবীতে ’ইয়া আইয়ুহাল্লাজীনা আ’মানু’), বলা হয়নি, ’ওহে মানুষেরা’ (আরবীতে ’ইয়া আইয়ুহাল ইনসানু’)। ঈমানদার এবং মানুষ কিন্তু এক জিনিস নয়। আবার সব মানুষেরা কিন্তু ইসলামের অনুসারী নয়। কোরআনে কোথাও ইনসান অর্থাৎ মানুষকে সালাতের (নামাযের) জন্য সৃজন করা হয়েছে বলা হয়নি, বলা হয়েছে শুধু ইবাদতের জন্য সৃজন করা হয়েছে। ইবাদত কী? সোজা কথায় মহান আল্লাহর স্মরণ। তো সালাতও তো এক প্রকার ইবাদত। মানুষকে দেয়া হয়েছে শুধু ইবাদতের নির্দেশ আর ঈমানদারকে সালাতের। কেন? দেড় মাসের বাচ্চাটি খেয়েছে বললে আমরা বুঝবো বাচ্চাটি মায়ের দুধ (অথবা বর্তমানে বোতলের দুধ যেহেতু মায়েরা অত্যধিক ব্যস্ত!) খেয়েছে আর আপনি খেয়েছেন বললে বুঝবো আপনি ভাত বা এ জাতীয় কিছু খেয়েছেন। উভয়ে খেয়েছে কিন্তু উভয়ের খাওয়া কি এক? মানুষও ইবাদত করবে ঈমানদারও ইবাদত করবে, ইবাদত ঠিক আছে কিন্তু উভয়ের ইবাদত এক নয়। বুঝা গেল সালাত কায়েম করতে হলে ইনসান অর্থাৎ মানুষ হতে পদোন্নতি পেয়ে ঈমানদার হতে হবে। নচেৎ সালাত করবেন বটে তবে এ সালাত আপনাকে আবারও নিয়ে যাবে পাপের বাজারে এবং অবশেষে জাহান্নামে।
এবার আয়াতটিতে আসি। ঈমানদারদেরকে মহান আল্লাহ বলছেন, নেশাগ্রস্ত অবস্থায় সালাতের নিকটেও যেও না। সালাত মানে কিন্তু পাঁচ ওয়াক্ত নামায নয় (সালাত জাহান্নামেরও চাবি – ২য় পর্ব দেখুন), সালাত একটি সার্বক্ষণিক বিষয়। নেশা কিন্তু অনেক প্রকার। মদ্যপান একটি নেশা। বর্তমানে অনেককে দেখা যাচ্ছে ক্রিকেট নামক একটি নেশায় বিভোর হয়ে থাকতে, এক্ষেত্রে দাড়ি-টুপি ওয়ালারাও কম যান না তারা আবার পাঁচ ওয়াক্ত নামায খুব যত্ন সহকারে পড়েন! মহিলারা মেতে আছেন আধুনিক বাহারি কাপড়ের নেশায়, আবার কেউ কেউ মেতে আছেন মহিলাদের নেশায়, কেউ টাকার নেশায়, কেউ বাড়ি, কেউ গাড়ি, কেউ নিত্যনতুন মোবাইল ফোন ইত্যাদি হরেক নেশায় আমরা বিভোর হয়ে আছি আল্লাহকে পাওয়ার নেশা ব্যতীত। কিন্তু একজন ঈমানদারের এসব নেশা থেকে থাকতে হবে অনেক দূরে কারণ সে ঈমানের অধিকারী। ঈমানের মূল্য কোন কিছুর বিনিময়ে দেয়া সম্ভব নয়। ঈমানের অধিকারী হওয়া মহান আল্লাহর দয়া ছাড়া আর কিছু নয়। সুতরাং যাকে আল্লাহ দয়া করবেন তাকে চাইবেন জগতের সমস্ত প্রকার নোংরামি থেকে দূরে রাখতে নইলে ঈমান হারা হয়ে সে আবার শয়তানের পথে চলে যেতে পারে। তাই মানুষ হতে পদোন্নতি পেয়ে ঈমানদার হতে গেলে দুনিয়ার যাবতীয় নেশা অন্তর থেকে আপনাকে ফেলে দিতে হবে। পারলে জান্নাতী আর না পারলে জাহান্নামী।

২য় পর্বঃ Click This Link
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১:২৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এমপি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম!

লিখেছেন অপু তানভীর, ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩১


অনেক দিন আগে হুমায়ূন আহমেদের একটা নাটক দেখেছিলাম। সেখানে কোন এক গ্রামে একজন এমপি সাহেব যাবেন। এই জন্য সেখানে হুলস্থুল কান্ডকারখানা শুরু হয়ে যায়। নাটকে কতকিছুই না ঘটে।... ...বাকিটুকু পড়ুন

গাঁজা বৃতান্ত

লিখেছেন মুনতাসির, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৪

গাজা নিয়ে আমাদের মধ্যে বিশেষ অনুভূতির নাম হলো—এরা গাজাখোর। ব্যাপারটা এমন যেন বিশেষ কোনো শ্রেণি। না, আমি গাজা নিয়ে প্রচারণা চালাচ্ছি না। কিন্তু গাজা নিয়ে আমাদের দেশে যেভাবে আলোচনা, জেল-জরিমানা... ...বাকিটুকু পড়ুন

জিয়া ও খালেদাকে নিয়ে বিষোদগার করা চুপ্পু হঠাৎ কেন তারেকের প্রশংসায় গদগদ, তারেকে মুগ্ধ!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৯


২৩ ফেব্রুয়ারি দৈনিক কালের কণ্ঠে “চমকানো তথ্য দিলেন রাষ্ট্রপতি” পরে ২৪ ফেব্র্রুয়ারি “রাষ্ট্রপতির আরো বিস্ফোরক তথ্য” শিরোনামে সাক্ষাৎকার প্রকাশিত হয়। এখানেও তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও জিয়া পরিবারের ভূয়সী... ...বাকিটুকু পড়ুন

রমযানে ২৪ ঘণ্টার আদর্শ রুটিন

লিখেছেন নতুন নকিব, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৪

রমযানে ২৪ ঘণ্টার আদর্শ রুটিন

ছবি সংগৃহিত

রমযান মুমিনের জীবনের সবচেয়ে বরকতময় মাস। এ মাসে আল্লাহ তায়ালা সিয়ামকে ফরয করেছেন এবং কুরআন নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামীন ইরশাদ করেন:

شَهۡرُ رَمَضَانَ ٱلَّذِيٓ... ...বাকিটুকু পড়ুন

ইউনুসনামা-২

লিখেছেন শেহজাদ আমান, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:৫২



ইউনুস সরকার তাঁর আমলে যে ডিভাইড এন্ড রুলের নীতি গ্রহণ করেছিল, এর প্রভাব রাজনৈতিক অঙ্গনে যে ভয়া*বহভাবে পড়েছিল, এর চেয়ে কম ভয়া*বহ প্রভাব পড়েনি আমাদের সামাজিক অঙ্গনে। সামাজিক ও... ...বাকিটুকু পড়ুন

×