ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছাড়াও বেশ কয়েকজন রাজনীতি করছেন। তারা ক্যান্টনমেন্টের ভেতরে ও ক্যান্টনমেন্টের অধীনস্থ ডিওএইচএস এলাকায় বাড়ি বরাদ্দ পেয়ে সেখানে থাকছেন এবং রাজনীতি করছেন। এর মধ্যে বর্তমান সরকারের একজন মন্ত্রীও রয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার স্বামীর সুবাদে ক্যান্টনমেন্ট শহীদ মইনুল রোডের বাড়িটি বরাদ্দ পান। সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ তাকে ওই বাড়ি বরাদ্দ দেন। স¤প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সেখান থেকে রাজনীতি করার অভিযোগ এনে ওই বাড়িটি ছেড়ে দেয়ার অনুরোধ করেন। গতকাল মন্ত্রিসভার বৈঠকে বাড়িটির বরাদ্দ বাতিল করা হয়। সূত্র জানায়, ক্যান্টনমেন্ট এলাকা থেকে বর্তমান বাণিজ্যমন্ত্রী লে. কর্নেল ফারুক খানও রাজনীতি করছেন। তার বাসা ক্যান্টনমেন্টের ভেতরেই। সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহও ক্যান্টনমেন্টে থাকেন। ১ নং ক্যান্টনমেন্টের বাড়িটি তার। তিনি সেখানে থেকেই রাজনীতি করছেন। এছাড়াও সাবেক সেনাপ্রধান ও সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী লে. জেনারেল (অব.) নূরুদ্দীন খানও থাকেন ক্যান্টনমেন্টে। ৩৪, পুরাতন ডিওএইচএস-এ তার বাড়ি। বর্তমান এমপিদের মধ্যে মেজর (অব.) সুবিদ আলী ভূঁইয়াও থাকেন ক্যান্টনমেন্ট এলাকা ডিওএইচএস-এ। তিনি চাকরি ছাড়ার পর থেকেই ক্যান্টনমেন্টে রয়েছেন। রাজনীতিও করছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহও থাকেন ক্যান্টনমেন্ট এলাকাতে। মেজর জেনারেল (অব.) সৈয়দ ইবরাহিম ভূঁইয়াও ক্যান্টনমেন্টে থেকেই রাজনীতি শুরু করেন এবং গঠন করেন তার রাজনৈতিক দল কল্যাণ পার্টি। এছাড়াও ওই এলাকায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক বেশ কয়েকজন উপদেষ্টাও থাকেন। এর মধ্যে রয়েছেন সাবেক উপদেষ্টা ও দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান লে. জে. (অব.) হাসান মশহুদ চৌধুরী, সাবেক উপদেষ্টা মে. জেনারেল (অব.) ডা. মতিউর রহমান, আরেক সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) গোলাম কাদের, সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এমএ মালেক। এছাড়া, কর্নেল (অব.) অলি আহমেদ রাজনীতি করছেন ক্যান্টনমেন্ট থেকে। তার বাড়ি ১০২ নিউ ডিওএইচএস, ঢাকা। তার স্ত্রী মমতাজ বেগমও সেখান থেকে রাজনীতি করছেন, এমপি হয়েছেন। সাতক্ষীরা-৫ আসনের সাবেক আওয়ামী লীগ দলীয় এমপি একে ফজলুল হকও সেনানিবাসে থাকেন। তার বাড়ি ৫১১/ক সেনানিবাসে। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলনও ক্যান্টনমেন্টের বাসিন্দা। তার বাড়ি নং-১৩৭, সড়ক নং-৪, নিউ ডিওএইচএস। বিএনপি’র সাবেক এমপি অধ্যাপক মো. আবদুল্লাহও ৪ নং ক্যান্টনমেন্টের বাসিন্দা। এছাড়াও আরও বেশ কয়েকজন রাজনীতিবিদ ক্যান্টনমেন্ট এলাকায় থেকেই রাজনীতি করছেন।
ক্যান্টনমেন্ট এলাকায় থেকে অনেকেই রাজনীতি করছেন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৪টি মন্তব্য ৬টি উত্তর
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।