somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহাজোটকে ক্ষমতায় আনতে প্রশাসনে দফায় দফায় গোপন বৈঠক হয়েছিল : প্রধানমন্ত্রীর সংস্খাপন ও প্রশাসনবিষয়ক উপদেষ্টাএইচ টি ইমাম

২০ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৭:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারকে ক্ষমতায় আনতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দফায় দফায় গোপন বৈঠক হয়েছিল। এসব বৈঠকেই নির্বাচনে মহাজোটের বিজয়কে সুনিশ্চিত করতে প্রশাসনে আওয়ামী মনোভাবাপন্ন দলীয় লোকদের থেকে বিভিন্ন ধরনের সাহায্য-সহযোগিতা নেয়া হয়েছিল। তাই এখন মুক্তিযোদ্ধাসহ বর্তমানে আওয়ামী লীগকে ক্ষমতায় আসীন করতে প্রশাসনের যেসব কর্মকর্তা-কর্মচারী সাহায্য-সহযোগিতা করেছিলেন, তাদের প্রতিও সুনজর দেয়া হচ্ছে। এ ভূমিকার জন্য প্রশাসনে পর্যায়ক্রমে তাদের ন্যায্য সম্মান দেয়া হবে।
মুক্তিযোদ্ধা বিসিএস অফিসার কল্যাণ সমিতির উদ্যোগে গতকাল পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে মহান বিজয় দিবসের প্রেক্ষাপট ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভার মুখ্য আলোচক প্রধানমন্ত্রীর সংস্খাপন ও প্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম এসব তথ্য দেন।
এতে সভাপতিত্ব করেন এস কে হাবিবুল্লাহ। বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) এ কে খন্দকার বীর উত্তম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আরেফিন সিদ্দিক ও সমিতির মহাসচিব খান মো: বেলায়েত হোসেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধসহ সব শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে বিসিএস অফিসার কল্যাণ সমিতির বেশ ক’জন নেতা ক্ষমতায় আসার ব্যাপারে আওয়ামী লীগকে বিভিন্ন সময়ে প্রশাসনিক সহায়তায় কথা স্মরণ করিয়ে দিয়ে বর্তমানে তাদের মূল্যায়ন করা হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন। তারা জানতে চান প্রধানমন্ত্রীর সংস্খাপন ও প্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম এখন এই কর্মকর্তা-কর্মচারীদের জন্য কিছু করবেন কি না।
জবাব দিতে গিয়ে এইচ টি ইমাম প্রশাসনের সহযোগিতার কথা স্বীকার করেন। যে সে সময়ে কিভাবে (চারদলীয় জোট ক্ষমতায় থাকার সময়) গোপনে বিভিন্ন সরকারি কর্মকর্তা ও কর্মচারী আওয়ামী লীগের নেতাদের বাসায় গোপন বৈঠক করেছিলেন, তার বর্ণনা দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। পুলিশ প্রশাসন থেকে শুরু করে শীর্ষ পর্যায়ে আওয়ামী মনোভাবাপন্ন কর্মকর্তাদের সাথে এসব বৈঠক গুলশানসহ দেশের বিভিন্ন স্খানে অনুষ্ঠিত হয় বলে জানান এইচ টি ইমাম। এসব বৈঠক অনুষ্ঠিত হয় খুবই গোপনে।
এইচ টি ইমাম বলেন, তিনি এসব কথা এখনো স্মরণ করেন এবং তাদের যথাযথভাবে সম্মান দিতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। একই সাথে মুক্তিযোদ্ধা কর্মকর্তাদেরও যথাযথ সম্মান দিতে চেষ্টা করে যাচ্ছেন­ জানান তিনি। তিনি প্রশাসনে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কর্মকর্তাদের তালিকা দেয়ার আহ্বান জানান। একই সাথে তিনি জন্য আওয়ামী মনোভাবাপন্নদের তালিকা দেয়ার জন্যও কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্খিত কয়েকজন কর্মকর্তাকে উদ্দেশ করে এইচ টি ইমাম বলেন, ’কী বলি নাই আপনাকে সে সময়ে কার বাড়িতে বৈঠক হচ্ছে, কার কাছে যেতে হবে, কে কিভাবে প্রশাসনের খবরাখবর দেবে? পাঠায়নি আপনাদের কাছে এসব নির্দেশ?’ তিনি আরো বলেন, ‘আপনারা এসব করেছিলেন বলেই তো আমরা ক্ষমতায় আসতে পেরেছি।’ তিনি জানান, এসব কর্মকর্তাকে দিয়ে সে সময়ে সরকারি কর্মকর্তাদের ‘ব্লাক-হোয়াইট’ তালিকা করা হয়েছিল। এসব তালিকা দেখে দেখে এখন প্রশাসনে বিভিন্ন ধরনের ব্যবস্খা নেয়া হচ্ছে। তিনি বর্তমানে সরকারের পক্ষ থেকে প্রশাসনের এসব কর্মকর্তাদের বিভিন্নভাবে আরো সাহায্য-সহযোগিতা করা হবে বলেও আশ্বস্ত করেন। তিনি বলেন, এসব সহযোগিতার কথা মনে রেখেই এখন চুক্তিভিক্তিক নিয়োগ দেয়া হচ্ছে। যদিও আমরা সে দিন (জোট সরকারের আমলে) এসবের বিরোধিতা করেছি।
এইচ টি ইমাম আরো বলেন, দেশে এখন আর মুক্তিযোদ্ধাদের তালিকা করার দরকার নেই। সরকার এখন রাজাকারের তালিকা করবে। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের তালিকা করতে গিয়ে অনেক অনুপ্রবেশকারী এতে ঢুকে পড়েছে। তারাই এখন মুক্তিযোদ্ধা সেজে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে।
তিনি শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানে প্রতি ইঙ্গিত করে বলেন, কারো আহ্বানে বা ডাকে মুক্তিযুদ্ধ হয়নি। মুক্তিযুদ্ধে বাঙালিরা ঝাঁপিয়ে পড়েছে বঙ্গবìধুর ডাকে। তাই এ নিয়ে বিতর্কের কোনো অর্থ হয় না।
এয়ার ভাইস মার্শাল (অব:) এ কে খন্দকার বলেন, আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসতে পারবে, এমন ধরনের চিন্তা যারা করেন তারা হঠকারিতায় বিশ্বাসী। তিনি বলেন, জনগণের আশা-আকাáক্ষার প্রতিফলন ঘটাতে না পারলে আওয়ামী লীগকে আর ক্ষমতায় আনবে না জনগণ। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার আর বঙ্গবìধুর বিচারের রায় কার্যকরের মধ্য দিয়ে জাতি দায়মুক্ত হবে। যুদ্ধাপরাধীদের বিচার করবে বলে ঘোষণা দিয়েই আওয়ামী লীগ জনগণের কাছে ভোট পেয়েছে। এ জন্য মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার গঠন করে সাড়ে তিন বছর ধরে আন্দোলন করতে হয়েছিল।
১০টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×