আমার প্রিয় পোস্ট
- প্রবাসীদের ঘামের টাকা, সচল রাখে দেশের চাকা। কাজেই বন্ধ হোক তাদের নিয়ে সব প্রতারণা। খবরের অপেক্ষায় রইলাম - হাসান শরিফ
- সামু বিবর্তন - দুঃখবিলাস
- কিছু Technological প্রতিষ্ঠানের নামকরনের ইতিহাস ও উৎপত্তি (১ম পর্ব) - নাফিস ইফতেখার
- ব্লগার পিত্তি আরাফাত মেয়ের বাপ্হলো..আঢ়য়ামার বিয়াই হৈলোনা.. - অ্যালন
- সফট্ওয়্যার ইঞ্জিনীয়ার - রোহণ কুদ্দুস
- শুভ জন্মদিন - শরীফ আবদুল্লাহ
- সম্প্রীতির ডাক - আরাফাত রহমান
সম্প্রীতির ডাক
০৮ ই মার্চ, ২০০৬ রাত ১২:২১
ছোট বেলায় কবিতা লিখে সবাইকে তাক লাগিয়ে দিতাম মন্তব্য করলেন ধানসিঁড়ি। যাক, খুব ভাল একটি কথা মনে করেছেন। অবশ্য আমি ঝাঁক ঝাঁক কবিতা লিখি না, কারণ কবিতায় নাক গলানোর মত এত সময় দেয়ার সময় হয়ে ওঠেনি। থাক ওসব কথা, তানাহলে অন্যরা আবার আমার কথার ফাঁক খুঁজতে শুরু করবেন। "এই বাচ্চা ছেলের লেখায় আবার তাক......!" এই বলে অনেকেই হয়তো খেক শিয়ালের মত হাঁক ছাড়বেন। কেউ হয়ত বলবেন "যা বেটা, এই ব্লগ থেকে ভাগ"। তখন হয়ত আমার ডাক পড়বে কতর্ৃপক্ষের কাছে কৈফিয়ত দেয়ার জন্য।
কেউ আনন্দ পাক আর না পাক আমি কিন্তু এই পোস্টটি লিখবই লিখব। অনেকেইতো ঢাক ঢোল পিটিয়ে পোস্ট করেন। তাদের লেখায় লাখ লাখ মন্তব্য জমা পড়ে। 24টি বাঁক পেরিয়ে এখন জীবনের আঁক কষতে কষতেই সময় চলে যায়। ব্লগ লেখার সময় কই? তারপরেও যে দুচারটি লিখেছি তাই দেখে কেউ যদি হিংসায় জ্বলে খাক হয়ে যান তাহলে কিন্তু হবে না। আমি কিন্তু ধানসিঁড়ি কিংবা অপ বাক-এর মত জনপ্রিয় ব্লগার নই, ওয়ালী, শাহানা আপু কিংবা আড্ডাবাজতো দূরে থাক। তাছাড়া মিশো ভাই, তেলাপোকা, মুখফোড়, হাবিবমহাজন, কালপুরুষ, সুমন চৌধুরী ওনাদের মত পোস্ট আমার দারা হবে না। অনেক শাক-সবজি খেয়ে ঘিলু বাড়িয়ে মাথায় টাক পড়ে গেলেও তাঁদের মত পোস্ট লিখতে পারব কিনা যথেষ্ট সন্দেহ আছে। তাই বলে ভাববেন না আমি তাদের দিকে তীর কিংবা অস্ত্র তাক করেছি। তাঁদের জাঁক-জমকপূর্ণ ব্লগে যে পরিমাণ মন্তব্য হয় তাতে এক একটি পোস্ট মনে হয় মৌ-এর চাক। আমাকে কেউ তীর্থের কাক ভেবে ভুল করবেন না প্লিজ। আপনারা কি চান আপনাদের এক ছোট ভাই/বন্ধু কষ্ট পাক?
এবার আসল কথায় আসা যাক, গত কয়েক দিন ধরে সামহোয়ার ইন ব্লগে একজন অন্য জনের উদ্দেশ্যে যে পাঁক ছোড়াছুড়ি শুরু হয়েছে তা কি ঠিক? আসুন সব বিভেদ ভুলে যাওয়া যাক। সবাই সমপ্রীতির ডাক দেই ফররুখ আহমদের ভাষায়
"আয়রে তোরা ঝিমিয়ে পড়া দিনটাতে
পাখির বাসা খুঁজতে যাব এক সাথে"
প্রকাশ করা হয়েছে: ভাবনা বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
শুভ বলেছেন:
র্র্আরাফাত, ভালো লিখেছেন...এই বেটা ব্লগ থেকে ভাগ... হা হা হা
আরাফাত রহমান বলেছেন:
ধানসিঁড়ি, ফাঁসি দেয়ার মত লেখা মনে হয় এটা হয়নি।আড্ডাবাজ, আমি আপনার একজন ভক্ত। ধন্যবাদ আপনাকে।
শুভ, আপনি দেখি হিংসায় জ্বলে খাক হয়ে যাচ্ছেন!
অতিথি বলেছেন:
আরাফাত,চমৎকার লেখার জন্য ধন্যবাদ। অবশ্যই যার যার বলয় থেকে লিখবে, এটাই স্বাভাবিক। সম্প্রীতির পাশাপাশি এখানে প্রয়োজন সহনশীলতার চর্চা। আসুন সবাই মিলে তা দিয়ে শুরু করি। ধন্যবাদ।
ধানসিঁড়ি বলেছেন:
পাঠক, আপনারাই বলুন, এতো সুন্দর লেখা যে উপহার দিতে পারে, সে কোন অধিকারে আমাদেরকে এতোদিন বঞ্চিত করেছে। আরাফাতের যাবজ্জীবন ফাঁসির এক দফা এক দাবীর আন্দোলন করতে হবে দেখছি।
শাওন বলেছেন:
সুন্দর একটি পোস্ট রে আরাফাত ভাইয়া । কিন্তু .... হ্যা এইখানে একটা কিন্তু । অবশ্য কিন্তুটা আমার না বোঝার কারনে । আমি যদি জিনিসটা বুঝতে পারতাম , টাহলে কিন্তু টানতাম না । দুঃখিত এই জন্য । এইবার বলি ... কিন্তু আমি আরাফাত ভাইয়ার শেষের দুই লাইন কবিতাটা বুঝতে পারছি না । তিনি কেন বললেন : আয়রে তোরা ঝিমিয়ে পড়া দিনটাতে । তিনি কেনো ঠিক এর উলটাটা বললেন না ?
আরাফাত রহমান বলেছেন:
কারণ, সবাই ইতিবাচক দিক থেকে ঝিমিয়ে পড়েছে, এবং এক সাথে পাখির বাসা খুঁজতে যায় কেবল ঘনিষ্ট বন্ধুদের সাথে।
শাওন বলেছেন:
জিনিসটি বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ আরাফাত ভাইয়া । আমাকে নিবেন আপনাদের সাথে পাখির বাসা খুজতে ????
আরাফাত রহমান বলেছেন:
হোয়াই নট ? আপনার মত ছেলেই তো গাছে উঠতে পারবে ভালো। চিকন ডাল বেয়ে.....
আরাফাত রহমান বলেছেন:
হা.. হা.. হা... এরকম একটা কাহিনী আমারও ঘটেছিল। ছোট বেলায় একবার পাখির বাসা খুঁজতে গিয়ে আমাকে গাছে উঠতে হয়েছিল। তখনো আমি গাছে উঠতে পারতাম না। সেদিনই প্রথম অত বড় একটা গাছে উঠেছি।
হাসান বলেছেন:
ভাই দেখেন, পাবেন না পাবেন না করেও 13টা, না থুক্কু আমারটা সহ 14টা মন্তব্য পেয়েছেন। চিন্তা নাই, লিখে যায়। বাঁকা মন্তব্যের ভয়ে ডরায় না ব্লগার। তর্ীযক মন্তব্য লিখতে চাইছিলাম, কিন্তু তর্ীযক ভাই মাইন্ড করতে পারেন। তাই বাঁকা মন্তব্য লিখলাম। হা হা হা...
অতিথি বলেছেন:
আরাফাত, এখন আমাদের সময় খুব ভাল যাচ্ছে । সবাই সুস্থ পরিবেশ রক্ষার জন্য আপ্রান চেষ্টা করছে । সেই সুযোগে বেড়িয়ে আসছে সব ঘুমন্ত ব্যাঘ্রের দল তাদের সমস্ত শক্তি (প্রতিভার ভান্ডার) নিয়ে ।ভাল লেগেছে আপনার লেখা ।
অতিথি বলেছেন:
মুই থাই = মার্শাল আর্ট অব থাইল্যান্ড
আরাফাত রহমান বলেছেন:
ভাই, আপনার কথা ঠিক বুঝলাম না। থাই বলতে কি বোঝাতে চেয়েছেন?
অপ বাক বলেছেন:
চমৎকার প্রস্তাব এবং এই সাথে মৃত এক ব্লগারে পুনর্জন্ম, তা কালপুরুষ ভাইয়ের কোনো দেখাসাক্ষাত নাই কেনো?
অতিথি বলেছেন:
অবশ্যই পাখির বাসায় যাবো একসাথে । কিন্তু আসল কথা হইলো, সব পাখি আমারে দিতে হইবো, নাইলে মুই থাই দিমু । (খাইয়ালামু)
আরাফাত রহমান বলেছেন:
অপ বাক, এই পোস্টটি অনেক আগের 8 মার্চ 2006। কালপুরুষ তখনই এই মন্তব্য করেছিলেন। অনেকদিন হয় কালপুরুষকে দেখি না। মানে তার লেখা দেখি না।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















আপনার লেখা পড়েই আমি কাত,
ভাল করেই বুঝিয়ে দিলেন নিজের জাত,
আমি এখন ঘষতে থাকি নিজের হাত,
দেখি চেয়ে পাই নাকি কোন ফুটপাত
রাজপথে এখন শুরুহোক আপনার যাতায়াত,
ভয় নেই আমি আছি হাতে নিয়ে লেখার ধারাপাত।