সহজ একটা স্যালাড বানানোর কৌশল কইতাছি......
দুই খান ডিম পুরা সিদ্ধ ( ডিম সিদ্ধ করার সময় পানিতে একটু লবন মিশায় নিয়েন )
আলু গাজর মটরসুটি ভুট্টা বিট যা যা দিতে চান সিদ্ধ কইরা লন ( সিদ্ধ এমন ভাবে করবেন যেন গলে না যায় হালকা সিদ্ধ ..... পুরা কাচা না আবার পুরা সিদ্ধও না )
ফুলকপিও দিতে পারেন...... ফুলকপি ছড়ায়ে হালকা সিদ্ধ.....
এবার সিদ্ধ সব্জি গুলি পানি ছড়ায়ে পরিমান মত মেওনাইজ এবং লবন দিয়া মাখান.........
লেটুস পাতা ( আস্ত )এবং সিদ্ধ ডিম কুচি করে কেটে ( আপনার পছন্দ মত ) গার্নিশ করে পরিবেশন করুন........
এই জিনিসের নাম পাবলিকে কয় রাশান স্যালাড......
এডিশনাল
কিছু বাটন মাশরুম ( পরিমান মত ) নিয়া ভালো ভাবে সিদ্ধ করে ( সিদ্ধ করার সময় পানিতে কিছু বিরিয়ানির মশলা দিয়া সিদ্ধ করতে পারেন ) চার টুকরা করে কাটেন........
এর পর রেড ওয়াইন দিয়া হালকা ভাইজা লন......
কিছু কাচা মরিচ চাকা চাকা করে কেটে ( সবুজ লাল দুই ধরনেরই ) ভিনেগার দিয়া সিদ্ধ করে নেন.....
এবার সব কিছু ( সিদ্ধ শব্জি মাশরূম ভাজি মরিচ সিদ্ধ ) মেওনাইজ দিয়া মাখায় লেটুস পাতা ( আস্ত )এবং সিদ্ধ ডিম কুচি করে কেটে ( আপনার পছন্দ মত ) গার্নিশ করে পরিবেশন করুন........
তয় এই জিনিস রে কইতে হইবো রাশান স্যালাড - অরুনাভ ষ্টাইল.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



