somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোট্ট এক পাহাড়ী শহর --কোডাইকানাল ১ম পর্ব........

১৩ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লিখতে চাচ্ছিলাম আমার দার্জিলিং ভ্রমনের পরের কথা১ম পর্ব

কিন্তু লিখতে যেয়ে মনে হলো লেখাটা আরেকটু সাজায় লিখতে হবে তাই অন্য আরেকটা ভ্রমন কাহিনী বলছি.....
জায়গাটা ব্যাংগালোর থেকে প্রায় ৫০০ কি.মি. দূরে...পাহাড়ের উপরে ছোট্ট একটা শহর.....অনেক পুরানা....মানে ১০০ বছরের উপর....( আমিও জানতাম না....একটা চার্চে জন্মের তারিখ দেখে বুঝতে পেরেছি...)শহরটার নাম কোডাইকানাল....

আমিও কখনো জায়গাটার নাম শুনি নাই.....বাসায় থাকতে থাকতে বোর হচ্ছিলাম...প্রচন্ড বিরক্তি নিয়ে বাস ট্যান্ডে দাড়ায় ছিলাম...হটাৎ করেই পাশে শুনি এক কাপল নিজেদের মধ্যে বলাবলি করছে " আমরা হানিমুনে কোডাইকানাল যাব"....শুনে মনে মনে বললাম ঠিক আছে তোরা বিয়ার পরেই যাইস ওখানে দেখি আমি বিয়ার আগে ওখানে যাইয়া হানিমুনের ব্যবস্থা করতে পারি নাকি......

প্রথমে ব্যাংকে তার পর টিকেট কাউন্টারে .......সন্ধ্যা ৭ টায় বাস....রূমে আইসা ব্যাগ গোছইতেই হাউসমেট বলছে যাউ কই......বললাম কোডাইকানাল......বলল কি আছে ওখানে.......বললাম জানি না......শুধু বললাম পারলে হানিমুন বানায় আসুম......আমারে কইলো কোন বাসের টিকেট কাটছ.....বললাম শর্মা.....বলল তোমার টিকেট টা দাও আমি আইতেছি......
একটু পর আইসা বলল পাশপাশিই সিট পাইছি........

সারে ছয় টাতেই বাস ষ্ট্যান্ডে এসে হাজির.......দেখি বাস ঠিক সাতটায় চলে এসেছে.......

বাসে উইঠায় টাসকি......খালি জোড়ায় জোড়ায় বইসা আছে.......আমরাই দুই হতভাগা সাথে শীতের কাথাঁ নাই.....

বাস হসুর পার হয়ে কৃষ্নগিরি......এর পরের শহরের নাম আর মনে নাই....১০টার দিকে ডিনারের জন্য কোন এক ধাবাতে থামে .... কাবাব পরটা ডালভাজি দিয়া ডিনার শেষ......হাউসমেট কইতাছে যদি ওখানে যেয়ে ভালো না লাগে তখন......আশেপাশের জোড়া গুলির দিকে তাকায়ে বললাম সিচুয়েশান তো খারাপ কয় না তয় ভালো না লাগলে সন্ধ্যার বাসে আবার চলে আসবো......

এবার বাস ছাড়ার পরই দেখি কাহিনী ধীরে ধীরে শুরু হলো.....প্রথমে পেছন থেকে হালকা শব্দ......পরে সামনে থেকে.....একটু পর পেছনের শব্দ থামলে( কমলে) ডান পাশের সারি থেকে......
প্রায় সারা রাত আশে পাশের পাবলিকের চুমার শব্দের ঠেলায় অস্থির হয়ে গেছি....সাউস মেট বলছে what a journey.......আমি হুম বলেই কাটায় দিছি.....প্রায় ভোর সাড়ে ৪ টার দিকে বাস গড়গড় করতে করতে এক ছোট্ট টাউনের পাশে এসে থামে......সুপারভাইজার বলছে বাসে একটু সমস্যা হয়েছে একটু দেড়ী হবে......

বাস থেকে নেমে আশে পাশে কি আছে বুঝার চেষ্টা করছি....ছোট্ট টাউনটা মনে হলো খারাপ না...মাইল ফলক দেখলাম কোডাইকানাল ৫৫ কি.মি.
দূরে বড় একটা পাহাড়.....

প্রায় ৪৫ মিনিট পর সুপারভাইজার বলল গাড়ীর ব্রেকে সমস্যা হয়েছে .... পাহাড়ের উপর এইগাড়ী নিয়ে উঠা রিস্কী.....লোকাল বাস আসলে তাতে তোমাদের তুলে দিব....বা অন্য বাস আসলে তোমাদের তুলে দিব.....একটু বিরক্ত লাগলেও খুব যে খারাপ লাগছিল তা না.....বাসের অন্য পাবলিকরা দেখি রীতিমতো ঝগড়া শুরু করে দিল....দাড়ায় দাড়ায় মজা দেখছিলাম আর চিন্তা করছিলাম মানুষের স্বার্থে একটু লাগলেই মানুষ কেমন খেপে উঠে.....

প্রায় সারে ছয়টার দিকে দেখলাম দুইটা বাস আসছে.....সবাই দুই বাসে উঠে এবার কোডাইকানাল....পাক্কা ৫০ কি.মি. পাহাড়ের উপরে গড়ায় গাড়ায় রাস্তা...একপাশে খাদ একপাশে পাহাড় ...কোনো ভাবে নীচেপড়লে আর দেখতে হবে না...বাসে স্থানীয় এক কাপলের কথা বার্তা শুনে এতমজা লাগছিল তা বলার না....নিজেদের মধ্যে খুশনটি করছিল ... ওদের কথা শুনতে আসলেই মজা লাগছিল....বাস একজায়গায় ১০মিনিট চা বিরতি দিয়ে আবার যাত্রা শুরু...এরমধ্যেই শীত লাগা শুরু হয়ে গেছে....প্রায় দুই ঘন্টাপর যখন বাস থামলো বাইরে হালকা বৃষ্টি...
আমরা আসলাম কোডাইকানালে........
১৫টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকাল

লিখেছেন রাজীব নুর, ০৭ ই জুন, ২০২৬ রাত ১০:৫১



আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন

সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ রাত ১:২৮

আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×