somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোট্ট এক পাহাড়ী শহর --কোডাইকানাল ২য় পর্ব

১৬ ই জুলাই, ২০০৮ রাত ৩:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট্ট এক পাহাড়ী শহর --কোডাইকানাল ১ম পর্ব


বাস থেকে নামতেই হালকা টিপটিপ বৃষ্টি....পাশে যাত্রী ছাউনিতে একটু দাড়াতেই থেমে গেল......আসে পাশে তাকায়ে বুঝার চেষ্টা করলাম জায়গাটা কেমন.....

১ম কাজ হোটেল খুজে বের করা....তারপর হেবী একটা নাস্তা করা....বাস ষ্ট্যান্ড থেকে বের হতেই ছোটো ছোটো আকা বাকা রাস্তা....বেশ একটু থতোমতোই খেয়ে গেছি....হোটেল পাবো কোথায়....
কোনো হোটেলের ত নাম জানি না যে ট্যাক্সি কে বলবো নিয়া যাও.....যাই হোক একটু খানি নাকানি চুবানি খেয়ে এক পাবলিকের সাহায্য নিয়ে পেলাম এক হোটেল......

হোটেলে যাবার পথেই মজা ..... হটাৎ করে মনে হলো কুয়াশায় সারা পথ ঢেকে গেছে.....একটু পরেই বুঝলাম এটা কুয়াশা না মেঘ এসে হাত মিলায় গেল আমাদের সাথে.....সাথে চিন চিনা ঠান্ডা বাতাস....

ফ্রেশ মনে হোটেলে এসে রূমে যেয়েই আবার অবাক......আগে বুঝতে পারিনি যে হোটেলটা পাহাড়ের ঢালে....জানালা খুলেই দেখি সামনে পুরা ফাকা ..... দূরে পাহাড় আর মেঘের খেলা......জানালা খোলা পেয়েই মেঘ ঘরের ভিতরে ......এরকম অভিজ্ঙতা আগে কখনো ছিল না তাই শুধু অবাক হবার পালা......

রূমে ফ্রশ হয়ে আবার নীচে গেলাম ...... উদ্দেশ্য নাস্তা করে শহরটাকে হালকা করে ঘুরে দেখা.......অল্প চওড়া রাস্তার দুপাশে দোকান ঘর...একটু ফাকে পাহাড়ের ঢালে ঢালে বাসা.....ছবির চেয়েও সুন্দর শহর......

কোডাইকানালে বেশকিছু ভালো বোর্ডিং স্কুল আছে যে গুলিতে ৬০ভাগ পিচ্চি পাচ্চাই বিদেশী....এবং সব গুলিই মিশনারী স্কুল.....প্রচন্ড বড়বড় ক্যাম্পাস....

আরেকটি মজার জিনিস এখানকার স্টার লেক যা কোডাই লেক বলেই বেশী পরিচিত.....এই লেকে বোটিং না করলে আপসোস থেকে যাবে......

এখানকার হোমমেড চকলেট হচ্ছে আরেক অসাধারন জিনিস......অনেকটা দেখতে ক্যাডবেরীর মতোই কিন্তু ছোট ছোট টুকরা......অসাধারন স্বাদ......

পাইন ফরেস্টে যেয়ে একটা প্লাকার্ডের লেখা মাথায় ঢুকে গেছে সব সময়ের জন্য " From one tree you can make thousands of match sticks, but one match stick is enough to destroy thousands of trees"

কোডাইকানালের মতো জীবন্ত সবুজ আমি আর কোথাও দেখিনি এই পর্যন্ত....মেঘ গুলি যখন পাইন ফরেষ্ট ছুয়ে যায় মনে হয় অন্য কোনো জগতে চলে এসেছি........

আরেকটা জায়গা আছে যেটাকে স্থানীয়রা বলে সুইসাইড পয়েন্ট.....রাস্তা থেকে ঢাল বেয়ে একটু নেমে সামনে গেলে ছোট্ট একটা ভ্যালী....ভ্যালীর শেষ মাথাই হচ্ছে সুইসাইড পয়েন্ট.....ভ্যালীর শেষে আর কিছুই নাই ..... হটাৎ করে শেষ হয়ে যাওয়া ভ্যালী......ভ্যালীর শেষ মাথায় ছোট্ট একটা গাছ পাহাড়া দিচ্ছে......অনেক ভয়ে ভয়ে শেষ কর্নারে যেয়ে গাছ ধরে নীচের দিকে তাকাতেই ছ্যাত করে উঠলো বুকটা.....ভয়ংকর সুন্দর উপমাটা মনে হয় এসব কারনেই হয়েছে......নীচে শুধু দেখা যায় নীল সাদা কালচে মেঘের মিশ্রন.....আর কিছুই না.......কেউ লাফ দিলে নীচে পরবে না মেঘের মাঝেই হারায় যাবে.......

আছে সেখানে ছোট্ট একটা ঝরনা এবং সেটাকে ঘিরে একটা পার্ক.....

( কোডাইকানাল শহরটি প্রায় ৭২০০+ফিট উপরে....এটাকে বলে প্রিন্সেস অফ দ্যা হিলস্....)

যে ছবিগুলি দিলাম সব গুলিই গুগল থেকে ধার করা ছবি.....নিজের তোলা ছবিগুলি জীবনের অনেক কিছুর মতোই হারিয়ে গেছে......

২৫টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×