আমার প্রিয় পোস্ট

আমি নৈরাশ্যবাদী, হতে চাই আশাবাদী। স্বপ্ন দেখি নতুন বিশ্বের সোনার বাংলাদেশের। কিন্তু প্রতিনিয়ত সেই স্বপ্ন ভেঙ্গে বাস্তবতায় ফিরে আসি, তবুও স্বপ্ন দেখতে ভালোবাসি

শুভ জন্মদিন তোমাকে

২০ শে অক্টোবর, ২০০৮ রাত ১:২৫

শেয়ারঃ
0 0 0

আজকে আমার সর্বক্ষণের সাথীর জন্মদিন। তার জন্মদিনে কিছু করার ইচ্ছা থাকলেও করা হয়ে উঠলো না :(

একটু খটকা লাগছে তো লিনাক্সের গ্রুপে বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি কেনো? আজকে আমার সাথী উবুন্টুর চার বছর পূর্ণ হলো। চার বছর আগে এই দিনে জন্ম নিয়ে উবুন্টু ধীরে ধীরে অনেক পরিপক্ক হয়ে উঠেছে, লিনাক্সের অনেক বড় বড় দাদাদের পিছনে ফেলে এখন ডেস্কটপের সর্বোচ্চ জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রিবিউশন।

আমার সাথেও উবুন্টুর পরিচয় প্রায় এক বছরের মতো। একে আরও সাবালক হয়ে উঠতে দেখছি, ভালোই লাগছে। এই পথ চলা যেনো শেষ না হয়, আরও অনেক এগিয়ে চলো বড় হয়ে দাদা হও লিনাক্সের। তোমার হাত ধরেই ঘরে ঘরে লিনাক্সের প্রচলণ হোক বছরের পর বছর এই কামনায়

শুভ জন্মদিন তোমাকে
উবুন্টু লিনাক্স

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২০ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৩৪
লাভলুদা বলেছেন: পেলাচ + প্রিয়তে। ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য।
২০ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৫৩

লেখক বলেছেন: + এর জন্য ধন্যবাদ :)


সেই সাথে প্রিয়তে নিলেন বলে কি বলবো জানি না

২. ২০ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৩৭
নিঃসঙ্গ বলেছেন: এই পথ চলা যেনো শেষ না হয়, আরও অনেক এগিয়ে চলো বড় হয়ে দাদা হও লিনাক্সের। তোমার হাত ধরেই ঘরে ঘরে লিনাক্সের প্রচলণ হোক বছরের পর বছর এই কামনায়

শুভ জন্মদিন তোমাকে
উবুন্টু লিনাক্স
৩. ২০ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৪০
বিষাক্ত মানুষ বলেছেন: আমার এইখানে লাইব্রেরী , ইউনিভার্সিটি, এ্যয়ারপোর্ট, সহ অনেক জায়গায় দেখছি উবুন্টু চালায় ।
আমাদের সেকেন্ড ল্যাবেও উবুন্টু চলে ।
২০ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৫১

লেখক বলেছেন: ভাই সেটাই বুদ্ধিমানের কাজ। কিন্তু আমরা তো বরাবরই পিছিয়ে, তাই আপাতত ঘরে ঘরেই বলি :) দাদা হয়ে উঠলে তো সবখানেই ব্যবহার শুরু হবে :)

৪. ২০ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:২৯
েছাটন বলেছেন: শুভ জন্মদিন উবুন্টু......

লং ওয়ে টু গো...
৫. ২০ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৪৬
অক্ষর বলেছেন: উবুন্টু-রে মাইনাস

অনেক চেষ্টা করেও তাতে নেট কানেকশন ইন্সটল না করতে পারার জন্য
২০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৫৯

লেখক বলেছেন: আহারে জন্মদিনের দিন এভাবে মন খারাপ করালেন বেচারার?

মাত্র তো ৪ বছরের বাচ্চা, পিচ্চিরে মাফ করা যায় না??

(ডায়ালআপ ব্যবহারের জন্য আপনাকে মাইনাচ :P
ভাই সমস্যাটার সমাধান কেনো হলো না সমস্যা কোথায়? )

৬. ২১ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:১২
অক্ষর বলেছেন: আমি ডায়ালআপ ব্যবহার করি না, অনেক ট্রাই কইরা পারি নাই। তাই আবার এক্সপিতেই আছি
২৩ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৫০

লেখক বলেছেন: দুঃখিত আপনাকে আর কারও সাথে তাহলে গুলিয়ে ফেলেছি। আপনার নেট কানেকশনের ধরন কি?

এখানে কিছু লেখা আছে দেখতে পারেন।

Click This Link

 

মোট সময় লেগেছে ০.৯৮৫৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কি আর লিখব। ব্লগের লেখার মাধ্যমেই জানতে পারবেন ধীরে ধীরে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ