অনেক দিন আগের কথা এক দেশে এক শহরে বাস করতো এক লোক যার ছিলো দুইটি ঘোড়া যার মধ্যে একটির নাম ছিলো দুলকি আরেকটির নাম ছিলো মুলকি। এই দুই ঘোড়া প্রতিবছর ঘোড়ার রেসে অংশ নিতো এবং প্রতিবছর এই দুটি ঘোড়ার মধ্যে দুলকি হত প্রথম আর মুলকি হত দ্বিতীয়। এই বিষয়টি যেন একেবারে নিয়মে দাড়িয়ে গেল। কিন্ত এই রেসে মুলকি কখনও দুলকিকে পরাজিত করে প্রথম স্থান অধিকার করতে পারেনি। একদিন এক রাতে সেই ব্যক্তির আস্তাবলে একটি চোর রেসের প্রথম স্থান অধিকারী দুলকিকে চুরি করে যখন ধীরে ধীরে আস্তাবল থেকে বেরিয়ে যাচ্ছিলো ঠিক তখনি মুলকির আওয়াজে সেই ব্যক্তির ঘুম ভেংগে যায় এবং সে বুঝতে পারে চোর দুলকিকে চুরি করে নিয়ে যাচ্ছে। চোর যখন দুলকির পিঠে সওয়ার হয়ে পালিয়ে যাচ্ছিলো ,ঠিক তখনি সেই ব্যক্তিটি মুলকির পিঠে সওয়ার হয়ে দুলকির পেছনে পেছনে সেই চোর সহ দুলকিকে ধরার জন্য প্রচন্ড জোরে ঘোড়াসহ দৌড় দিলো। এবং এক পর্যায়ে যখন সেই ব্যক্তিটি দুলকিকে প্রায় ধরার উপক্রম হল। ঠিক তখনি সেই ব্যক্তির মনে পড়ে গেল তার দুলকি কখনও মুলকির কাছে পরাজিত হয়নি এবং সে কখনো কোন ঘোড়াদৌড়ে ২য় হয়নি । তাহলে আজ সেই ঘোড়ার মালিক হয়ে কিভাবে সেই ঘোড়ার সম্মানকে সে ধূলোয় লুটিয়ে দেবে। কিভাবে সে তার এই অনুগত ঘোড়াটিকে তার সংগী ঘোড়ার কাছে ছোট করে দিবে । এই সব কিছু ভেবে সেই ব্যক্তিটি পেছন থেকে চীৎকার করে চোরকে বললো "তুমি একটু কষ্ট করে আমার দুলকির বাম পাছার উপর হালকা আঘাত কর তাহলে সে আরো জোড়ে দৌড়বে। " এই কথা শুনে যেইনা চোর দুলকির বাম পাছার উপর আঘাত করলো দুলকি অভ্যাস বশে মনে করল তার মালিকই যেন তার উপর সওয়ার আছে আর নিশ্চিন্ত মনে বরাবরের মত বিদূৎ এর বেগে সেই রেসের মত দুলকি , মুলকিকে পলকের মধ্যে পেছনে ফেলে সামনের দিগন্ত রেখায় মিলিয়ে গেল। পেছনে ভারাক্রান্ত মনে সেই দিকে চেয়ে থেকে ব্যক্তিটি অনেক প্রিয় তার দুলকিকে হারিয়ে ও গভীর প্রশান্তিতে মনে মনে বলে উঠল " দুলকি আমি তোমাকে অনেক ভালোবাসি তাই তোমার প্রাপ্ত সম্মানের শ্রদ্ধা জানাতে বিদায় দিলাম তোমাকে আজ। আমি চাইনি আমার নিজ স্বার্থের কারনে তোমাকে পরাজয়ের স্বাদ গ্রহন করতে হয়, সারাজীবন যে মাথা উচুঁ করে বেঁচে ছিলো সে আমার সামান্য স্বার্থের কারনে সারাজীবন মাথা নিঁচু হউক তার। দুলকি তুমি বেঁচে থাক সারা জীবন মাথা উঁচু করে "।
শিক্ষনীয়: যে গুনী দেশকে সম্মানিত করে, জাতিকে সম্মানিত করে অনেক সময় সেই গুনীকে দেশ ও জাতির জন্য তার অবদানকে স্মরণ করে ক্ষুদ্র স্বার্থের জন্য তাকে কখনো অসম্মান করা উচিত নয়।
গল্পটি সংগৃহীত । কোন ঘটনার সাথে মিল থাকলে তা নিতান্ত কাকতলীয় ,এই ক্ষেত্রে লেখকের কোন ভূমিকা নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


