১. ব্যাটারির চার্জ থাকে না। মেইল চেক টেক করলে বড়জোড় সাড়ে ছয় ঘণ্টা। আর ফালায়া রাখলে ১৪ ঘণ্টা। আর যদি কথা টথা কিছু কন তো বেশি না মাত্র +/- ৮ ঘণ্টা।
২. ডিফল্ট ব্রাউজারে বাংলা নাই। তাই অপেরাতে ভরসা। বাংলা কেমনে চালু করমু?? আরে কেমনে লেখুম?
৩. সারাদিন (আসলে কয়েকদিন) চেষ্টা কইরাও স্কাইপে নামাইতে পারলাম না মার্কেট থেকে। কয় এইডা নাকি এই ফোনের লাইগ্যা না।
[তবে এবার পারছি: Click This Link ]
৪. জিমেইলে এলার্ট আসে। তবে পপ এ এলার্ট টাইম আধা ঘণ্টার কমে নাই। আই এম এ পি তে এম্বেডেড পিকচার দেখা যায় না। তবে কে-৯ মেইল নামাইয়া দেখলাম সব ঠিক...এলার্ট আসবে ইন্সটেন্ট।
৫. ইনকামিং কল এলার্ট ভলিউম বেজায় কম। পকেট থেকে কান পর্যন্ত যেতে যেতে কল মিসড হয়ে যায়। আর শুরুতে শুধু ভাইব্রেশন দেয়। টেরই পাইনা।
৬. এফ এম রেকর্ড করা যায় না।
৭. ভয়েস কল রেকর্ড করার কোন অপশন দেখলাম না। আছে নি?
৮. তবে জিপিএস টা মারাত্মক কাজ করে। একদম একুরেট।
৯. ম্যাসেজ ডেলিভারি রিপোর্টতো দেখি আসে না।
১০. ক্যামেরার কোয়ালিটি বেশি ভালা না। ৩.২ মেগা লেখা, তবে গুনলে ভিজিএ'র চেয়ে একটু বেশি হবে।
এইতো, এবার আপনার কথা বলেন....
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



