আমার প্রিয় পোস্ট

শঙ্খপাপ আমার

হার-জিত

১১ ই মে, ২০০৮ রাত ১০:০৫

শেয়ারঃ
0 0 0

স্বর্ণলতা ছিল প্রথম প্রেম,
তাদের গৃহপালিত ইয়া গ্যাব্ধা অ্যালিশান কুকুর ছিল একটা; আমাকে
একদিন সারা গলিপথ দৌঁড়াইয়ে অনেক ভুগিয়েছিল।
আমি শপথ নিয়েছিলিম ওইটাকে বিষ খাইয়ে মারব।
তার পাড়াতো ভাই কানবিন্দা ইলিয়াস ছিল নিদারুণ বদমেজাজী-
আমাকে শাসিয়েছিল পা ভেঙে দিবে বলে,
যদি পাড়াই উঁকিঝুঁকি মারি।
আমি শপথ নিয়েছিলাম একদিন ছুরিঘাত করব তাকে,
হাওয়াই শার্ট গায়ে মোটরগাড়িতে এসে; উজানমুখী পবনে উড়বে আমার কার্তিকপুষ্ট চুল।
দেখিয়ে দিব একদিন সবাইকে।

বিশ্ববিদ্যালয়-কাজ-সংসার সব জায়গায় পিছিয়ে পড়ছি ক্রমশ;
মাঝরাতে সবাই খেয়ে গেলে বিড়ালের লগে ভাত খাই,
মায়ে বাপজানের ভয়ে মাথায় হাত বুলিয়ে খাওয়া না, ছোটবেলা একবার
কটকটি কী দাঁতভাঙ্গা খেয়ে সেকি রক্ত!
মা সারারাত জেগেছিল।
একদিন দেখাই দিমু আমি-
উঁচু করে হেঁটে যাব পাড়ার গলিপথ, ইলিয়াসের সাথে এক বেঞ্চিতে
বসে মাল্টোভা-চা খামু।
একদিন আমার দিন হবে।

আজকাল তোমার পাশে নিজেকে বড্ড বেমানান লাগে,
ফুল, বকপক্ষী যেমন এক নয়- যদিও দৃশ্যসুন্দর।
একদিন আমি এইসব সোনা দিয়ে মুড়িয়ে দিব।
একদিন জয় নিয়ে আসব মায়ের আঙুলে ভিজে কটকটি, বাবাকে
নিয়ে রাতের ভোজন।
আমি শপথ নিলাম।

 

প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০০৯ সকাল ৯:৫০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই মে, ২০০৮ রাত ১০:১০
মুকুল বলেছেন: হা হা হা। যাক বাবা, পোস্টটা যে সেভ করে রেখেছিলেন, সেই ভাগ্য। :)


আবারও প্লাস দিলাম। আপনার কবিতা খুবই স্বত:স্ফূর্ত, ঝরঝরে। আপনার চিত্রকল্প নির্মান ভালো লাগে। আরো লিখুন আশরাফ ভাই। :)
*****
১১ ই মে, ২০০৮ রাত ১০:১১

লেখক বলেছেন: হি হি, :)

অসংখ্য ধন্যবাদ।

২. ১১ ই মে, ২০০৮ রাত ১০:১০
মুকুল বলেছেন: এখন পোস্টের প্রথমদিকের লাইগুলো মুছে দিতে পারেন! ;)
১১ ই মে, ২০০৮ রাত ১০:১২

লেখক বলেছেন: ভালো বুদ্ধি । :)

৩. ১১ ই মে, ২০০৮ রাত ১০:৫১
কালপুরুষ বলেছেন: বেশ মজা পেলাম। কবিতার মধ্যে দিয়ে দারুন একটা দৃশ্যকল্প তৈরী করে সেটা দেখার চেষ্টা করলাম। এক করুন মুখের আর্তি চোখে ভেসে উঠলো। হাহাহাহাহা...... খুব ভাল লাগলো।
১২ ই মে, ২০০৮ রাত ১:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ কালপুরুষ।

আপনার মন্তব্য আমার অনুপ্রেরণা।

১২ ই মে, ২০০৮ রাত ১:৩৬

লেখক বলেছেন: কি আরিফ ভাই, শুধু ভালো লাগল? কেমন ভালো?

আপনার খবর কি?

৫. ১১ ই মে, ২০০৮ রাত ১১:৩০
ফারহান দাউদ বলেছেন: "কতকাল কতদিন এসে যায় - আমাদের দেবদারু আঙিনায়।
দেখ, একদিন আমি এইসব সোনা দিয়ে মুড়িয়ে দিব।"
ঠিক ঠিক,এই তো হবার কথা। দারুণ।
১২ ই মে, ২০০৮ রাত ১:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ ফারহান ভাই।

৬. ১২ ই মে, ২০০৮ ভোর ৬:১০
মানবী বলেছেন: "একদিন আমার জয় ঠিকই হবে।
আমি শপথ নিলাম। "- সুন্দর শপথ :)

সুনীল স্টাইলের কবিতা! ভালো লেগেছে পড়ে। ধন্যবাদ আশরাফ।

+
১২ ই মে, ২০০৮ ভোর ৬:১৩

লেখক বলেছেন: সুনীলে মতন নাকি? লজ্জা দিলেন যে! এতবড় কবি আর কোথাকার আমি।

৭. ১৩ ই মে, ২০০৮ রাত ৩:৪৮
নিলা বলেছেন: জয় হোক........শুভ কামনা রইলো।
১৩ ই মে, ২০০৮ ভোর ৪:৩৫

লেখক বলেছেন: হি হি :)

তোমাকেও ধন্যবাদ।

৮. ১৩ ই মে, ২০০৮ ভোর ৪:০১
নিহন বলেছেন: স্বর্ণলতা ছিল আমার খালাতো বোন , সেটা বলুনি কেন ??


আর একবার আইসো স্বর্ণলতাদের বাড়িতে ।
তখন বুজামু ................
৯. ১৩ ই মে, ২০০৮ ভোর ৪:৩৬
আশরাফ মাহমুদ বলেছেন: হা হা :)

ও তুমিই তাহলে.....

আমি শপথ নিয়েছিলুম একদিন ছুরিঘাত করব ওকে;
হাওয়াই শার্ট গায়ে মোটরগাড়িতে এসে।
দেখিয়ে দিব একদিন সবাইকে।

সাবধান থেকো।
১০. ১৩ ই মে, ২০০৮ দুপুর ১২:৪১
আরিফ থেকে আনা বলেছেন: আশরাফ ভাই ইয়াহুতে আসলে আমাকে অ্যাড কইরেন । arif2ana
১১. ১৩ ই মে, ২০০৮ রাত ১১:২০
রাশেদ বলেছেন: বাহ। ভালো লাগছে। হতেই হবে জয়! :)
১৩ ই মে, ২০০৮ রাত ১১:৫০

লেখক বলেছেন: আপনার দেখা নাই কেন? কই থাকেন...... ব্লগ খাঁ খাঁ করে।

১২. ১৪ ই মে, ২০০৮ রাত ১২:২৯
সুলতানা শিরীন সাজি বলেছেন: বাহ্‌ দারুন শপথ...........
ভালো লাগলো।
শুভেচ্ছা।
১৪ ই মে, ২০০৮ রাত ১:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ। আপনাকেও শুভেচ্ছা।

১৩. ১৪ ই মে, ২০০৮ রাত ১:৪১
মানবী বলেছেন: "সুনীলে মতন নাকি? লজ্জা দিলেন যে! এতবড় কবি আর কোথাকার আমি।"



-- "দেখ, একদিন আমি এইসব সোনা দিয়ে মুড়িয়ে দিব।
একদিন আমার জয় ঠিকই হবে।
আমি শপথ নিলাম। " - এমন শপথ যিনি নিতে পারেন, "কোথাকার আমি" উক্তিটি সেই শপথকারীকে মানায়না ভাইয়া :)

ভালো থাকুন :-)

১৪ ই মে, ২০০৮ রাত ৮:৫৭

লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ আপনার মন ভুলানো মন্তব্যের জন্য। কৃতজ্ঞতা ।

১৪. ০৩ রা জুলাই, ২০০৮ রাত ২:০১
সবাক বলেছেন: হ ব্যাটা ভাল্লাগসে.........;)
০৩ রা জুলাই, ২০০৮ রাত ৩:৩১

লেখক বলেছেন: হি হি....... ধন্যবাদ।

১৫. ০৩ রা জুলাই, ২০০৮ রাত ২:০৪
ফারহান দাউদ বলেছেন: মেমরির ১২টা বাজসে,এই জিনিস পড়ার পরেও ভুলে গেছিলাম:(
প্রিয় পোস্টে গেল এইবার।
০৩ রা জুলাই, ২০০৮ রাত ৩:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি।

১৬. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৫৯
নিহন বলেছেন: মোটরগাড়ি চালাইতে পার ??
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:০৮

লেখক বলেছেন: না। তুমি পার?

১৭. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:১২
নিহন বলেছেন: আবার জিগাই :
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:২৭

লেখক বলেছেন: কি জিজ্ঞেস কর?

১৮. ০৬ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:০৯
মেঘাচ্ছন্ন বলেছেন: +++++
ওওও ! এই তাইলে কাহিনী.....এখন কি খবর স্বর্ণলতার.....??

লেখকের আত্মকাহিনী বর্ষসেরা করা হউক.....।
০৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

স্বর্ণলতা বলে কাউকে চিনি না। আর এটা আত্নকাহিনী না।

বর্ষসেরা! ওখানে কিছু লোক হুজুগে মেতেছে। আঁতেলদের সভা হচ্ছে।

 

মোট সময় লেগেছে ০.৯১৩০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
http://ashrafovi.blogspot.com

আমার রচনাই আমি

ashraf_ovi অ্যাট yahoo.ca

© আশরাফ মাহমুদ
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ