আমি যাচ্ছিলুম শুভ যাত্রায়,
লরার কাছে - জানেন নিশ্চয়;
আমার নতুন প্রণয়।
আমার হাতে রজনীগন্ধগুচ্ছ - বুকের বাঁ পাশে একরাশ সুখ।
আমি হাঁটছিলাম, একা, আজ
পৃথিবী বড় আনন্দময়।
আমি বোধহয় খুব ভাবছিলুম - পাশের
অন্ধ বৃদ্ধকে শুনতে পেলাম না। সে রাস্তা পারাপারের
আকুতি জানাচ্ছিল।
আমি অপরাগতা জানালাম - আমাকে যেতে হবে দূরের যাত্রায়।
ধবল তুষার পেরিয়ে আমি লরার কাছে
আমি তাকে কাছে টেনে নিতে পারলাম না,
আমার মনে হল আমি পাপবিদ্ধ; আমার হাত দু'টো
বড্ড কালশিটে।
লরা, তুমি, আজ অর্স্পশিতই থাক,
আমি শুদ্ধ হয়ে আবার আসব।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০০৮ রাত ২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

