somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সব সুখ সবার যে সহ্য হয় না।

১১ ই আগস্ট, ২০০৮ ভোর ৫:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমাদের ছিল ঘুম পাড়ানিয়া সময়,
জননীর মুখের ঠাকুরমার ঝুলির গল্প শুনে শুনে
নিরন্ন পেঠ অবোধ করার জ্ঞাত কৌশল;
আমাদের নক্ষত্র ছিল না; হারিকেনের লড়াকু
আলোয় আমরা নিরব অনেক স্বপ্ন বুনেছিলাম।
আমাদের অপত্য স্নেহগুলো ছিল আমাদের প্রতিপক্ষ,
মহীরুহ বটের নিচে কোন বৃক্ষের উন্মেষ হয়না।

শ্লীল, অশ্লীল ফুরিয়ে ছিল ঢের কাল আগেই,
দাক্ষিণ্যের চাল পেতে সেইসব মিথ্যে বক্তব্যে।
মাঝে মাঝে বুক উগড়ে দেয়াল এঁকে দিতাম প্রতারিত
কোন বুলি।




কৈশোরে আমি এক দেবী দেখেছিলুম, মৃন্ময়ী;
কলেজ রোড পেরিয়ে বাশু'দার ভাস্কর্যের মনোহরি দোকানে।
পথ চলতে চলতে আমি কতদিন থমকে গিয়েছিলাম,
সেই মূর্তি'র চম্বুকাকর্ষণে; মাঝরাত্রে ঘুম ভাঙানিয়া
জানালাভেদী একরাশ জোছনার অবলোকন।
আমি শ্যেনদৃষ্টি রাখতাম, কেউ কিনলে হয়ত ছিনিয়ে নিতুম,
মাইরি বলছি, বাশু'দা বলেছিল দশ কুড়ি দাম এর।

আমি সব জোছনা আর বৃষ্টির কদম বিক্রি করে
এসেছি ধার ক্ষয়ে যাওয়া পথে; বাশু'দার গাল ভর্তি
পাট ক্ষেতের মত দাঁড়ি এখন! অজস্র অশ্লীল টাকাও আমার।
'এই নিন।' নড়বড়ে বিবেকের মত ভাঙা পায়ার চৌপায়ায়
টাকা-কড়ি ছুঁড়ে দিয়ে আমি আমার দেবীকে টেনে নিলাম।
পিঠে বাশু'দার অবাক চাহনী আমি টের পেলুম,
এক পয়সাও গরমিল নেই; এই দেবীর দাম আমি
ভাতের কোমলতার মত জানি।

শহর পেরানো নদীর জলে নিজের কাপুরুষ মুখ দেখে
আমি গগণে তাকাই। বড়লোকী ঈশ্বরের দিকে
কটাক্ষ হেনে আমি গভীর জলে ছুঁড়ে মারি
মনাহত দেবী।
সব সুখ সবার যে সহ্য হয় না।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৫১
৩৯টি মন্তব্য ৩৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকাল

লিখেছেন রাজীব নুর, ০৭ ই জুন, ২০২৬ রাত ১০:৫১



আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন

সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ রাত ১:২৮

আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×