আমার প্রিয় পোস্ট

http://ulttimatezone.blogspot.com/ http://downloadforreal.blogspot.com/

সময়ের ক্ষোভ

২৯ শে আগস্ট, ২০০৮ ভোর ৬:১২

শেয়ার করুন:                   Facebook

অবিসংবাদিত লষ্কর,
নিছক বাঁশুরে গান শুনাতে আসিনি - আসিনি কোন
ভিক্ষা চাইতে পাতে; সময়ের বিবর্তনে আমরা
জেনেছিলাম সব ক্ষয়ে যায়, বেণী বাঁধা নারীরাও কুঁজে হয়ে আসে -
কলাপাতার জল ঝরে শ্যামল উঁকি দেয়।
আমাদের প্রাত্ঃস্মরণীয় চিন্তাসকল প্রবঞ্চিত হয়েছে - টের পাই,
তুমি চিরকালের জগদ্দল হয়েছ - বুমেরাং আমাদের অস্ত্র।
এবার দেখ, বুকজমিন খোলা; জননীর আঁচলে ঘাম টুকু মুছে আর
প্রিয় নারীর অঞ্চল স্পর্শে দাঁড়িয়েছি -
তোমায় লুটাব; শপথ নিলাম।
খোলস বদলের তীব্র বেদনার সময়ও শেষ ছোবল হানে সর্প,
আহত সিংহ দেয় গর্জন;
আমাদের ইতিহাস বলে আমরা ভেসে যাই একা; কিন্তু ভাসিয়ে
নিয়ে যাই অন্যায়সকল একসাথে।
আমাদের ইতিহাস বলে সব শুভকামনার হাসি অনিবার্য,
বিদ্রোহেই জয়, দ্রোহেই ভেঙে আসে শাসক-দেয়াল।

 

প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে ।

 

  • ৬৬ টি মন্তব্য
  • ২৯২ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৯ জনের ভাল লেগেছে, ৩ জনের ভাল লাগেনি
১. ২৯ শে আগস্ট, ২০০৮ ভোর ৬:১৪
comment by: কঁাকন বলেছেন: বিদ্রোহেই জয়, দ্রোহেই ভেঙে আসে শাসক-দেয়াল !!!!!!!!!!!!!!!!!!
২৯ শে আগস্ট, ২০০৮ ভোর ৬:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ, কাঁকনবালা।

কেমন চলছে? ;) সবকিছু সুন্দর তো?

কবিতা পড়ে কি বুঝলা?:)

২. ২৯ শে আগস্ট, ২০০৮ ভোর ৬:১৮
comment by: কঁাকন বলেছেন: কবিতা পড়ে কিন্চিৎ কনফিউজড

তবে শিষের লাইনটা দারুন

মিছিলের শ্লোগান