একটু আগে বড় রাস্তার গা ঘেঁষে দাঁড়ানো বাড়িটার
ছাদে খুন হল এক, মাইরি বলছি, নিজচক্ষে দেখা।
গুচ্ছ গুচ্ছ পাপ।
দারোয়ান, কতোয়াল গ্রেফতার কর আমাকে,
শঙ্খলিত করা হোক এ বাঁধনের হাতদ্বয়।
নতুবা আরো অনেক অঘটনের আশংকা আছে,
বেণীপরা কিশোরীদের ভয়ালু কদমে হাঁটতে হবে
সবজিওয়ালা জলিলদাকে টাকা লুকোতে হবে লুঙ্গির ভাঁজে ।
এই খুনের চিহ্ন নেই অপত্য ভালোবাসার মতন-
রক্ত ঝরেনি একবিন্দু; তবুও বইয়ের পাতার
শিশুতোষ প্রবাদ-প্রবচনে আমি অপরাধী।
খাকী পোষাকের লোকগুলোর কাছে আমার প্রশ্ন,
আপন আত্মা বেঁচে দেয়ার/হনন করার অপরাধে
বাংলাদেশ সংবিধানে/আইনে শাস্তির ব্যবস্থা আছে কি?
২৭/০৯/২০০৮
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


