কেবলি ক্ষয়
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০১
এইবার গ্রামে গিয়ে জেনেছি,
গতবারের নাভিশ্বাস শীতে নীলিকারা মরে গেছে।
ছায়া পরিবৃত উঠোন দুর্বা'র পাদায়ত্ত,
পিঁপড়ে, ঘাসফড়িঙের অক্ষক্রীড়ার আজাদী স্থান।
উত্তরণের পথে যে প্রিয়ংবদা নারী ঘাঁটি ফেলেছিল;
প্রবঞ্চক বন্দরে চোষ কাগজ বাণিজ্যে -
সে আজ পাংশুটে-প্রায়। থেমে যেতে নিষেধ!
গতিহীনতায় জালক আমাদে' অবগত ভয়,
নীলিকারা তাই মরে আসে এক শীতেই।
২০/১১/২০০৮
প্রকাশ করা হয়েছে: কবিতা বিভাগে । সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ধন্যবাদ।
এটা একটা মেয়ের নাম। আমার দেয়া। এখানে রূপক অর্থ ব্যবহৃত হয়েছে। ![]()
দেশে যাচ্ছেন? আপনি তো কানাডা থাকেন, না?
লেখক বলেছেন: হুঁ।
হা হা হা। শখে লেখা। বই বের করলে দেশ ভেসে যাবে।
কোথায় থাকেন এখানে? (ব্যক্তিগত আলাপে বিব্রতবোধ করলে জবাব দেয়ার প্রয়োজন নেই)।
অরণ্য আনাম বলেছেন:
ভাই এটা কী করলেন? নীলিকা আপারও পছন্দ আমি এই নামে একটি মেয়েকে ডাকতাম, যে আমাকে ভালবাসতো, কিন্তু আমি পারিনি।
[নীলিকা অর্থ নীল চোখ যার]
লেখক বলেছেন: ধন্যবাদ।
আফসোস।
আপনার ঘটনা বিস্তারিত বলুন মশায়।
অরণ্য আনাম বলেছেন:
**আপনারও
লেখক বলেছেন: মানে বুঝলাম না। ![]()
অ্যামাটার বলেছেন:
ফালতু...
লেখক বলেছেন: আবাল আজ ডিউটিতে আছ নাকি? বেশ বেশ।
তা, তোরে না বলছিলাম আমার ব্লগে না আসতে। বেহায়া অনেক দেখছি জীবনে, তোর মতন দ্বিতীয়টা দেখি নাই।
এটা খোঁয়াড় না।
...অসমাপ্ত বলেছেন:
ফ্রন্টপেজ আসার পর লগিন না করে লেখাটা দেখছিলাম। + দিতে লগিন করতেই হল। ...ভাল লাগার মত কবিতা। লেখক বলেছেন: বিনীত ধন্যবাদ।
বিডি আইডল বলেছেন:
মেইলে আলাপ হবে..অনলাইন বই বের করতে পারেন মনে হয়। সুন্দর করে পিডিএফ করে ব্লগে প্রকাশ...
লেখক বলেছেন:
ধন্যবাদ পরামর্শের জন্য।
আপাতত ইচ্ছে নেই বই প্রকাশে। আরো কিছুদিন যাক।
দুরের পাখি বলেছেন:
ভাল্লাগ্লো ।
লেখক বলেছেন: ধন্যবাদ, দুরের পাখি।
শুভকামনা।
রাস্তার ছেলে বলেছেন:
তবে তার আগে কয়েক শীতের সংগ্রামের গল্প লেখা হয়ে থাকে ব্রাদার! তার পর কোন এক শীতে ঝরে যায়! +
লেখক বলেছেন: ধন্যবাদ শান্ত।
বেশ বলছো। খবর কি?
লেখক বলেছেন:
চিটি (হামিদা রহমান) বলেছেন:
নীলিকারা নামটা বেশ পছন্দ হলো। শীত কি বেশি পড়ছে?? আমাদের এখনও শীতের হাওয়া লাগে নাই।কবতা ভালো লাগলো...........
ভালো থাকুন।
লেখক বলেছেন: বিনীত ধন্যবাদ, চিটি।
কেমন আছেন?
হা হা। আপনার মন্তব্যটা পড়ে অনেক হাসি পেল।
শীত বেশি-কম এইটা নিয়ে আমার মাতামাতি নাই, প্রতিদিন বের হতে হয় বাহিরে; কম হলেই কি, আর বেশি হলেই কি। জীবন তো যাপন করতেই হবে।
নুশেরা বলেছেন:
বলা বাহুল্য, আমি ঘোর কাব্যমূর্খ। তবে এটা জানি, নীলিকা অর্থ নীলের গাছ (নীলনয়না কখনোই নয়)। সে হিসেবে গ্রামে নীল কুঠির ধ্বংসাবসান হিসেবে কবিতার মানেটা দেখতে বেশ লাগছে।আচ্ছা, পাদায়ত্ত মানে কী? পাদবিক মানে পথিক জানতাম।
লেখক বলেছেন: ধন্যবাদ, নুবু (নুশেরা বুবু
)।
কাব্যমূর্খ! আপনি!
তাহলে আমরা বাঁচবো কিভাবে?
আচ্ছা, তাহলে বলি। আমার অধিকাংশ কবিতা ভাব আসে ইস্কুল থেকে বাসে করে আসার সময়। বাস চলতে থাকে, আমি বাইরে তাকিয়ে নানাবিধ ভাবনায় নিমর্জিত। হঠাৎ নীল রঙ নিয়ে ভাবছিলাম। ব্যাথার রঙ নীল। নীল শব্দটা নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ করেই নীলিকা নামটা এসে যায়। এর আভিধানিক অর্থ আছে কিনা আমার জানা নেই। ভাবলাম, একটা মেয়ের নাম তো নীলিকাও তো হতে পারে!
আর, কবিতায় নামটা রূপক হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই বলা হয়েছে "নীলিকারা", শুধু নীলিকা নয়।
আপনার ভাবনা ডালপালা মেলেছে দ্রুত, বলতে দ্বিধা নেই। কবিতা তো একেকজনের কাছে একেক রকম অর্থ বহন করে।
পাদ শব্দের অর্থ পা। আর আয়ত্ত শব্দের অর্থ আশা করি আপনি জানেনই। পাদায়ত্ত হলো পায়ের নিচে আয়ত্তিত, অর্থ্যাৎ, দুর্বার পায়ের নিচে।
নুশেরা বলেছেন:
নুবু ডাকটা খুবই পছন্দ হয়েছে; স্থায়ী করা হোক।আসলেই আমি এক আকাট কাব্যমূর্খ। তবে এটা টের পাই, কিছু কিছু শব্দ-বাক্য পাশাপাশি বসিয়ে অদ্ভুত এক ঘোরের মতো তৈরি করতে পারেন কেউ কেউ। তারাই কবি। আমার ধারণায় সৃষ্টিশীলতায় তাঁদের স্থান বৈজ্ঞানিক আবিষ্কর্তাদেরও আগে।
লেখক বলেছেন: চিরস্থায়ী বন্দোবস্ত করা হলো।
তা ঠিক। ছোটবেলায় যখন কবিতা-ছড়া এসব পড়তাম তখন ভাবতাম একটু চেষ্টা করলে তো এসব আমিও লিখতে পারবো (জানেন তো, ঐসব কবিতাগুলো নীতিকথা সমৃদ্ধ)। ঘোর লাগা ব্যাপারটা আমার মাঝে কাজ করেছিল সর্ব প্রথম জীবনানন্দের কবিতা পড়ে; মনে পড়ে একেকটা কবিতা পড়ে আমি কত বিকেল গুঁম করে বসে থাকতাম। পরবর্তীতে সুনীলের কবিতা পড়ে এরকম হয়েছিল। এখনো মাঝে মাঝে হয় অনেক কবিতা পড়ে।
আমি বিষয়টাকে দেখবো অন্যভাবে। কে আগে, কে পরে সেটা মুখ্য না; মুখ্য হলো তারা গভীরে প্রবেশ করতে পারছেন- বোধগুলোকে নাড়া দিতে পারেন।
অ্যামাটার বলেছেন:
@আশরাফ মাহমুদ: আমি তো আপনাকে কোন খারাপ ভাষা ব্যাবহার করি নি, অথচ আপনিই গালিগালাজ করলেন! অবাক হলাম আর কি!! আর প্লাস/মাইনাসের অপশন আছে জেনেই তো আপনি ব্লগিং শুরু করেছিলেন, তো মাইনাসে এত গায়ে লাগে কেন?
লেখক বলেছেন: শুনুন, গালিগালাজ করিনি। অন্যরা আপনাকে এর চেয়েও খারাপ ভাবে কথা বলে, তখন বড়গলা শুনা যায় না।
প্লাস-মাইনাচ নিয়ে রাগারাগি করছি না। আপনি আমার আগের অনেক পোষ্টে লুকিয়ে লুকিয়ে মাইনাচ দিয়েছেন। কারণ বলেননি। এটা যে কাপুরুষতার পরিচয় তা বলার অপেক্ষা রাখে না। আমি কারণ বলে মাইনাচ দিলে কিছু মনে করতাম না।
আপনি কেন ব্লগে এরকম করেন আমি বুঝতে পারছি। আপনি দৃষ্টি-আকর্ষণের জন্য এসব করছেন। যেহেতু ভালো কিছু করে নজর কাড়তে পারবেন না তাই আরকি। চার্লস ডিকেন্সের একটা কথা আছে না, "সমালোচিত হলে কি হবে,আলোচিত তো হচ্ছি।" আপনি ও তার ব্যতিক্রম নন।
শুধু আমার ব্লগেই না অনেকের ব্লগে আপনি এরকম করেছেন।
আপনাকে আমি আগেই বলেছি, ভালো না লাগলে আপনি আসবেন না। আপনাকে জোর করছি না আমি।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
"গতিহীনতায় জালক আমাদে' অবগত ভয়,নীলিকারা তাই মরে আসে এক শীতেই।"
করছো কি?দারুণ ।
খুব ভালো লাগলো....নীলিকাদের জন্য ভাবতে বসলাম।
শুভেচ্ছা নাও।
(কবে আসছো?)
লেখক বলেছেন: বিনীত ধন্যবাদ, সাজিবু।
হে হে। ভেবে কিছু পেলে জানাবেন কিন্তু।
(ঠিক নাই। অনেক পড়াশোনা। আমি শেষ।
)
লেখক বলেছেন: ধন্যবাদ।
ভাল থাকুন।
নিবিড় বলেছেন:
উত্তরণের পথে যে প্রিয়ংবদা নারী ঘাঁটি ফেলেছিল;প্রবঞ্চক বন্দরে চোষ কাগজ বাণিজ্যে -
সে আজ পাংশুটে-প্রায়। থেমে যেতে নিষে
কালবৈশখীর আগে প্রকৃ্তি নিস্তব্ধ গুমোট কেন হয় বুঝলাম......।মনে হয় এরকম কিছু স্বল্প অথচ গভীর চিন্তাদায়ক একটা ভাবসমেত লিখার জন্য
ভালো লাগলো অনেক গুলি শব্দ শিখলাম ভাইয়া।+++
ভালো থাকুন
লেখক বলেছেন: ধন্যবাদ।
অনেক সুন্দর মন্তব্য করেছেন।
শুভকামনা।
(ভাইয়া ডাকলে নিজেরে বয়ষ্ক মনে হয়। নাম ধরে ডাকতে পারেন।
)
লেখক বলেছেন: ধন্যবাদ।
তোমার সামনের পোষ্টে মাইনাচ দাগানো হবে। ছন্নছাড়া মেয়ে।
না বুঝে মন্তব্য! নীলিকাকে মেরে ফেলি নাই। ভালোবাসা মেরে ফেলা যায় না।
এসে + দিয়ে যাবে, না হলে খবর আছে।
বৃষ্টি ভেজা সকাল বলেছেন:
মানুষের মন বড়ই বিচিত্র। কখনও কোন ভাল জিনিসকে মন্দ লাগে আবার মন্দকে ভাল। আপনার কাছে যেটা মন্দ আমার কাছে সেটা ভালও লাগতে পারে। এযে ভাল লাগা মন্দ লাগা এটা প্রকাশ করার স্বাধীনতাটা মানুষের নিজস্ব অধিকার। এ অধিকারকে সম্মান করতে জানাটা একটা মনবীয় গুন।
লেখক বলেছেন: ধন্যবাদ।
আপনার মন্তব্য বুঝতে পারিনি। আরেকটু খোলাসা করবেন কি দয়া করে?
মুনশিয়ানা বলেছেন:
আশরাফ মাহমুদ, আপনার কবিতার স্বাদ নিলাম, আমি আসলে অনেকটা আপনার নুবু'র মতোই, (যদিও আপনার নুবুরটা খাটি বিনয়) কাব্যগুন বোঝার খুব ভাল ক্ষমতা নেই। আমারও একই প্রশ্ন ছিল, 'পাদায়ত্ত' মানে কি? খুবই খটমটে সংস্কৃত ঘেঁষা শব্দ, আপনি উত্তর দিয়েছেন দেখলাম, কিন্ত আমি কখনও এর ব্যবহার দেখিনি। নতুন একটা শব্দ শেখা হলো।
(ব্যাক্তিগত প্রশ্নঃ আপনি কানাডার কোন শহরে থাকেন?)
লেখক বলেছেন: বিনীত ধন্যবাদ।
স্বাগতম আপনাকে আমার ব্লগে।
পাদ + আয়ত্ত = পাদায়ত্ত। মূলত দু'টি শব্দকে সংকোচন করে ফেলেছি, এটাই। কবিতা আপনার কাছে যেভাবে ধরা দিবে তাই কবিতার মর্মভাব।
(আমি মন্ট্রিয়লে কাছাকাছি একটা শহরে থাকি। আপনিও কি কানাডায় থাকেন নাকি? )
লেখক বলেছেন: ধন্যবাদ।
আপনি কি আমার লেখায় হস্তক্ষেপ করতে চাচ্ছেন?
নীলিকা কি নিয়ে একশ' বার লিখবো, সমস্যা আছে?
না বুঝে মন্তব্য! নীলিকাকে মেরে ফেলি নাই। ভালোবাসা মেরে ফেলা যায় না।
ভালবাসার শীতলতা?
লেখক বলেছেন: ধন্যবাদ।
খানিকটা। তাছাড়া গতি-অগতির একটা ব্যাপার আছে।
মনে হয় কিছু কঠিন শব্দ ব্যবহার করে ফেলেছি। না বুঝলে প্রশ্ন করতে পারেন।
শুভকামনা।
মেঘাচ্ছন্ন বলেছেন:
কবিতা এতো কঠিন ক্যান.....!!! মাইনাচ..........!!!( মমমম১২ বলেছেন: পড়তে সত্যি খুব ভাল লাগছে । কিন্তু নিজেরই সন্দেহ আছে কবিতার ভাব বুঝতে পেরেছি কিনা । )
লেখক বলেছেন: ধন্যবাদ।
মাইনাচ।
আফসোস।
খবর কি তোমার?
তানজু রাহমান বলেছেন:
এই লেখাটা পড়ে ভালো লেগেছে। অল্প কথায় অনেক কিছু বলা।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ, তানজু।
হে হে। বেশি বুঝা ভালো না। ![]()
অনন্ত দিগন্ত বলেছেন:
ভাই যাই বলেন ..... আপনার কবিতা বুঝতে হলে আমার আরো অনেক পরিশ্রম করতে হবে .... সা.ইন এ এসেছিলাম এক বন্ধুর হাত ধরে তার লেখা পড়তে , এখানে ৫ মাস ধরে আছি নিজের বাংলা ভাষাকে আরেকটু সমৃদ্ধ করতে, প্রতিদিন অনেক নতুন কিছু শিখছি ..... তবে আজকে আপনার কবিতা পড়ে এখন মনে হচ্ছে আমি প্রাথমিক শ্রেনীর ছাত্র হয়ে ভার্সিটির কবিতা বোঝার চেষ্টা করছি .....লেখক বলেছেন: ধন্যবাদ।
কি যে বলেন। গাইতে গাইতে গায়েন, পড়তে পড়তে পাঠক। ![]()
মেঘাচ্ছন্ন বলেছেন:
এইতো...ভালোই.....! তোমার কি খবর ??
লেখক বলেছেন: হুঁ।
মোটামুটি। অনেক পড়াশোনা, কিন্তু আমি শুধু ব্লগিং করি। ![]()
সৌপ্তিক বলেছেন:
হুমমম অনেক খেয়াল কইরা....
লেখক বলেছেন: ধন্যবাদ।
মন্তব্য বুঝি নাই। ![]()
তামিম ইরফান বলেছেন:
কবিতা ভালো হইছে......তোমারে উত্তম ঝাজা দেওয়া হইলো অ্যামাছাগার গালে সপাটে এম্নে কইরা থাবড়া মারার জন্য
লেখক বলেছেন: ধন্যবাদ।
![]()
বিষাক্ত মানুষ বলেছেন:
কচিপাঠা কি কয় !! রামছাগলের বাচ্চাটারে লাথি দাও না কেন !কবিতার তো অনেক শব্দই বুঝি নাই
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
আর বলবেন না। চুপি চুপি এসে - দিয়ে যায়। কয়েকদিন ধরেছিলাম। আর মাইনাচ দিয়ে কিছু বলে না। তানিম ভাইকে একদিন বিশ্রী ভাষায় গালাগালি করছিল, সেদিন শুক্রবার ছিল। ব্লগে মাত্র আমরা কয়েকজন ছিলাম। আমি তানিম ভাইয়ের পক্ষ নিয়ে কিছউ নীতিকথা (স্রেফ নীতিকথা, গালি না) বলেছিলাম ওকে; সে থেকে আমার ব্লগে এসে - দেয়। বেহায়া টাইপের।
মেজাজ গরম হয়ে গেল । আমার মনে হয় দৃষ্টি-আকর্ষণের জন্য এসব করছে। যেহেতু ভালো কিছু করে নজর কাড়তে পারবে না তাই আরকি। চার্লস ডিকেন্সের একটা কথা আছে না, "সমালোচিত হলে কি হবে,আলোচিত তো হচ্ছি।"
আমি কাউকে ব্লক করবো না- এরকম একটা পণ আছে। না হলে অনেক আগেই করতাম।
শব্দ বুঝেন নাই।
কোনটা বুঝেন নাই?
লেখক বলেছেন: হা হা হা। অভিধান দেখেন।
একটা একটা করে বলেন.........।
অরণ্য আনাম বলেছেন:
মাহমুদ ভাই, অপেক্ষায় রাখলাম আপনাকে, শীঘ্রই "নীলিকা"কে নিয়ে লিখবো।***আপনারও- ভুল করে প্রথমে "আপারও" লিখেছিলাম, তাই পরে ঠিক করে দিয়েছি।
লেখক বলেছেন: লিখুন। জানা হবে হয়ত কিছু।
আমাকে আশরাফ নামে ডাকলে খুশি হবো। মাহমুদ আমাদের পারিবারিক নাম। সবার নামের শেষেই আছে।
বুঝলাম এবার। ![]()
অরণ্য আনাম বলেছেন:
সংযুক্তিঃ"নীলিকা-র দুটি অর্থ হয়-
এক. নীল চোখ যার
দুই. নীল লতা-পাতা
এখানে কী আপনি "নীল লতা-পাতার কথা লিখেছেন???
লেখক বলেছেন: আমি একটা মেয়ের নাম হিসেবেই ব্যবহার করেছি।
এর আভিধানিক অর্থ আছে কিনা আমার জানা নেই।
লেখক বলেছেন: ধন্যবাদ বাপ্পী ভাই।
কেমন আছেন? বাংলা লিখতে পারছেন না?
লেখক বলেছেন: বিনীত ধন্যবাদ।
কেমন আছেন?
লেখক বলেছেন: হা হা হা।
কিন্তু কেমন বেমানান লাগে।
সবাক বলেছেন:
আশরাফ খুব ভালো লেগেছে...
লেখক বলেছেন: ধন্যবাদ।
চলছে কেমন?
প্রবঞ্চক বন্দরে চোষ কাগজ বাণিজ্যে -
সে আজ পাংশুটে-প্রায়। থেমে যেতে নিষেধ!
ভাল লাগা নিয়ে গেলাম।
আর নুশেরার বাড়িতে দেখলাম বলেছেন গল্প এর পাঠক নেই। এ কথা ঠিক নয়। আপনার গল্পের অপেক্ষায় রইলাম। ভাল থাকুন। আর নীলিকা নামটা পছন্দ হয়েছে..আর এর সঙ্গের লাইনটিও........
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
তাই নাকি? গল্পের পুরুষটাকে জাগিয়ে ছাড়বেন দেখি!
মেঘাচ্ছন্ন বলেছেন:
কি হে ! আজকে এ সময় ??
লেখক বলেছেন: কেন আসতে নেই নাকি?
আজ একটা ক্লাস ছিল। ফাঁকি দিয়েছি। আমি এখন ব্লগিং করি। ![]()
তুমি কি সারাদিন ব্লগে থাকো নাকি?
পড়ালেখা নাই? ![]()
মেঘাচ্ছন্ন বলেছেন:
ক্লাস ফাকি দিয়ে ব্লগিং...!!! তোমারে সুলাইমানি বান মারা হোক.....!!!কই নাতো.....!! পড়া-লেখা করতে ভাল্লাগে না.....!! ( খিক খিক খিক )
লেখক বলেছেন: অনেক পড়েলেখা। বেশি পড়ালেখা এক সাথে হলে আমার গা-ছাড়া ভাব চলে আসে।
পড়ালেখা করতে ভালো লাগে না কেন?
দুষ্টের হাড্ডি। কি করতে ভাললাগে?
লক্ষণ ভাল না। ![]()
মেঘাচ্ছন্ন বলেছেন:
হায় ! হায় !! ইসব কি বলো !!! এই লক্ষণ তো আমার ছুটুবেলা থিকাই.....!!!!
লেখক বলেছেন: ছোটবেলা থেকেই এই অবস্থা! (খেক খেক)...... সেই জন্যই তো দুষ্টের হাড্ডি বললুম।
বড় হতে হতে মানুষের ছোটবেলার অভ্যাস দূর হয়ে যায়। তোমার ট্রেন তো দেখি অন্য দিকে যাচ্ছে।
![]()
মেঘাচ্ছন্ন বলেছেন:
আমার মতো এইরকম শান্ত-শিষ্ট, লেজ বিশিষ্ট, নিস্পাপ শিশুর বিরুদ্ধে এমন ভূল ধারণা পোষণ করায়.....তীব্র প্রতিবাদ.......!
লেখক বলেছেন: শিশু!
তাও আবার লেজবিশিষ্ট।
হা হা নু প গে।
প্রতিবাদ উপস্থাপিত হলো না।
কিছু করার নাই। ![]()
লেখক বলেছেন: নীলিকার জন্য আমার চেয়ে তোমার দরদ যেন বেশি?
লেখক, কবি মাত্রই অধিকার আছে যে কোন চরিত্রকে মেরে ফেলার।
খবর কি? প্লাসের জন্য ধন্যবাদ।
মেঘাচ্ছন্ন বলেছেন:
তাইলে কিন্তু মামা ডাকবো.......!( ভাইয়া ডাকলেই যদি বড় বড় মনে হয়, মামা ডাকলে তো
পুরা বুড়া )
লেখক বলেছেন: হা হা হা।
আমার ছোট-ছোট দু'টি ভাগ্নে-ভাগনী আছে। দেশে থাকতে ওরা কম জ্বালতো না! সুতারাং, মামা, নানা কিছু আর চাই না।
সম্বোধন নিয়ে আমার মাথাব্যাথা নাই। নাম ধরে ডাকাকে শ্রেয় মনে করি। নাম ধরে ডাকলে প্রীত হবো।
আমি অনেকেই তুমি সম্বোধন করি। আমার বড় ভাই, বড় বোন এদেরকে 'তুই"সম্বোধন করি। নিতান্ত অপরিচিত হলে আপনি!
সম্বোধন কখনো ভাব প্রকাশ কিংবা সম্পর্কের অন্তরায় হতে পারে না।
মেঘাচ্ছন্ন বলেছেন:
এই, এরকম সিরিয়াস টাইপের কথা বললে কিন্তু আমার ভয় লাগে ( সত্যি সত্যি ).....রাগ করো নাই তো আবার.....?? আমি কিন্তু দুষ্টুমি করেছি.....!
লেখক বলেছেন: হা হা হা।
রাগ করবো কেন?
সিরিয়াস টাইপের কথা আমিই বলছি।
আমারও দুষ্টুমী করতে ভাললাগে।
ভয় লাগে কেন? ভীতু হলে তো জীবন নাই নাই হয়ে যাবে। ![]()
মেঘাচ্ছন্ন বলেছেন:
ওহ ! বাঁচলাম.....!হা হা হা...আসলেই আমি কেমন যেন বেশি ভীতু...মানুষকে
অনেক ভয় পাই...শুধু মনে হয়, নিজের অজান্তেই যদি কাউকে কষ্ট দিয়ে ফেলি.....!!!
এবার যাই তাহলে.....ঠা ঠা
ভালো থেকো.....।
লেখক বলেছেন: মানুষকে ভয় পাবার কি আছে? সবাই তো তোমারই মত মানুষ। তবে আমি কারো কারো ক্ষমতাকে ভয় পাই।
তুমি তো দেখি দারুণ সংবেদনশীল!
ভালো থেকো তুমিও। টাটা।
তুমি হচ্চো সকালের কবি। সকালে এসেই তোমাকে পাওয়া যায়। যদিও তোমার ওখানে রাত থাকে তখন।
লেখক বলেছেন: হা হা হা।
মজা পেলাম মন্তব্যটা পড়ে। সকালের কবি!
কবিতা থেকে আপাতত বিদায় নিবো কিছুদিনের জন্য। অন্য লেখা আসতে পারে।
সামনের সপ্তাহ থেকে পরীক্ষা শুরু। ব্লগে আসবো কিনা তাও ঠিক নেই। এই কয়দিন তাই দেদারসে ব্লগিং করছি।
আপনার কি খবর? এখন কি ওখানে সকাল? অফিসে?
আপনি বরং নতুন একটা কবিতা দিন। আপনার কবিতায় এখন জ্বলন্ত বাঁক।
ক-খ-গ বলেছেন:
সবার উদ্দেশ্যে জানাচ্ছি, অরন্য আনাম বইলা পোলাডা কিন্তু "ছুপা রাজাকার"। ভেক ধইরা ছিল এতদিন। গতকাল স্টিংরে ওর পর্দা ফাস কইরা দেখাইছে.....এবং রাতে অরন্য আনাম তার আসল চেহারা দেখিয়েছে রাজাকারের পোস্টে প্লাস দিয়ে........Click This Link
অরন্য আনাম থেকে দুরে থাকুন।
লেখক বলেছেন: দেখেছিলাম আগেই।
উনার বক্তব্য আশা করছি।
লেখক বলেছেন: আচ্ছা। যাচ্ছি।
লেখক বলেছেন: হুমায়ুন আজাদরে। ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ।
হুঁ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
![]()
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
কুবিতা বুজি না
লেখক বলেছেন: ধন্যবাদ।
আমাদের চিতায় আগুন লাগালেন!
লেখক বলেছেন: আমি পিসকি না।
এটা তানজু'রে বলো।
আবারো ধন্যবাদ।
এবার হইছে?
না আরো লাগবো?
লেখক বলেছেন: হি হি হি। আমার বয়স বার কি তের। আমি বলি আরো কম।
হঠাৎ বয়সের খবর? ![]()

ফাজিল বেয়াদ্দপ!! ভদ্রতা জিনিসটা ই উইঠ্যা গেল দুনিয়া থিকা
লেখক বলেছেন: এটা খালি চোখ টিপার ইমো নাকি? আমি তো জানতাম না......
তোমরা যা শিখাও আমরা তো তাই শিখি। হি হি হি।
![]()
লেখক বলেছেন: ধন্যবাদ।
ভালো নাই রে........। তোর খবর কি? শরীর ভালো হইছে?
কঁাকন বলেছেন:
তাহলে আমি গর্বিত অফটপিক:
আউলা খালাম্মা তোমার বড় বোন হলে তো তোমারে মামু ডাকা লাগে
সুভা হোগায়া মামু
লেখক বলেছেন: হে হে হে।
ছিঃ, ছিঃ, কি সব বলো এইসব?
আউলাদি তোমার খালাম্মা নাকি?
কিভাবে?
লেখক বলেছেন: ধন্যবাদ টুশকি।
কেমন আছো? ঈদ মোবারক তোমাকেও।
হা হা হা। কেন কবিতার পোষ্টে কি ঈদ মোবারক দেয়া যায় না? ![]()
রাশেদ বলেছেন:
হুমম... ভালোই।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: হায়রে........। আফসোস।
আমার বাংলা জ্ঞান ভালো না, বলো, তোমার বাংলা জ্ঞান কম।
খবর কি? ঈদ উপলক্ষে কিছু খানাপিনা জুটছে? নাকি সিগারেট টানছো সারাদিন? ![]()
রাশেদ বলেছেন:
নামাজ পড়ে এসে ঘুমাইছি সারাদিন। সিগারেট আমার নেশা
সিগারেট আমার মন
সিগারেট আমার ধনুক
সিগারেট আমার পন!
লেখক বলেছেন: আমি নামাজ পড়ি নাই।
হা হা হা। আর কিছু বাদ গেছে?
সিগারেট আমার বালিকা
সিগারেট পেলে তোমায় ছাড়া
থাকতে পারি আমি একা!
![]()
লেখক বলেছেন: কি জানো?
শুধু বালিকা, সিগারেট এইসব জানো।
লেখক বলেছেন: এই জন্য তো কপালে এখনো কিছু জুড়ে নাই। ![]()
মদের সাদ দুধওয়ালা কেমনে জানবো? ![]()
লেখক বলেছেন: সুরাপান তো তুমি করো না। করো সিগারেট পান। তুমিও বুঝবা না।
আচ্ছা, কয়টা সিগারেট খাও দিনে? ঐদিন দেখলাম তোমার ঠোঁট গিনগিনে কালো।
লেখক বলেছেন: ইয়া মাবুদ।
এক প্যাক! তোমার ফুসফুস কি পায়ের কাছে নাকি? ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ, বাহার ভাই।
হয়তো........।
রাশেদ বলেছেন:
হা হা! কমানোর ট্রাই ক্রতেছি। দেখা যাক!
লেখক বলেছেন: কমাও কমাও। না হলে বালিকার হাত ধরার আগেই ফুটুস! ![]()
রাশেদ বলেছেন:
হা হা!
লেখক বলেছেন: হি হি। ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ।
আপনিও ভাল থাকুন।
রিসাত বলেছেন:
এইটা আরো ভালো হতে পারতো। খুব কঠিন করে লিখেন!!
লেখক বলেছেন: ধন্যবাদ।
কঠিন নাকি! আচ্ছা।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...





















নীলিকা মানে কি?