আমি যখন ব্লগে নতুন তখন আমাকে প্রথম পোষ্টে যে কয়জন শুভেচ্ছা/স্বাগতম জানিয়েছিল তাদের মধ্যে অন্যতম হল রাশেদ ওরফে ড়াশু ওরফে বালিকা-প্রেমিক ওরফে ড়াষু ওরফে মদন ইত্যাদি। পাঠক নিশ্চয় ধরে ফেলেছেন যে আমি যার কথা বলছি তিনি অনেক জনপ্রিয় এবং বহুরূপী। ঠিক তাই।
একজন নতুন ব্লগার হিসেবে আমিও প্রথম প্রথম যে কারো মন্তব্যের জন্য আগ্রহভরে অপেক্ষা করতাম। যে লোকটি আমার প্রায় প্রত্যেকটি পোষ্টে এসে মন্তব্য কিংবা রেটিং দিত সে হল রাশেদ। তবে অনিয়মিত আমি অনেকেরই মন্তব্যের উত্তর দিতাম না, দেয়া সম্ভব হয়ে উঠত না। তবে ক্ষণদিন পরে আমার বুঝতে বাকি ছিল না যে সে কবিতার বিষয়ে বড়ই কাঁচা কিন্তু উৎসাহ দেয়ার ব্যাপারে দ্বিগুণ উৎসাহিত। তিনি মাঝে মাঝে কবিতা (দুষ্টলোকেরা কোবেতে হিসেবে অ্যাখায়িত করেন) লিখেন। তার "সেন্সরড" কবিতাটা আমার বিশেষ ভাল লেগেছিল। অন্য ধরনের প্রকাশভঙ্গীর ছায়া দেখেছিলাম আমি।
এই লোকটি একদিন ব্যান হল। অনেকে কলম-বিরতিতে অংশ নিয়েছিল। আমি যদিও তখন ঠিক বুঝতে পারিনি পুরো ঘটনাটা তবুও ছিলাম উৎকন্ঠিত। নতুন পরিচিত এস্কিমো, রাশেদ প্রমুখ ব্লগারের সম্মানার্থে আমিও কলম-বিরতি নিয়েছিলাম (আমার পক্ষে এটা কঠিন হয়নি, কারণ মাসে আমার পোষ্টই আসে ৪-৫ টা; এর মাঝে অনেকদিন না লিখলে কিবা যায় আসে!)।
সে নিজেকে প্রমাণ করতে চায় "অতিশয় ভালো পোলা" হিসেবে। মানুষ বিচারের যোগ্যতা যদি আমাকে দেয়া হয় আমি তাকে দশে নয় দিব (১ আমার নিজের জন্য রেখে দিব; আমি স্বার্থপরতার উদ্ধে নই)।
আগামীকাল সে মানুষটার জন্মদিন (আমাদের সময়ানুযায়ী)। কাল ব্লগে আসতে পারব কিনা জানি না তাই আজি শুভেচ্ছা জানাতে চাই।
শুভ জন্মদিন রাশেদ। যাকে কখনো পেয়েছি বড় ভাই'র মতন, কখনো বন্ধুতুল্য কেউ। জেন, আমাদের আয়নায় তোমাদেরও ছায়া পড়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


