নুশেরা তাজরীন চমৎকার একটি পোষ্টের অবতারণা করেছিলেন। আমিও কিছু লিখলাম। আমার পোষ্টটার মূল বিষয় ছিল- ওপারের বাংলার উপর সব দোষ না চাপিয়ে আমাদেরও কিছু করা দরকার। রন্টিও অন্য আরেকটি পোষ্ট দেয়। সর্বোপরি পোষ্টগুলোতে কিছু ভাবনার বিষয় উঠে এসেছে। যাই হোক আলোচনা চলছিল সুন্দর এবং শ্লীলভাবে বিনয়ের সহিত একে অন্যের অনুভূতিকে শ্রদ্ধা জানিয়ে।
নুশেরা'র পোষ্টে জনৈক মৈথুনানন্দ চরম বিব্রতকর মন্তব্য করেছেন। একজন ব্লগার হিসেবে এর প্রতিবাদ করছি আমি। মডারেটরদের অনুরোধ করছি এর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার জন্য।
প্রশ্ন আসতে পারে আমি বলে কি লাভ, যেখানে নুশেরা স্বয়ং কিছু বলছেন না। আমার মনে হয়, তিনি চরম বিব্রতবোধ করছেন যে প্রতিমন্তব্য করতে পারছেন না।
সেই মন্তব্য চরম বিব্রতকর যে আমি তা দিতে নিজেই বিব্রতবোধ করছি। কেউ আগ্রহী হলে এই লিংকে গিয়ে দেখতে পারেন।
সচেতন ব্লগার মাত্রই টের পাবেন মৈথুনানন্দ'র মন্তব্য শুধু নুশেরাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করা হয়নি, বরং আমাদের দেশ এবং মূল্যবোধকে অবমাননা করা হয়েছে।
আমি ধিক্কার জানাচ্ছি।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০০৯ ভোর ৪:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


