somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একশ'টি হেমন্তপালক

২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এটি আমার ১০০-তম পোস্ট!


দেখতে দেখতে শততম ব্লগ হয়ে গেল। আহা......। শুরুর দিকে অনিয়মিত ছিলাম। পোস্ট দিতাম, অনেকের মন্তব্যের জবাব দিতাম না। কিন্তু দেখলাম, আমি প্রতিমন্তব্য না করলে-ও অনেকে পড়ে যাচ্ছেন (বিশেষ করে রাশেদ এবং মুকুল ভাই)। পরে গত গ্রীষ্মের ছুটির আগে থেকে নিয়মিত হওয়া শুরু করলাম; আজকাল নেশা হয়ে যাচ্ছে!
বাংলাতে ব্লগ লিখব আগে ধারণায় ছিল না। হয়ে গেল। আমরা কয়েকজন একসাথে আসতাম- আমি, সবাক, রেটিং, আসিফ আহমেদ; আমাদের আড্ডা হত অনেক রাতে- মাঝে মাঝে যোগ দিত তানিম ইরফান, নীলা (মেয়েটা হারিয়ে গেল!), কাঁকন, রাশেদ, নিহন। পুরানো লেখায় দেখলাম সবাকের সাথে তুই-তুকারি সম্পর্ক ছিল মাঝে :| !
৫০-তম পোস্টে যাঁদের কথা বলেছি, তাঁদের কথা পুনব্যক্ত করে বাচালতা চর্চার প্রয়াস ত্যাগ করছি। যাঁদের কথা বলেছিলুম- রাশেদ, মানুষ, আসিফ আহমেদ, রেটিং, সবাক, মুকুল, চিটি, রাতিফ, উত্তরাধিকার, কালপুরুষ এবং প্রণবদা, এস্কিমো, কালবেলা, দেবদারু, ফারহান দাউদ, প্রচেত্য, হুনলুলু, তানিম ইরফান (:P), আরিফ থেকে আনা, মানবী, শফিউল ইসলাম ইমন, বিবর্ণ, মেহরাব শাহরিয়ার, নীলা প্রমুখ। এরা এখন-ও প্রিয়। ক্ষেত্রবিশেষে প্রিয়তম বলা চলে।
আমার প্রথম পোস্টে মন্তব্যকারীগণ- আবদুর রাজ্জাক শিপন, কেমিকেল আলী, ত্রিভুজ, সোনার বাংলা, অপহন্তা, আহমাদ মুজতবা, রাশেদ, প্রকৃতি প্রেমিক, মানবী, উদাসী স্বপ্ন, সাফায়েত, মানুষ, মেঘাচ্ছন্ন (পরে), কাঁকন (পরে)। প্রথম পোস্টে মন্তব্যগুলো ছিল অদ্ভুত! তখন নতুন ব্লগারদের তালিকা ছিল না, আমি জানি না মন্তব্যকারীগণ আমাকে কিভাবে খুঁজে পেয়েছিলেন! যাঁরা প্রথম পোস্টে মন্তব্যে করেছিলেন তাঁদের সাথে কখন-ও মনমালিন্য হওয়া থেকে দূরে থেকেছি (এজন্য ত্রিভূজকে-ও কিছু বলতে পারতাম না!)।
ব্লগে এসে বড়বোনসম দুইজনকে পেয়েছি। সাজি এবং নুশেরা।
দু'টো বজ্জাত X(B-) মেয়ে আছে- একটা হল তানজু, অন্যটা আউলা। উফ....। কথাতে বেজায় রকমের জটিল (যদি-ও আমার কাছে হেরে যায়:P)। ইদানীং যোগ দিয়েছে চানাচুর। :-P বলার অপেক্ষা রাখে না, এদের লেখা ভাল্লাগে। নির্দোষ আনন্দ পাই। তানজু'র আত্মসমালোচনা আমার প্রিয়। আউলা মাঝে মাঝে 'ভারী' পোস্ট দিয়ে বিব্রত করে! আর চানাচুর ভাজা অতীব মজা। B-)
নিজের লেখালেখি যাই করি না কেন কবিতাই মুখ্য। গল্প দেয়ার জন্য নুশেরাবু, আফসার ভাই, মনির ভাই, লাবণ্যপ্রভা দায়ী :D। এরা আমার হাতব্যথ্যা করানোর ষড়যন্ত্র করেছিল। X((

নিয়মিত পাঠের চেষ্টা করি সবার লেখা, সময়স্বল্পতার কারণে প্রায়শ হয়ে উঠে না।
মেঘাচ্ছন্ন, মমমম১২ এদের ভেবেছিলাম ছেলে :| । আমি ঐঢঙ্গে মন্তব্য করেছিলাম! মেঘু বোধহয় জানে না তার মন্তব্যের জন্য আমি আগ্রহ নিয়ে অপেক্ষা করি, মজা পাই (ভ্যাঁ, ফিক ফিক, ক্যান, মুহাহাহা )। মমমম১২ অনুপ্রেরণাদায়ক।
বিমার সাথে আগে বেশি ভাব ছিল না। শুধু গান পোস্ট করে। কতবার গানের জন্য আর ধন্যবাদ দেয়া যায়! /:) পরে জানলাম যে সে হিমালয় বাবার মুরিদ। B-) ভাব জমে গেল। ( আমি কিন্তু স্টারের কাবাবের কথা ভুলি নাই :D )।

এছাড়া যারা মন্তব্য (পাঁচটি বা ততোধিক মন্তব্য) করে প্রীত করেছেন: আমি ও আমরা (যার নিরহংকার ভাব আমাকে মুগ্ধ করে), ছন্নছাড়ার পেন্সিল ( আমার খিচূড়ী পাওনা আছে; মেয়াউ B-)), সাজি (স্বপ্ন দেখতে অতীব ভালবাসেন), মোস্তাফিজ রিপন (অপেক্ষার গল্পকথা), হামিদা আখতার (সমকালীন কবি), নাজনীন খলিল (অগ্রজ ভাবনা), লাবণ্যপ্রভা (ভাবনার মেঘ, যার সাথে অভিমান করেছিলাম অনেকদিন!), সৈ য় দ আ ফ সা র (আপনার রান্না একদিন খাবোই), নির্ঝর নৈঃশব্দ্য (নিমগ্ন কবি), সবাক (একদিন আমরা গাইব), নিবিড় (তার মাঝে আগুন আছে), কাঁকন (এই মেয়েটাকে সুনির্দিষ্ট কারণ ছাড়াই ভাললাগে), শামীম ভাই (নিয়মিত পড়তে পারি না :( ), সুদীপ চৌধুরী, চীংখৈ (বিস্ময়কর), প্রাকৃত, মুনীর উদ্দীন শামীম (বিশ্লেষক), অদৃশ্য (নবীন নক্ষত্র), গেওর্গে আব্বাস (মঙ্গলতম থাকুন), চুপকথা ..., বিভীষিকা, রাহামনি বৃষ্টি, ফয়সল নোই (ভাল্লাগে), আলী আরাফাত শান্ত (এই ছেলেটাকে অশান্ত করতে মন চায়!), রুখসানা তাজীন, ঊশৃংখল ঝড়কন্যা (সেদিন তাকে স্বাগতম জানলাম, দেখি অনেক আগেই আরো মন্তব্য করছে :-* ), ফরহাদ উিদ্দন স্বপন, তামো ব্লগ, নিশীথ রাতের বাদলধারা, প্রীটি সোনিয়া (ইনি-ও), রন্টি চৌধুরী, চাঙ্কু, আবুল বাহার, পারভেজ, রুবেল শাহ (ছবি আঁকা ছেড়ে দিবেন না), রাঙা ঠোঁট, মীতু, আহসান হাবিব শিমুল, চাঁদের বুড়ি, নিবিড় অভ্র, অ্যামাটার (ব্লগের একমাত্র লোক যার সাথে খারাপ ব্যবহার করেছিলাম, আমি লজ্জিত আমার ব্যবহারে), বিডি আইডল, নাঈম, সুখী মানুষ (ভান ধরে), অন্তিম, রিয়াজ শাহেদ (মরহুম হয়ে গেল!), বরুণা, ভাঙ্গা পেন্সিল (পেন্সিল নিপাত যাক :D), মেহেদী ইকবাল রমি, মাশূক আনিস, রাতমজুর, রুবাইয়াত আফরিন, মোহাম্মাদ আব্দুলহাক, হিমালয়৭৭৭, লিপিকার, পলাশমিঞা, ঝুমী (মাইনাস), রাতের বৃষ্টির শব্দ, অক্ষর, প্রবর রিপন, অনন্ত দিগন্ত, আইরিন সুলতানা, ইন্ডিয়ানা জোন্স, অদ্ভুত আঁধার এক, রাস্তার ছেলে, নিঃসঙ্গ, বিবর্তনবাদী, ফকির ইলিয়াস, মৃন্ময়ী, নকীবুল বারী, পারভেজ, ক-খ-গ (সদ্য আবিষ্কৃত নক্ষত্র), শেখ জলিল, ...অসমাপ্ত (আপনার মুগ্ধতা আমাকে মুগ্ধ করে বারবার), কেমিকেল আলী, লীনা ফেরদৌস, সৌপ্তিক, অরণ্য আনাম, দুরের পাখি, বৃষ্টি ভেজা সকাল, মুনশিয়ানা, অনন্ত দিগন্ত, টুশকি (খানাপিনাই যার অন্যতম বিনোদন), নরকের পাপী, ফারুক আহেমদ রনি, ফাঁকি বাজ, রিসাত, অপহন্তা, রন্টি চৌধুরী, আবু সালেহ, মোসতাকিম রাহী, অভিমানী মেঘ, ইন্ডিয়ানা জোন্স, জেরী (টমবিহীন!), রাজর্ষী, আকাশচুরি (একদিন আমি আপনার আকাশে হানা দিব), নরাধম (উত্তম), শিবলী, মনির হাসান, বিষাক্ত আলো (নবীন আলো), কখনো মেঘ, কখনো বৃষ্টি (মাইনাস!), এন এইচ আর, প্রলয় হাসান, শত রুপা (হৃদয়ে যার একরূপ- কবিতার মেয়ে), আরিফুর রহমান, মিলটনরহমান (কবি এবং কবিতা), হাসান মাহবুব, ভাইরাস!, নম্রতা (গৃহস্থালী জলের কবিতা), তনুজা (নতুন নক্ষত্র), অচেনা আগন্তক, রাতুল", মনজুরুল হক (যার হৃদয়ের আয়তন বিশাল), সাঁঝবাতি'র রুপকথা, অনন্ত রেয়হান, সহেলী, এরশাদ বাদশা ( মনে তিনি বাদশা), মুহম্মদ জায়েদুল আলম, বেবি রহমান, সাইফুর (জনাব), অনন্ত দিগন্ত, ইরতেজা, সৈয়দ নাসির আহমেদ, ভালোমানুষ, ঘনাদা, নির্ভিকতা, ২য় জীবনানন্দ, গোধূলীয়া প্রমুখ।
------------------------------
নামগুলো যেভাবে পোস্টে পেয়েছি বা মনে এসেছে সেভাবে দিলাম, কোন ক্রম অনুসরণ করা হয় নি। ৫০-তম পোস্টের পর যারা পাঁচ বা ততোধিক মন্তব্য করেছেন তাদের নাম উল্লেখ করলাম।
------------------------------
ব্লগ সম্পর্কে কিছু কথা বলতে চাই। আমাদের বানান বিষয়ক সচেনতা দরকার। ভুল হবে, কিন্তু সংশোধনের কাজ-ও করতে হবে। ভাষাটা আমাদের, আমরাই যদি সযত্নশীল না হয় তবে বিলুপ্ত হতে সময় বেশি লাগবে না। ভুলে যাওয়া উচিত নয় '৫২ কিংবা '৭১।
রাজাকার, জামাতী, ছাগুদের স্থান হবে না বাংলাদেশে, আমি স্বপ্ন দেখি। একদিন জয় হবেই, আমরা পারি- পারবো।

------------------------------
একটা ঘটনা বলি। দেশের বাড়িতে যাওয়া হতো বছরে তিন কি চারবার। তবে আমি সময় পেলে যাওয়ার চেষ্টা করতাম। একবার গ্রামের বাড়িতে বেড়াতে গেলাম ঈদের ছুটিতে। আমাদের গ্রামের বাড়ি থেকে রিকশা করে বাস ইষ্টিশনে আসছিলাম আমি, দাদী, ছোট ভাই এবং আমার এক ফুপাতো ভাই রুবেল। বয়স আমার তখন তের কি চৌদ্দ সম্ভবত। যাই হোক, হঠাৎ আমাদের রিকশাচালক নিয়ন্ত্রণ হারিয়ে পেলেন; যথারীতি রিকশা নেমে গেল রাস্তার পাশের একটা পুকুরে (একটা বাড়ির পুকুর)। রিকশার যে ফোম অংশটায় বসি সেটা পানিতে ভাসছিল, তার নিচে আমার ছোট ভাই আটকা পড়েছে। আমি নিজে সাঁতার জানতাম না, আমি-ও পানি খেতে লাগলুম। দাদী কোন রকমে একটা গাছের শিকড় ধরে আছেন, তবে অতিসত্তর পতন অনিবার্য। সাঁতার জানত কেবল রুবেল ভাই। সেদিন আমাদের সকলকে মাঝ পুকুর থেকে উদ্দার করে বাসায় নিয়ে আসেন তিনি (আমার চেয়ে বছর তিনেক বড়)। সেদিন আমি মারা যেতে পারতাম কিংবা আমার ছোট ভাই। যে মানুষটি আমাকে বাঁচালেন গত বছর তিনি গত হয়ে গেলেন! ফুটবল খেলতে গিয়ে বুকে বল লাগে, এবং .....। আমি ঈশ্বরকে ক্ষমা করি নি।
হয়ত দেশে যাব, গ্রামের বাড়ির উঠানে আমার পা পড়বে আবার। কিন্তু গ্রীষ্মিয় কোন দুপুরে কেউ এসে বলবে না, 'চল, আজকে তোকে ডাবের শাঁস আর পানি খাওয়াব।' কিংবা গুলতি দিয়ে কেউ আমার জন্য আম পেড়ে আনবে না!
আমার ১০০-তম পোস্টের সমস্ত নির্যাসটুকু তাঁকে উৎসর্গ করলাম। একশ'টি হেমন্তপালক তোর হাতে দিলাম, ভাইয়া।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০২
৫৩টি মন্তব্য ৫৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×