মঞ্চায় বসে বসে মেঘ খাই 
১৮ ই জুলাই, ২০০৯ ভোর ৬:১৭
=====================================
একটু-ও ভাল্লাগে না, মঞ্চায় বসে বসে খালি
খালি মেঘ খাই,
গোপন শব্দচাবি দিয়ে খুলে দেখি সমস্ত ঘাসঘুমের কাঁখকপাট-
হে, অবসাদ!
গুঁটাতে গিয়ে পেয়েছি তোমার অধরে সোহাগপায়রা
পরাধীনতার তাবিজ ছুঁয়ে ছুঁয়ে।
একটু-ও সুর লাগে না, মনে কয় বৃষ্টি মাখি লোশন মাখার
সোহাগে,
সামাজিকতা করি চার আঙুল বিকালের সাথে হাড্ডুডু-
কৃষ্ণচূড়া-ছোঁয়া বাতাস কচলে খাই সোনালুর কঠুরীবাড়ির দাওয়ায়;
হলদেসাদা পিরিতসন্ধ্যে করি!
মঞ্চায় জোছনা গিলি ধানক্ষেতের আইলে শুয়ে-
অবসাদের দস্তানা খুলে অন্যশরীর।
=====================================
এই ব্লগে একটা মেয়ে আছে- এক চিলতে মেয়ে। আমি যাই লিখি না কেন সে পড়বেই।
তার একটা স্মরণীয় মন্তব্য- "ভালো লাগল, ভালো থাকুন।" (
)
সেই এক চিলতে মেয়েটিকে।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মঞ্চায় বসে বসে মেঘ খাই, কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা বিভাগে । সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০০৯ ভোর ৬:২২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: সব জেনে শুনে বিষ করেছি পান!
শুনলাম।
(Bite the sky)
নিবিড় বলেছেন:
হুমম ..."কাঁকন" মিশ্রিত কবিতা
লেখক বলেছেন: আরে, নিবিড় যে! পোস্ট কী স্বর্গ থেকে আসছে? ![]()
পেটে কথা রাখা উচিত।
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
আমি আকাশ নিয়মিতই কামড়াই। এখন আপনে কামড়ান। মঞ্চ নামে একখান শব্দ আছে তাই কইতাছিলাম। চরি।
লেখক বলেছেন: দুঃখিত হওয়ার কিছু নেই। বেশি ফর্মালিটি চোরের লক্ষ্মণ!
মঞ্চে মেঘ কামড়ানোর মেঘনামা মঞ্চস্থ করতে মঞ্চায়!
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
কন!
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
কাঁ কা কা কা কা
লেখক বলেছেন: নিবিড়ের মন্তব্য দেখে! আপনি পারতেন না, বাজি ধরতে পারি!
---------------------------------------------
অট: বেরসিকের মতো শোনাচ্ছে -কিন্তু আপনি এই ব্লগীয় শব্দের দিকে ভ্রু কুচকে তাকাতেন ।
যাক অবশেষে আমাদের কাতারে নেমে আসলেন
লেখক বলেছেন: পাহাড় নেই! কৃত্রিম লেক আর টিলায় ভরপুর!
-------------------------------------------------
এই বিষয় আলোচনা হতে পারে।
এটা ঠিক ব্লগীয় শব্দ হিসেবে (মঞ্চায়) ব্যবহার করি নি। এরকম কিছু কিছু শব্দাবলি (যেমন- অ্যাকটা, বল্লাম, ছিলিম) আমি প্রায় রচনাতে ব্যবহার করি!
ভাষা পরিবর্তনশীল, কিন্তু এর নিজস্ব প্রবাহে গতি দানের জন্য (আমি কিছু কোর্তপার্নি) এই জাতীয় কিছু লিখতে আমি নারাজ। ভাষা ক্ষেত্রে ধর্ষণের কথা-ও শোনা যায় আজকাল। কলাকৌশলটাই মূখ্য অস্ত্র।
আমি চিরকালই সবার কাতারে। ![]()
রাশেদ বলেছেন:
হ!
লেখক বলেছেন: কি?
লেখক বলেছেন: ছিঃ, নাম বিকৃতি করার অভ্যাসটা আপনার এখনো গেল না!
লেখক বলেছেন: ধন্যবাদ।
কানাডায় চলে আসেন, বোমাবাজ হওয়া লাগবে না!
রাশেদ বলেছেন:
এমনি।
লেখক বলেছেন: এমনি কি? ভালো হয় নি? ![]()
লেখক বলেছেন: কবিতো ভাই!
দেখলেন, আপনার কাছ থেকে বাংলা ভাষা একটা নতুন শব্দ পেল।
নির্ঝরের মন্তব্য দুটো মিলালে কাঁকন হয়।
লেখক বলেছেন: গতকালকের সেই ছড়াটা বলা লাগবে নাকি? রাগ করে না.... ![]()
লেখক বলেছেন: আব্বে, না পড়ে আমার পোস্টে মন্তব্য! ![]()
লেফাফাদুরস্ত বলেছেন:
একটু-ও সুর লাগে না, মনে কয় বৃষ্টি মাখি লোশন মাখারসোহাগে,
সামাজিকতা করি চার আঙুল বিকালের সাথে হাড্ডুডু-
কৃষ্ণচূড়া-ছোঁয়া বাতাস কচলে খাই সোনালুর কঠুরীবাড়ির দাওয়ায়;
হলদেসাদা পিরিতসন্ধ্যে করি
কেউ কবিতার কথা কয় না কেন? কি দারুণ!
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ, দুরন্ত।
শুভেচ্ছা রইল।
লেখক বলেছেন: জলজ্যান্ত পোস্ট সাক্ষী!
আপনি জেএমবি নাতো?
রাজর্ষী বলেছেন:
হুমম ভালো।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
অলস ছেলে বলেছেন:
পড়তে ভালো লাগে। একটু একটু ভাব আসে মনে হয়। কবিতা বুঝা দরকার। শিরোনামটা বেশি সুন্দর।
লেখক বলেছেন: ভাললাগাটুকুই আমার পাওয়া না হয়। মন্তব্য ও পাঠের জন্য ধন্যবাদ আপনাকে।
নিবিড় বলেছেন:
আমি এখন কমেন্টানো ব্লগার ....পোস্টানো না...স্বর্গের লীলাশিল্পের দরজা খোলা বড়ই কঠিন ....চাবি হারিয়ে গেছে ...খুঁজে পাচ্ছি না
লেখক বলেছেন: মাইরের উপর বড় ঔষুধ নাই।
লেখক বলেছেন: কিসের 'ক্যামনে কি?' ![]()
লেখক বলেছেন: অনেকদিন পর দেখলাম, তাই কিছু বললাম না রোখছানা আপা! ![]()
লেখক বলেছেন: ভালো লাগল, ভালো থাকুন। (
)
লেখক বলেছেন: খাইছে......দিনেদুপুরে জোর-ঝালুম!
জুল ভার্ন বলেছেন:
"ভালো লাগল, ভালো থাকুন।" ()............ সেই মেয়েটি এখন পর্যন্ত আপনার এই পোস্টে কমেন্টস করেনি!
লেখক বলেছেন: ক্ষতি নেই।
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: তুমি আবার ভাগ নিতে এসো না...... ![]()
আকাশনীল বলেছেন:
সত্য সত্য মেঘ খাইতে মঞ্চায়, কিচ্ছু ভাল্লাগে না। " মঞ্চায় জোছনা গিলি ধানক্ষেতের আইলে শুয়ে-
অবসাদের দস্তানা খুলে অন্যশরীর। "
আপ্নারে বলি, ভালা লাগল।
এক চিলতে মেয়েরে বলি, ভালা থাকুন।
লেখক বলেছেন: হা হা। মেঘ খেয়ে ফেললে তো নীলাকাশ নেংটা হয়ে যাবে! ![]()
লেখক বলেছেন: মেঘ খেতে
লেখক বলেছেন: পারভেজ ভাই, কেমন আছেন?
লেখক বলেছেন: অরিন্দম, ভালো থাকবেন সর্বদা।
সোহানা মাহবুব বলেছেন:
কৃষ্ণচূড়া-ছোঁয়া বাতাস কচলে খাই সোনালুর কঠুরীবাড়ির দাওয়ায়;-------------------------------------বেশ লাগল।+++
লেখক বলেছেন: ধন্যবাদ, সোহানা।
কালপুরুষ বলেছেন:
খুব ভাল লাগলো। বরাবরের মতোই সুন্দর।
লেখক বলেছেন: দাদা, পাঠ করায় খুশি হলাম।
লেখক বলেছেন: হালুম! ![]()
অবসাদের দস্তানা খুলে অন্যশরীর।
ভালো লাগলো।
লেখক বলেছেন: কবি!
ত্রিভুজ বলেছেন:
মেঘ খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সকলের উচিত মাঝে মাঝে মেঘ খাওয়া.... আর আপনার কবিতটাও খুব উপাদেয় হইছে। গুডিশ
লেখক বলেছেন: হা হা হা। জেনে ভালো লাগল।
আহসান জামান বলেছেন:
মঞ্চায় জোছনা গিলি ধানক্ষেতের আইলে শুয়ে-অবসাদের দস্তানা খুলে অন্যশরীর।
-------------------------------------------------------------------------
কবিতা ভাল্লাগছে।
লেখক বলেছেন: ধন্যবাদ, আহসান ভাই।
লেখক বলেছেন: কাঁখ মানে কোমর। কপাট মানে দরজা, দোর। কোমরের দরজা!
লেখক বলেছেন: ধন্যবাদ পাঠ করার জন্য।
কাঁকন।
নাজনীন খলিল বলেছেন:
কি ব্যাপার সেলিব্রেটি-ফুটানি নিয়ে বসে আছো--এত মানুষের কথাবার্তার উত্তর দিচ্ছোনা কেন?
লেখক বলেছেন: কী যে বলো না! আমি লগ-ইনড হয়ে নানা কাজ করি, ফাঁকে ফাঁকে পটাপট মন্তব্য করি। দুঃখিত।
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
নাজনীন খলিল বলেছেন:কি ব্যাপার সেলিব্রেটি-ফুটানি নিয়ে বসে আছো--এত মানুষের কথাবার্তার উত্তর দিচ্ছোনা কেন?
লেখক বলেছেন: দুঃখিত
লেখক বলেছেন: Bite the sky - নির্ঝর নৈঃশব্দ্য।
চিটি (হামিদা রহমান) বলেছেন:
মঞ্চায় জোছনা গিলি..........।জব্বর কবিতা হইছে
লেখক বলেছেন: অনেকদিন পর, চিটি!
নিহন বলেছেন:
কেমন আছো তুমি ??
লেখক বলেছেন: দেখতে তো পুরো মাস্তান লাগছে! ![]()
হাসান মাহবুব বলেছেন:
সে তো আইলোনা অহনও।
লেখক বলেছেন: মামলা করা দরকার, প্রধান অতিথি আসে নাই! ![]()
কঁাকন বলেছেন:
আমি ব্লগেই আসিনাই তাই এই পোস্টে আসতে দেরি হইলোআশরাফ তো কবিতা সবসময়ই ভালো লেখে তবে এই কবিতাটাকে অন্যউচ্চতায় নিয়ে গেছে কবিতার পাদটিকা।
ভালো লাগলো ভালো থাকুন
লেখক বলেছেন: হা হা হা। ![]()
কঁাকন বলেছেন:
নিবিড় ভাই তাহলে আমাকে এখনো ভোলেনি পারভেজ ভাই কি পচানোর চেষ্টা করতেসে
ধন্যবাদ সবাইকে
অ্যামাটারের কিন্তু ভুল করা উচিৎ হয় নি
লেখক বলেছেন: নিবিড় কি ছেলে নাকি? আমি তো জানতাম মেয়ে! ![]()
লেখক বলেছেন: তুমি ঠিক জানো তো? আউলা নিবিড়কে ননদ ডাকে! চানাচুর-ও!
কঁাকন বলেছেন:
আউলা মনে হয় শামীম কেও ভাবি ডাকে
লেখক বলেছেন: হ। ![]()
আইসিস বলেছেন:
আবার এলাম । অভি,সত্যি ই খুব ভালো লাগলো ।
লেখক বলেছেন: ধন্যবাদ, আঁধার।
(নাম ধরে ডাকলে সমস্যা নেই তো?)
আইসিস বলেছেন:
নাহ,সমস্যা থাকবে কেনো ????
লেখক বলেছেন: না এমনি। সবকিছু ভালো তো? নিয়মিত যেন দেখি..
আলী আরাফাত শান্ত বলেছেন:
খাইয়া ফালান মেঘ!
লেখক বলেছেন: বুঝছি, আপনি ভাগ নিতে এসেছেন। ![]()
আইসিস বলেছেন:
চেষ্টা করবো । ভালো থাকবেন ।
লেখক বলেছেন: বেশ। মেঘবন্ধুদের আপনি বলতে নেই।
আইসিস বলেছেন:
তাহলে কি তুমি বলতে হবে ??? নাকি তুই ???
লেখক বলেছেন: হা হা। যেটা ইচ্ছে।
আইসিস বলেছেন:
তাহলে !!! উম,ভাবতে হবে ।
লেখক বলেছেন: ভাবতে থাকো। ![]()
শাওন৩৫০৪ বলেছেন:
হ, ভালো......
লেখক বলেছেন: ধন্যবাদ, শাওন। সেদিন রাগ করলেন নাকি? মজা করেছিলাম...।
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: Click This Link তবে বিড়ালের ছবিটা আসলেই দারুণ।
লেখক বলেছেন: খাইছে। হুমকি দিয়ে লাভ নাই, ভয় পাই না। ![]()
ক-খ-গ বলেছেন:
দারুন!!
লেখক বলেছেন: ধন্যবাদ।
টোনা বলেছেন:
হুমম
লেখক বলেছেন: হালুম! ![]()
লেখক বলেছেন: এটা তো আশরাফ নাম হয় নি। আশরাফ নামা আপনারা লিখবেন। সমালোচকদের কাজ থাকা উচিত। ![]()
আইরিন সুলতানা বলেছেন:
কবিতা আর পাদটিকা...দুজনে দুজনার...নিবিড় কে মেয়ে ভেবেছেন !!! হাহাহাহাহাহাহাাহাহাহা
লেখক বলেছেন: ধন্যবাদ, আইরিন।
হুঁ। এতদিন রয়েসয়ে মন্তব্য করা লাগছে, এখন থেকে গালি দেয়া যাবে।
লেখক বলেছেন: মালুম হয় নাই, কি বুঝালেন?
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
মানে দুইটাই কবিতা
লেখক বলেছেন: কথা লুকিয়ে লাভ নেই। পাদটিকা কবিতা নয়, আপনি ঠিকই জানেন।
লেখক বলেছেন: অশ্লীল! অশ্লীল! ![]()
হারুন আল নাসিফ বলেছেন:
চিৎ হয়ে শুয়ে আছি তোমাদের এ ছিনাল ডাঙায়মঞ্চায় আকাশটারে টিস্যু বানিয়ে মুছ নিই
কামার্ত কপালের কাপালিক ঘাম।
লেখক বলেছেন: ভালো লিখেছেন।
লেখক বলেছেন: অনেকদিন পর দেখছি!
দ্রোহি বলেছেন:
এই মাত্র মেঘ খাইলাম। সুন্দর বাহারী প্যাকেটে। সাথে মিষ্টিও আছে। আর আছে সুগন্ধী। এই মেঘের নাগরিক নাম 'আইসক্রীম' লেখক বলেছেন: একা খেতে নেই। ![]()
আইসিস বলেছেন:
আবার পড়লাম অভি ।
লেখক বলেছেন: অন্ধফুল।
লেখক বলেছেন: ধন্যবাদ, মুক্ত। এটা আমার নিজের-ও অনেক ভাল্লাগে।
লেখক বলেছেন: আপনে একটা শয়তান।
লেখক বলেছেন: ওই অ্যাপ্লিকেশনের ডেভেলপার তো আপনিই।
লেখক বলেছেন: আপনাকে একটু অনুরোধ সরাসরি করছি। অই অ্যাপ্লিকেশন থেকে কবিতার লাইনটা বাদ দিয়ে দিন। আশা করি অনুরোধটুকু রাখবেন।
লেখক বলেছেন: কাঁকন।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...




























মঞ্চায়= ম+ঞ+্+চ+া+য়
মন্চায়= ম+ন+্+চ+া+য়
মন চায়
ভালো লাগলো
ভালো থাকুন।
আমিই কইলাম