আমার প্রিয় পোস্ট

শঙ্খপাপ আমার

মসলিনগেলাপ সরে গিয়ে ধরা দেয় যুবতীভূম

২৩ শে জুলাই, ২০০৯ রাত ২:১৬

শেয়ারঃ
0 0 0


===========================

তোমার পিঠক্ষেতের মসলিনগেলাপ সরে
গিয়ে ধরা দেয় যুবতীভূম-
বলিষ্ঠ দৌড়বিদ বিনির্মানের ডাক দেয়
কারখানার ফোরম্যান।

আমি লাঙলের গার্জেন

জাপটি-জাপটি উম্মোচন হয় ভুখা আলোক
ও সামান্তরিক গতিপথ-
লোমঘাসে ইঙ্গিত আছে বয়েস জানার
মানসাঙ্ক।

মানাসই বিড়ালের ডানা

গোপন শাঁখের ছিপির খবর জানি,
এক অঞ্চলের চোখে রাখি অন্যাঞ্চলের
গৃহস্থ্য-বাকল।

২/১/২০০৯

===========================

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): তোমার পিঠক্ষেতের মসলিনগেলাপ সরে গিয়ে ধরা দেয় যুবতীভূমকবিতাআশরাফ মাহমুদ ;
প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০০৯ রাত ২:২১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৩ শে জুলাই, ২০০৯ রাত ২:৫৭
সবাক বলেছেন: কবিতা সুন্দর হৈছে
২৪ শে জুলাই, ২০০৯ রাত ৩:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

২. ২৩ শে জুলাই, ২০০৯ রাত ২:৫৮
এন এইচ আর বলেছেন: বড়ই জটিল বলিয়া বুঝিতে পারলাম ইহার চাইতে বেশী বুঝিতে পারিলাম না।
২৪ শে জুলাই, ২০০৯ রাত ৩:৩২

লেখক বলেছেন: পাঠ করার জন্য ধন্যবাদ।

২৪ শে জুলাই, ২০০৯ রাত ৩:৩৩

লেখক বলেছেন: আমার ইংরেজি জ্ঞান খুবই করুণ। ফলশ্রুতিতে ইংরেজি ভাষায় কবিতা রচনা সম্ভব না।

২৪ শে জুলাই, ২০০৯ রাত ৩:৩৬

লেখক বলেছেন: কেন? কী হয়েছে!

৫. ২৩ শে জুলাই, ২০০৯ ভোর ৬:১২
কঁাকন বলেছেন: এরকম কোন কবিতা পড়লেই বোধয় মনে হয় সকলেই কবিতা লিখে কিন্তু কেউ কেউ কবি

ভালো থাকো আশরাফ
২৪ শে জুলাই, ২০০৯ রাত ৩:৩৭

লেখক বলেছেন: কথাটা কি প্রশংসা অর্থে, না নিন্দার্থে?
কারা কারা 'কবিতা' লিখে? আর কারা কারা 'কবি?'
আশা করি কৌতূহল মিটাবে।

২৪ শে জুলাই, ২০০৯ রাত ৩:৩৯

লেখক বলেছেন: ???

৭. ২৩ শে জুলাই, ২০০৯ ভোর ৬:২৪
রাতফুল বলেছেন: অসাধারণ কবিতা.......

তোমার পিঠক্ষেতের মসলিনগেলাপ সরে
গিয়ে ধরা দেয় যুবতীভূম-
বলিষ্ঠ দৌড়বিদ বিনির্মানের ডাক দেয়
কারখানার ফোরম্যান।

কী সুন্দর। কতদিন নারী দেখেছি, রমণী দেখেছি। এভাবে ভাবি নি!
ইংরেজি শব্দগুলো যেন মিশে গেছে। "লাঙলের গার্জেন" অদ্ভুত! আসলেই তো... তবে বিড়ালের ডানা বুঝি নাই।

গোপন শাঁখের ছিপির খবর জানি,
এক অঞ্চলের চোখে রাখি অন্যাঞ্চলের
গৃহস্থ্য-বাকল।
এই তিন লাইনের জন্য প্রিয়তে নিলাম।
২৪ শে জুলাই, ২০০৯ রাত ৩:৫৫

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা।

৮. ২৩ শে জুলাই, ২০০৯ সকাল ৮:১২
সুলতানা শিরীন সাজি বলেছেন:
গোপন শাঁখের ছিপির খবর জানি,
এক অঞ্চলের চোখে রাখি অন্যাঞ্চলের
গৃহস্থ্য-বাকল।

বলেছিলাম তোমাকে আগেও কি করে যে লেখো এমন কবিতা !
সুন্দর।
শুভেচ্ছা।


২৪ শে জুলাই, ২০০৯ ভোর ৪:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ, বুবু।

৯. ২৩ শে জুলাই, ২০০৯ সকাল ৮:৫৪
লেফাফাদুরস্ত বলেছেন: one mile to every inch of skin
like porcelain
one pair of candy lips
and one pair of bubblegum tongues
your body is a wonderland-john mayer

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
২৪ শে জুলাই, ২০০৯ ভোর ৪:১০

লেখক বলেছেন: আপনার লেখা? অনেক সুন্দর। তবে এটা একটা মেয়েকে দেয়া উচিত (আপনি ছেলে হলে)। ;)

২৪ শে জুলাই, ২০০৯ ভোর ৪:১০

লেখক বলেছেন: ;)

১১. ২৩ শে জুলাই, ২০০৯ সকাল ১০:২৯
জুল ভার্ন বলেছেন: যুবতীভূম , লাঙলের গার্জেন, লোমঘাস ইত্যাদি নতুন শব্দের আবির্ভাব-খুব ভালো লেগেছে। বিশয়বস্তু কঠিন হলেও বুঝতে পেরেছি। ভালোলেগেছে।
২৪ শে জুলাই, ২০০৯ ভোর ৪:১৩

লেখক বলেছেন: আপনার বুঝতে পারাটুকুই আমার আনন্দ। কবিতা ক্রমশ বিবর্তিত হচ্ছে, নতুন শব্দের আনাগোনা-ও অস্বীকার্য নয়। ভালো থাকুন।

২৪ শে জুলাই, ২০০৯ ভোর ৫:১০

লেখক বলেছেন: অস্বীকার্য = অস্বাভাবিক। ভুল শব্দ ব্যবহার করেছি আগে।

২৪ শে জুলাই, ২০০৯ ভোর ৪:১৬

লেখক বলেছেন: সেই পুরানো শব্দটি!

১৩. ২৩ শে জুলাই, ২০০৯ দুপুর ২:০৬
সোহানা মাহবুব বলেছেন: একটু খটোমটো লাগল কবি।

শুভেচ্ছা।
২৪ শে জুলাই, ২০০৯ ভোর ৪:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ। গভীর।

১৪. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ১২:০১
আকাশচুরি বলেছেন: আমি ও আমরা বলেছেন: লাপাডাস
বৃত্তবন্দী বলেছেন: বিচ্ছিরী...
২৪ শে জুলাই, ২০০৯ ভোর ৪:২৫

লেখক বলেছেন: আপনি কি বলেছেন?

১৫. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ৩:৪৮
মিলটনরহমান বলেছেন: গোপন শাঁখের ছিপির খবর জানি,
২৪ শে জুলাই, ২০০৯ ভোর ৪:২৫

লেখক বলেছেন: এক অঞ্চলের চোখে রাখি অন্যাঞ্চলের
গৃহস্থ্য-বাকল

২৪ শে জুলাই, ২০০৯ ভোর ৪:৩২

লেখক বলেছেন: হালুম!

২৪ শে জুলাই, ২০০৯ ভোর ৪:৩২

লেখক বলেছেন: হালুম!

১৮. ২৪ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৩১
মুক্তি মণ্ডল বলেছেন: কবিতাটাঅন্য জায়গায়ও পড়েছি। সুন্দর।
৩১ শে জুলাই, ২০০৯ ভোর ৫:৩৯

লেখক বলেছেন: দু'জায়গার ধন্যবাদ এখানে দিলাম!

১৯. ২৪ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৩৩
আহসান জামান বলেছেন: গোপন শাঁখের ছিপির খবর জানি,
এক অঞ্চলের চোখে রাখি অন্যাঞ্চলের
গৃহস্থ্য-বাকল।


-------------------------------------------------------------------------

চমৎকার ...
৩১ শে জুলাই, ২০০৯ ভোর ৫:৪০

লেখক বলেছেন: পাঠে ধন্যবাদ।

২০. ২৪ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:১৯
দ্রোহি বলেছেন: একটি আশরাফ মাহমুদ কবিতা :)
৩১ শে জুলাই, ২০০৯ ভোর ৫:৪২

লেখক বলেছেন: আপনার মন্তব্য পড়ে মনে হলো ভবিষ্যতে "আশরাফীয়" ব্র্যান্ড কবিতা, গল্প প্রকাশ হবে! ;)

২১. ২৫ শে জুলাই, ২০০৯ রাত ১২:১৫
অদৃশ্য বলেছেন: আশরাফ ভাই............... প্রথম পাঠে ভালো লাগা জানিয়ে গেলাম.......আবার......


শুভকামনা.....
৩১ শে জুলাই, ২০০৯ ভোর ৫:৪৩

লেখক বলেছেন: অনেক কৃতজ্ঞতা।

৩১ শে জুলাই, ২০০৯ ভোর ৫:৪৪

লেখক বলেছেন: কী?

২৩. ৩০ শে জুলাই, ২০০৯ ভোর ৬:৩৮
মমমম১২ বলেছেন: ফ্লু গন্ধা সময় পার হোক
৩১ শে জুলাই, ২০০৯ ভোর ৫:৪৪

লেখক বলেছেন: অদ্ভুত! আমার অনুপস্থিতিতে আপনার কেন মনে হয় জ্বর-সর্দি হয়েছে?

৩১ শে জুলাই, ২০০৯ ভোর ৫:৪৫

লেখক বলেছেন: জানলাম।

২৫. ০১ লা আগস্ট, ২০০৯ রাত ১২:০৮
মমমম১২ বলেছেন: আসলেই অদ্ভুত!!!!এমন কেন মনে হয়!:)
০২ রা আগস্ট, ২০০৯ ভোর ৫:৪১

লেখক বলেছেন: "অতীত তুমি কাজ কর গোপনে গোপনে।"

;)

২৬. ০১ লা আগস্ট, ২০০৯ সকাল ৮:১৩
একজন সৈকত বলেছেন: আপনার গভীর শব্দ-প্রয়োগ ও কাব্যরস সৃষ্টি এতই স্বতন্ত্র যে চোখ বুঁজে বলা যায় ইহা একটি "আশরাফ মাহমুদ" সাহিত্য। :)

আমি মুগ্ধ ... আপনি মসলিনময় আছেন তো?
০২ রা আগস্ট, ২০০৯ ভোর ৫:৪২

লেখক বলেছেন: একটু বাড়িয়ে বলা হলো।

আমি মসলিনময় না থাকলে-ও গরমময় আছি হঠাৎ গ্রীষ্মিয় সূর্যে!

 

মোট সময় লেগেছে ১.২০৭৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
http://ashrafovi.blogspot.com

আমার রচনাই আমি

ashraf_ovi অ্যাট yahoo.ca

© আশরাফ মাহমুদ
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ