মধ্যরাতে লেখা খণ্ডিত কয়েক
৭/৭/২০০৯
=======
আমি ও তিনি
ঈশ্বরের ঘ্রাণবাগিচায় ঠাঁই দাঁড়িয়ে শুনেছি সাত কোকিলের আজান,
যদি-ও বসন্ত টেন্ডার হারিয়েছে বৈশাখের কর্পোরেট-ধাবমান-
আদি থেকে শুরু করে বিরল ঝুমঝুমজুম; বাতাসের মানসাঙ্ক!
আপেলের স্তনবাগানে এ কোন দণ্ডের খোলস?
দরজার কারফিউ উপেক্ষা করে ফিরে যাই।
ন্যাকা সেজে সম্পূরক পগারবাজারে বিকিকিনি করি ঈশ্বরের লোম ও এপাড়ার শরীরদল।
=============================================
বৃষ্টিরাত
বৃষ্টির কিংখাব পরে বেলী গেল বর্ষার বাড়ি
ছইয়ের ছাদে আস্ফালন কিঞ্চিৎ কমবেশি
জলপাঠিতে শুয়ে শরীর পোহাব ঘণ্টা ধরি
বেলী ঠাঁই নিলে বর্ষার কুঞ্চনঘর- আগ্রাসী।
=========================
ভালো ছেলে, খারাপ ছেলে
বরজের গহীনে আমি লুকিয়েছি ডাহুকের লোম
আমি ভালো বালক নই,
ভালো ছেলেরা ইস্কুল-ফেরতা বেণীদল দেখে
ঘুড়ি ওড়াবার কথা ভুলে যায় না;
ঘাগী ভৃত্যের মতন মনিবের বাকল এড়ায়, কমলা
চুষে।
আমি নষ্ট হয়ে গেছি, দুষ্টু হয়েছি বেশ-
বিছানার 'পরে কতিপয় বেলী-খই!
=====================
গহ্বর
বাতাস বাঁধতে শিখি নি
আগ্রহ পায় নি বিন্দুমেয়
শশাঙ্কের চোখ চিনি মুষ্টিমেয়
শরীরে আজিব শূন্যস্থান
=====================
রচনা
বরাদ্দকৃত কথা শেষে সবাই চলে যাবে
কথা কম পাতার সহসা চেষ্টা
ঝলসানো শশ্মান ভেজা আন্ধার-নেকাবে
লুকিয়ে রেখেছে উচ্ছল বায়োডাটা
কাগজে কেবল মৌলিক সম্প্রদায়-কথা।
=============================

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


