আমার প্রিয় পোস্ট

শঙ্খপাপ আমার

ইচ্ছেকথা: নিঃশ্বাস তরজমা করে মুঠোয় একটি নদী

০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ৭:৪৫

শেয়ারঃ
0 1 0

========================================

প্রথমে ভেবেছিলাম অ-আ-ক-খ ইত্যাদি অনুচ্ছেদে লিখব। কয়দিন পর অক্ষর ফুরিয়ে যাবে। সে বিবেচনায় সঙখ্যাবাচক অনুচ্ছেদ। ০। শূন্য থেকে এসে শূন্যে মিলাবে একটি নদী।

আমি এসব লিখতে চাই নি। আমাকে বাধ্য করা হয়েছে, আমাকে বাধ্য করেছেন। নিজের অস্তিত্ব রক্ষার জন্য।


শব্দ রসায়নে নিষ্ক্রিয়। পদার্থবিজ্ঞানে ক্ষয়িঞ্চু, ব্যবহারে বিবর্তিত। মানুষ শব্দের ঈশ্বর। ঈশ্বর ও তার সৃষ্টি পরষ্পরকে পূর্ণতা দেয়। শব্দ ও মানুষ পরষ্পরকে পূর্ণতা দেয়।


শিল্পের বড় নিয়ম হলো শিল্প কোন নিয়ম মানে না।


রবার্ট গ্রেইভস (Robert Graves) বলেছেন, "Every English poet should master the rules of grammar before he attempts to blend or break them" এক জীবনে ভাঙছি অনেক, জোড়া লাগতে গিয়ে দেখি ভঙ্গুর হাইওয়ে হয়ে গেছে আমার হাত।


যা কিছু দেখি নি সব সুন্দর, যে কবিতা এখনো পাঠ করি নি তা মার্ধুয্যতায় চুরচুর। দৃশ্যায়ন সৌন্দর্যের ক্ষয় করে।


জ্বী, মশাই। শিল্প কারো কাছে দায়বদ্ধ নয়। তবে শিল্পী দায়বদ্ধ।


প্রথা ভাঙার আগে প্রথা কী তা জানতে হয়। রবার্টের সূত্র ধরে বলা যায়। আপনি প্রথা ভাঙার আস্ফালনে রীতি ভুলে যাচ্ছেন। সেখানেই আমার ভয়।


কবিতা হলো জলের মতো - যখন সে পাত্রে রাখা হয় সে পাত্রের রঙ, আয়তন ইত্যাদি বৈশিষ্ট্য ধারণ করে। জল জীবনধারণ ও বিকাশের অত্যাবশ্যকীয় উপাদান। জীবনের আগেই জলের আবির্ভাব হয়েছিল।


সঙগীত মানবসৃষ্ট সকল শিল্পের মধ্যে প্রাথমিক ও আদি। কবিতা সঙগীতকে অমৃত করেছে।


দুষ্ট লোকেরা বলেন যে বাঙলাদেশে কাক ও কবির সঙখ্যা সমানুপাতিক। মূলত তারা কাক ও কবির পার্থক্য করতে পারেন না। তাই অল্পবিদ্যা সাময়িক কার্যকরী হলে-ও সুদূরপ্রসারণে তা ভয়ঙকর।

১০
অশ্লীলতা মানুষের গভীরে নয়, অশ্লীলতা সমাজের গভীরে। সমাজের উপাদান হয়ে মানুষ-ও পায়।

========================================

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মুক্তচিন্তাAshraf Mahmudইচ্ছেকথা ;
প্রকাশ করা হয়েছে: ইচ্ছেকথা  বিভাগে । সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ৮:০৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ৮:০১
আহমদ ময়েজ বলেছেন: আপনার অনুরোধে মন্তব্যটি মুছে ফেলা হলো।
ই-মেল :

আপনার এই কবিতাটি আপাতত কোনো কথা বলছি না। বলতে ইচ্ছে করছে। কেবল ভালো লাগা রেখে গেলাম।
০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ৮:০৪

লেখক বলেছেন: এটা কবিতা না। ইচ্ছেকথা বা মুক্তচিন্তা।

২. ০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ৮:১৯
কাজল রশীদ বলেছেন:
ইচ্ছে মতো ভালো লাগলো।
শুভ নববর্ষের শুভেচ্ছা।
০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ৮:২০

লেখক বলেছেন: শুভ নববর্ষ।

০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ৯:১৮

লেখক বলেছেন: শুভ শীত। শুভ নববর্ষ।

৪. ০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ৯:৩২
পিংকী বলেছেন: নিউ ইয়ার হ্যাপি...
হি হি

অনেক কিছু জানতে পারলাম পড়ে।
০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ৯:৩৭

লেখক বলেছেন: শুভ নববর্ষ, পিংকী। উপস্থিতি ভালো লাগে।

০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ৯:৪১

লেখক বলেছেন: হালুম!

৬. ০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ৯:৪৪
পিংকী বলেছেন: সিসিপুর হচ্ছে দেখতে পারেন হালুম কে দেখাচ্ছে।
০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ৯:৪৬

লেখক বলেছেন: সিসিপুর কী জিনিস? কেউ আমার পাতায় হুমালে আমি 'হালুম' বলি! :)

৭. ০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ৯:৪৯
পিংকী বলেছেন: হি হি হি
সিসিম্পুর বাচ্চাদের শিক্ষানীয় অনুষ্ঠান।
ওটা বিটিভি তে হয় সব বাচ্চারা দেখে।
সারা জাকের এর নিদেশনায় করা।

ওটাতে হালুম আছে ও মাছ খেতে অনেক পছন্দ করে,
আরো অনেক পুতুল আছে নাম কি বললা লাগবে?????

হি হি হি
০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ৯:৫১

লেখক বলেছেন: বুঝলাম। তুমি-ও দেখ নাকি? তাহলে তো বাচ্চা.....

৮. ০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ৯:৪৯
চতুষ্কোণ বলেছেন: শিল্পের বড় নিয়ম হলো শিল্প কোন নিয়ম মানে না।

ভালো লাগলো। শুভ নববর্ষ।:)
০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ৯:৫২

লেখক বলেছেন: ঠিক ঠিক। শুভ শীত। শুভ নববর্ষ, চতুষ্কোণ।

৯. ০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ৯:৫৫
পিংকী বলেছেন: বাচ্চাদের কে খাওয়ানোর সময় তো দেখতেই হয়।
আমি দেখছি না আমি শব্দ শুনছি...............।
০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ৯:৫৮

লেখক বলেছেন: বেশ বেশ। শুভেচ্ছা।

১০. ০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ৯:৫৯
পিংকী বলেছেন: কেনু শুভেচ্ছা?????????
০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ১০:০১

লেখক বলেছেন: শুভেচ্ছা মানে শুভেচ্ছা আরকি! (বোকা হাসির ইমো হবে)

১১. ০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ১০:০২
চিটি (হামিদা রহমান) বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা কবি!
০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ১০:০৩

লেখক বলেছেন: শুভ নববর্ষ, চিটিদি। অনেকদিন পর!

১২. ০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ১১:০৮
আন্দালীব বলেছেন: কথাগুলো উপলব্ধিজাত, হয়তো সেকারণেই অনুসিদ্ধান্তমূলক। এই বোধে আপনি কী করে পৌঁছাচ্ছেন- তা নিয়ে আগ্রহ জাগা স্বাভাবিক। আপনার ভাবনার সুতোগুলো, কিম্বা এইসবের ট্র্যাজেকটরি কি/কেমন - তা একটু স্পেস পেলে খুব লতিয়ে উঠতে পারে।

বলা হচ্ছিলো যে, আপনি যা নিয়ে লিখেছেন- সেই বিষয়গুলোর ভেতরেই চমৎকার ও বৃহদায়তন বিবিধ গদ্যের সম্ভাবনা লুকোনো আছে, ধারনা করা যায়। আপনি ভাবতেই পারেন। কতোটা লিখলেন বা লিখবেন - তা আপনার নির্ধারনের বিষয়।

কবিতা যাপনের যে কোন প্রক্রিয়া আমার ভালো লাগে। কাউকে সেই প্রচেষ্টায় দেখলে সে কারণেই ভালো লাগে।
০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ১১:৩৬

লেখক বলেছেন: বিভিন্ন পাঠ, নিজের আশপাশ দেখে তো ভাবনা সৃষ্টি হয়। কেবল গদ্য নয়, কবিতা-ও আসতে পারে; তবে সে ক্ষেত্রে কবিতা অবজেক্টটিভ কিংবা ম্যাসেজধর্মী হয়ে উঠতে পারে। কবিতায় ম্যাসেজ রাখা হয়, রাখি; কিন্তু এগুলোকে 'বচন' আকারে প্রকাশের দিকে ঝোঁক আরকি। এছাড়া মুক্তগদ্য, কবিতা কিংবা এঘরনার ধারাগুলোকে মিলিয়ে লেখার ইচ্ছে আছে। সবগুলো ক্রমান্বয়ে আসবে (০,১,২..ইত্যাদি)।
নিজের কবিতা বা অন্যের কবিতার গঠন, বয়ানভঙ্গী ইত্যাদি নিয়ে নিজস্ব জিজ্ঞাসা ফুটায়ে তোলার চেষ্টা থাকবে। আমি একটা জিনিস করতে চাচ্ছি- কবিতায় বস্তুবাদ বা 'প্রবন্ধনির্ভরশব্দগুলোর সাথে সৌন্দর্যের একটা জোট গড়ে তুলতে চাচ্ছি। মনে হলো এরকম লেখাগুলো কবিতার ক্ষেত্রে সহায়ক হবে।
==========================
আপনার ব্লগ প্রায় পড়ি। আপনাকে একটু 'রাশভারী' মনে হয় বিধায় মন্তব্য করা হয়ে উঠে না।

১৩. ০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ১১:২০
হযরত মামুন আব্দুল্লাহ্ বলেছেন: চমৎকার ভাবনা-চিন্তা... ছোট ছোট লাইনের ভেতরে অনেক গোপন কথা...লুক্কায়িত...অনেক মানুষের কমন উপলব্ধি........

(জিভে কামড়) এই যা আন্দালিবের কমেন্টস পড়ে আমিও একটা জ্ঞান-গর্ভ সম-আলোচনা করার দুঃসাহস করছিলাম...

ভালো লাগলো...
০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ১১:৩৮

লেখক বলেছেন: সাহসটা করে ফেলুন, আলোচনা হোক। সুসাহস না দুঃসাহস সেটা পরে বিচার করা যাবে। ধন্যবাদ ও নববর্ষের শুভেচ্ছা, হযরত মামুন আব্দুল্লাহ্।

১৪. ০১ লা জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০৮
চানাচুর বলেছেন: প্রবন্ধ মজার হয়েছে


০১ লা জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০৯

লেখক বলেছেন: তাই নাকি? আলোচনা করবেন? :P (কিসের বিরিয়ানির রিসিপি?)

০১ লা জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২১

লেখক বলেছেন: ধুর....প্লাস দিয়ে কী করুম! X(

১৬. ০১ লা জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৩
চানাচুর বলেছেন: হ্যাঁ করবো! কাচ্চি বিরিয়ানিরটা :)
০১ লা জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৫

লেখক বলেছেন: আমি রেসিপি কই পাব? ব্লগের আপুদের জিজ্ঞেস করো। :-* /:)

১৭. ০১ লা জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৪
চানাচুর বলেছেন: প্রবন্ধ নিয়ে আর কি বলবো! কঠিন সত্যি কথা! /:)
০১ লা জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৫

লেখক বলেছেন: ঠিকাছে। /:)

১৮. ০১ লা জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৫
চানাচুর বলেছেন: বিরিয়ানির রেসিপিটা তুমিই দিবা
০১ লা জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪০

লেখক বলেছেন: আমি জীবনে বিরিয়ানি-টিরিয়ানির ধারে-কাছে যাই নি।

১৯. ০১ লা জানুয়ারি, ২০১০ দুপুর ২:১৬
বাবুনি সুপ্তি বলেছেন: বোঝার চেষ্টা করলাম। কিছু বুঝলাম। কিছু বুঝিনি।
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১০:০৪

লেখক বলেছেন: ঠিকাছে।

২০. ০১ লা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:০৬
ভাঙ্গন বলেছেন: দুষ্ট লোকেরা বলেন যে বাঙলাদেশে কাক ও কবির সঙখ্যা সমানুপাতিক। মূলত তারা কাক ও কবির পার্থক্য করতে পারেন না। তাই অল্পবিদ্যা সাময়িক কার্যকরী হলে-ও সুদূরপ্রসারণে তা ভয়ঙকর।
............
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১০:০৬

লেখক বলেছেন: তাই কি?

২১. ০২ রা জানুয়ারি, ২০১০ রাত ১২:৫৬
আন্দালীব বলেছেন:
হাহা, ওজনে ভারী হলেও আদতে রাশভারী না বোধহয়।
আমি মূলত ফাজিল টাইপের।

ভালো থেকেন। প্রীতি রইলো।
০২ রা জানুয়ারি, ২০১০ রাত ১:০৭

লেখক বলেছেন: হা হা। শুভ নববর্ষ, আন্দালীবদা'।

২২. ০২ রা জানুয়ারি, ২০১০ রাত ১:০০
আকাশ অম্বর বলেছেন: শব্দ রসায়নে নিষ্ক্রিয়।



নববর্ষের শুভেচ্ছা নেবেন ভ্রাতা।।
০২ রা জানুয়ারি, ২০১০ রাত ১:০৮

লেখক বলেছেন: শুভ নববর্ষ, আকাশদা'।

২৩. ০২ রা জানুয়ারি, ২০১০ রাত ১:০১
তারার হাসি বলেছেন:
ইচ্ছেকথা - নিঃশ্বাসের গভীর থেকে বের হওয়া কিছু উপলব্ধি।
০২ রা জানুয়ারি, ২০১০ রাত ১:০৯

লেখক বলেছেন: তারাফুল

২৪. ০২ রা জানুয়ারি, ২০১০ রাত ১:৫৩
আন্দালীব বলেছেন: দা, বটি - এইসব মারাত্মক অস্ত্রাদি... :)

শুধু নামেই অধিক আরাম বোধ হয়।
০২ রা জানুয়ারি, ২০১০ রাত ১:৫৮

লেখক বলেছেন: হাহাপগে! কিন্তু বয়েসের ঘাপলা আছে যে। অগ্রজ, অনুজ নিয়ে অনেকের কথা আছে।

২৫. ০২ রা জানুয়ারি, ২০১০ রাত ২:০৬
আন্দালীব বলেছেন:
ধারনা করি এইসব কমপ্লেক্স আপনার নাই। প্লিজ ফিল ফ্রি...

আমার নাম ধইরা সম্বোধনে আমার সম্মান হানি হয় না, বস।
আপনি যদি আমার সম্বন্ধে কোন কিছু পোষণ করেন সেইটা নিশ্চয়ই অন্তস্থ অবস্থা থেকেও সমান ক্রিয়াশীল....

প্রীতি জানাই অনেক।
০২ রা জানুয়ারি, ২০১০ রাত ২:১০

লেখক বলেছেন: আমার এসব 'প্রথা' নেই। যে পরিবেশ বড় হচ্ছি বা হয়েছি তাতে এসব আসে না। তবে পূব-অভিজ্ঞতা থেকে সর্তকতা আরকি! আমাকে-ও নাম ধরে ডাইকেন তাহলে। শুভকামনা।

২৬. ০২ রা জানুয়ারি, ২০১০ রাত ২:২৯
সৈয়দ আফসার__১৯৭৯ বলেছেন:
নতুন বছরের শুভেচ্ছা আপনাকে।
ভালো কাটুক প্রতি ক্ষণ-মুহুর্ত-দিন...

ভালো থাকুন।
০২ রা জানুয়ারি, ২০১০ রাত ২:৫০

লেখক বলেছেন: শুভ নববর্ষ, কবি।

২৭. ০২ রা জানুয়ারি, ২০১০ রাত ২:৪০
নস্টালজিক বলেছেন: ইচ্ছে পংতিমালা ভালো লাগলো।।
অভিনন্দন,আর
হ্যাপি নিউ ইয়ার।।
০২ রা জানুয়ারি, ২০১০ রাত ২:৫৯

লেখক বলেছেন: শুভ নববর্ষ, কবি।

২৮. ০২ রা জানুয়ারি, ২০১০ ভোর ৪:০৭
সায়েম মুন বলেছেন: শুভ নববর্ষ:)

ভাবনা/চিন্তা ----------------ভালই লাগল:)
০৩ রা জানুয়ারি, ২০১০ সকাল ১১:৪৩

লেখক বলেছেন: আপনার নামটা গোলমেলে!

২৯. ০২ রা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৯
নিহন বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা....
০৩ রা জানুয়ারি, ২০১০ সকাল ১১:৪৫

লেখক বলেছেন: শুভ নববর্ষ।

৩০. ০২ রা জানুয়ারি, ২০১০ রাত ৮:২৩
আহমদ ময়েজ বলেছেন:
সেদিন খুবই তাড়ার মধ্যে ছিলাম। পাঠ শেষে আপনার 'ইচ্ছে কথা'র ভেতর অনেক অনিচ্ছাকেও আড়াল করেছেন বলেই অনুমেয়। খলিল জিব্রানও বেশ কিছু নীতিকথা লিখেছেন। আপনারটা সে রকম না। আপনার মতো।
কিন্তু বিমূর্ত অনেক কিছুই 'ইচ্ছা কথা'র ভেতর কাব্যিক আঙ্গিকে লুপ্ত হয়েছে।

'শিল্পের বড় নিয়ম হলো শিল্প কোন নিয়ম মানে না।' - এই উক্তিটি বড় মনে ধরেছে। স্বাভাবিক কারণে ব্যক্তিটিকেও সেই নিয়মের বাইরে যেতে হচ্ছে - কারণে-অকারণে। যদিও কার্যকারণ ছাড়া পৃথিবীতে কিছুই ঘটে না - বিজ্ঞানের এই সূত্র মেনেও আমরা 'অকারণ' শব্দটি ব্যবহার করি নিজেদের সীমাবদ্ধতার কারণে।

চিরমঙ্গলার্থে ...
০৩ রা জানুয়ারি, ২০১০ সকাল ১১:৪০

লেখক বলেছেন: খলিল জিব্রান কে?
'অকারণ' শব্দটার মাঝেই কারণ লুকিয়ে থাকে; মনে করি। মানুষের সীমাবন্ধতা মানুষ নিজেই সৃষ্টি করে।
ভালো থাকুন।

৩১. ০৩ রা জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০৯
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: ইচ্ছে কথা ভালো লাগলো। শুভ নববর্ষ আশরাফ ভাই।
০৪ ঠা জানুয়ারি, ২০১০ রাত ১:৪১

লেখক বলেছেন: শুভ নববর্ষ।

৩২. ০৫ ই জানুয়ারি, ২০১০ ভোর ৬:৩৫
কঁাকন বলেছেন: যা কিছু দেখি নি সব সুন্দর, যে কবিতা এখনো পাঠ করি নি তা মার্ধুয্যতায় চুরচুর। দৃশ্যায়ন সৌন্দর্যের ক্ষয় করে।
০৫ ই জানুয়ারি, ২০১০ ভোর ৬:৩৭

লেখক বলেছেন: কই ছিলে এতদিন? তোমার সাথে তো কথা বলতে ইচ্ছে করছে না রাগে.....

৩৩. ০৫ ই জানুয়ারি, ২০১০ ভোর ৬:৩৮
কঁাকন বলেছেন: "মানুষ চায় তার ইচ্ছেমতন চলতে কিন্তু ইচ্ছেগুলোই তার ইচ্ছাধীন নয়" -- রবীন্দ্রনাথ ঠাকুর

"ইচ্ছে হোলো একধরনের গঙ্গাফড়িং অনিচ্ছেতেই লাফায় শুধু তিড়িং বিড়িং" -- সুমন চট্টোপাধ্যায়
০৫ ই জানুয়ারি, ২০১০ ভোর ৬:৪০

লেখক বলেছেন: /:)

৩৪. ০৫ ই জানুয়ারি, ২০১০ ভোর ৬:৩৯
কঁাকন বলেছেন: হা হা হা

রিয়েল লাইগে বিজি ছিলাম এখনো বিজি আর ১০-১৫ মিনিট আছি :)
০৫ ই জানুয়ারি, ২০১০ ভোর ৬:৫২

লেখক বলেছেন: রিয়েল লাইফকে আইপি ব্যানসহ মাইনাস।

 

মোট সময় লেগেছে ০.৯৯৮৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
http://ashrafovi.blogspot.com

আমার রচনাই আমি

ashraf_ovi অ্যাট yahoo.ca

© আশরাফ মাহমুদ
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ