somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোটগল্প: পাশ ফিরে শোওয়া

২২ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এইসব রাতে রমিজ মিয়া পাশ ফিরে শোয়।

রমিজ মিয়া, সরকারপুকুর পাড়ার রমিজ মিয়া- বাবার নাম মরহুম মফিজ সর্দার, পাশ ফিরে শুতে গেলে বছর সাতেক বিবাহবার্ষিকী পার করা বৃদ্ধা খাটটি শব্দ করে তন্দ্রা ভেঙে ফেলে মাঝরাতিতে। বেড়ার ফাঁক দিয়ে রবিশস্য ছোঁয়া বাতাসের পাশাপাশি কয়েক গাছি জোছনা এসে মাটির ভিটায় চারুপাঠে বসে যায়।


'হুদাই, ফাল মারিস না। যা করতে বললাম তাই করগে।'
'ছ্যার, আঁর কোন সমস্যা হইলে পরে কে দেখপো? হইলা পোলা হইছে। কয়েকদিন অপসর নিই?'
'এই অর্কমা জাতির কিছু হলো না আলসেমির কারণে। যা, দূরে গিয়া মর।'
'খোঁটা দেন ক্যা? কত দিবেন?'
'ঠিকঠাক মতো কর। খুশি হইলে অনেক পাবি। তুই তো জানিস এসব বিষয়ে...'
'সে আর বলতে।'

রমিজ মিয়া আবারো এপাশ-ওপাশ করেন। চোখের পাতা বন্ধ, চক্ষুমণিটা কেঁপে কেঁপে উঠে পাতার নিচে; শ্যামলতলী বাস-ইস্টিশনের চাপকলটার মতো করে।


'এই কাজটা করিস না। তোর মতোই তো লোকটা।'
'আমার মতো মানে? সে বিরাট মানুষ। দু'হাতে কামায়, মাটি কাটে না। মাটি কাটায়।'
'সৎ লোক, তোগো ব্যাপারীর মতো না।'
'ধুর, সদ-অসদের মায়েরে বাপ। এমুন দুর্যোগের কালে ভেলা ভাসায়ে লাভ নাই, ব্যাপারী অন্তত সাম্পানে ঠাঁই দিব।'
'সে ক্ষমতায় আসলে দুর্যোগ কমানির চেষ্টা দিব। করিস না কইলাম, তোর মায়ের কসম।'
'মা এখন মাটিঝুঁড়ির কয়লা। কব্বরে আছে। তার তো খিদা লাগে না, আমার লাগে। আমি হইলাম গাও্উয়া তেলাপোকা।'
'নয়া বিয়া করছে লোকটা। তোর বউরে ভালা লাগে না?'
'হাটে বেঁইচ্চা দিমু। এখন দূর হ হালার পো। ঘুমাইতে দে।'


রমিজ মিয়া লাথি চালান। সে লাথি গিয়ে পড়ে বউয়ের গায়ের উপর। ধড়পড় করে উঠে বসে সে। ঘুমের খরগোশগুলো গিয়ে চৌকির তলায় লুকোয়। পাশ থেকে কিছু সরে যাওয়া টের পেয়ে রমিজ মিয়া-ও উঠে বসেন।
'হানি'
'কি?'
'বউ, হানি খামু। পিপাস লাগে।'
নবজাতকটা স্তনের বোঁটায় ঠোঁট লাগিয়ে ঘুমিয়ে, একটা কচি হাত দিয়ে মাকে জড়িয়ে আছে।
'এখন উটলে তো পোলা জাইগ্গা যাইব। সারারাত না ঘুমায়ে কাটান লাগব'পরে। আপনে এক কাম করে, নিজে গিয়া খান। কলসী ভরা আছে।'
রমিজ মিয়া লুঙ্গি সামলায়ে উঠে পড়ে।
'ঘুম ভাঙল ক্যান?'
'বউ, তোমারে বেঁইচ্চা দিছি।'
'কী সব কন। মাথা ঠিকাছে?'
'স্বপ্নে উজান নাচেরে বউ, ঘুমাইতে পারি না।'
'পানি খান, খাইয়া ঘুম দেন। আমি মাথায় হাত বুলাই দি, আসেন।'


পুকুরে খালি কলসী ডুবালে প্রথম যেমন ডগডগ করে পানি ঢুকে সেরকম করে রমিজ মিয়া পানি খায়। কিছু গড়িয়ে পড়ে চিবুক বেয়ে কাঁধের কাছের কাটাদাগটার পাশ দিয়ে, যেন আরেকখান নদী। গতবার ভোটের সময় সজীব হারামিটা কোঁপ দিয়েছিল।
সে এসে ভ্রান্তির চাদর ঢেকে শুয়ে পড়ে। ঝর্ণাবউটা কলকল করে বিলি কেটে দেয়। শিশুটা নির্ভরতার গন্ধে আরেকটু ঘুমিয়ে মৃন্ময়।

রমিজ মিয়া এধার-ওধার করেন। চোখের পাতা নেতানো, চক্ষুমণিটা কেঁপে কেঁপে উঠে পাতার নিচে।


'শুধু একটা ঘ্যাচাং। আর কিছু না।'
'পারুম তো? গতবারের লাহান ক্যাঁচাল হবে না তো?'
'কালা শাল পইরা যাবি। সবকিছু কালা। পারলে কালি-ও মাখতারিস। সবজি খেতের পাশ দিয়ে....'
'আপনে কথা রাখপেন তো? আমারে যেন টিকটিকিরা না ধরে'
'ধুর শালা, বেশি কথা বলিস। আমি আছি না। চিন্তা নিস না। কাজ শেষ করলে টেম্পুটা তোর, যা।'
'একবারে না কইরা লুলা করি দিই, কী কন?'
'যা করবার বললাম তাই কর। লুলা করলে-ও সে বক্তৃতা করব। এরে ডুমুরফুল বানানির কাম।'
রমিজ মিয়া টাকার ধারের মতো রামদাটা দেখে। কলাগাছের কস্ লেগে কেমন কালো হয়ে আছে।


এইসব রাতে রমিজ মিয়া পাশ ফিরে শোয়। মূলত মানুষ আদি থেকে পাশ ফিরে শোয়- পৃথিবীটাকে আরেকটু পাশ ফিরে শোয়ানোর চেষ্টায়।

[অন্যত্র পূর্বপ্রকাশিত]
২৪টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×