আমার প্রিয় পোস্ট

ব্যস্ত শহর ঠাঁস বুনটের ভিরে আজো কিছু মানুষ স্বপ্ন খুজে ফিরে........

বাদল দিনের প্রথম কদম ফুল,করেছ দান...

১৪ ই জুন, ২০০৯ রাত ৯:৪২

শেয়ারঃ
0 1 0

সময়ের আবর্তে বহ্যমান প্রতিটি মুহুর্ত শুধুই অপেক্ষার প্রহর গুনছে।রাতের জন্য দিনের অপেক্ষা,ঘন্টার জন্য মিনিটের অপেক্ষা,মিনিটের জন্য সেকেন্ডের অপেক্ষা,কাঙ্খিত সময়ের জন্য অনাকাঙ্খিত সময়ের অপেক্ষা,সর্বপরি জাগতিক মহৎ অপেক্ষা হলো মৃত্যুর জন্য সাধারন অপেক্ষা।যে অপেক্ষার গন্তব্য আছে কোন মধু ক্ষনে,তা প্রতিনিয়ত জন্ম দেয় কিছু স্বপ্ন,কল্পনা।
স্বপ্ন, সত্য ,সুন্দর ,ইচ্ছা,স্বপ্ন,সুখ এগুলির কোন ধবংস নেই,তবে রূপান্তর আছে।স্বপ্নের রূপান্তেরে যদি সংস্কার সাধিত হয় তবে মনে শক্তি বাড়ে,আর স্বপ্নের অমূল পরিবর্তনে মানুষের নৈতিক সাধনায় বিচ্যুতি ঘটে।
প্রতিটি স্বপ্নের অপেক্ষায় হাতছানি পড়ে বাস্তবতার।নিমিষেই সমস্ত নির্মল স্বপ্ন পর্যবশিত হয় দূর্বলতায়।সামান্যতম শক্তির প্রয়াসে তখনও আমরা অপেক্ষায় থাকি।আকাশের সম্ভবত কোন অপেক্ষা নেই,তাই সে নির্বাক।মাঝে ,মাঝে মনে হয় আকাশ বিশাল,কিন্তু যখন নিজের হৃদয কে উপল্বদ্ধি করি তখনও মনে হয় হৃদয়টা বিশাল।কিন্তু আমার হৃদযে আকাশকে স্থান দিতে পারি না।যদি পারতাম তবে আমার হৃদয়ের সবটুকু সবুজ ভালোবাসা হয়ত নির্বাক ভূবনে কেবল প্রকৃতির অনাবিল সৌন্দর্য্যের লীলায় অবগাহন করত।কিন্তু কঠুর বাস্তবতা আমি শুধু আমার হৃদয় কে সাজাতে পারি,গড়তে পারিনি।

অপেক্ষার পথে আবাররো দেখা সেই বরষার...

......বাদল দিনের প্রথম কদম ফুল,করেছ দান.....আজ এনে দিলে হয়ত দিবেনা কাল...রিক্ত হবে যে তোমার ফুলের ডাল...এ গান আমার শ্রাবনে শ্রাবনে তব বিস্মৃতি স্রুতের প্লাবনে.....

সময়ের আবর্তে সেই আশংকা বাস্তবে এসে দুয়ারে...
তবু মনকি বুঝে তা সব সময়?কিছু কিছু পিছুটান,কারো নয়নপাত শুধু ভালই লেগেছিল,এখনো লাগে,আগামির কথা জানি না.......আবারও অপেক্ষা…………

গান লিংকঃবাদল দিনের প্রথম কদম ফুল,করেছ দান

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বাদল দিনের প্রথম কদম ফুল ;
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০০৯ রাত ৯:৫৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৪ ই জুন, ২০০৯ রাত ৯:৫১
এ. এস. এম. রাহাত খান বলেছেন: সবাইকে বরষার আগাম শুভেচ্ছা...( ১৫ জুন,১ আষাঢ)
২. ১৪ ই জুন, ২০০৯ রাত ৯:৫৫
আগামি বলেছেন: ধন্যবাদ । বেশ কিছু টাইপো আছে- দৃষ্টিকটু রকমের । লেখা এবং গানের জন্য আবারো ধন্যবাদ ।
১৪ ই জুন, ২০০৯ রাত ৯:৫৮

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ...

টাইপো এডিট করে নিব

৩. ১৪ ই জুন, ২০০৯ রাত ১০:৪৩
তামজি বলেছেন: গানের যে লিংক টা দিয়েছেন তা থেকে নামানো যাচ্ছে না ।
১৪ ই জুন, ২০০৯ রাত ১০:৫২

লেখক বলেছেন: esnips থেকে গান নামাতে হলে আপনাকে ভিন্ন পন্থা অবলম্বন করতে হবে।বেস্ট পন্থা হলো internet download manager ইন্সটল করা।
http://www.internetdownloadmanager.com/
এটা ইনস্টল করা থাকলে ্পেইজ ওপেন কলেই ডাউনলোড অপ্সন পাবেন

১৫ ই জুন, ২০০৯ সকাল ৭:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ...কেমন আছেন?

৫. ১৫ ই জুন, ২০০৯ রাত ১২:১৭
তারার হাসি বলেছেন:
বাদল দিনের প্রথম দিনে অনেক শুভেচ্ছা।
আমাদের বাসার কদম গাছে অনেক কদম ফুটে আছে মজার ব্যাপার হল এর সুবাসটা তেমন ভাল না।
তারপরেও আনি, সাজিয়ে রাখি।
১৫ ই জুন, ২০০৯ সকাল ৭:৫৫

লেখক বলেছেন: ...:) আমার আবার এর ঘ্রাণ খারাপ লাগেনা... ভালো থাকবেন

৬. ১৫ ই জুন, ২০০৯ দুপুর ২:১৫
পাপী বলেছেন: গানটার জন্য ধন্যবাদ। খুঁজছিলাম।
১৫ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০৪

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৭. ১৫ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:২৫
পিংকী বলেছেন: বর্ষার শুভেচ্ছা!
আজ বৃষ্টি হলে গাইবো
"বাদল দিনের প্রথম কদম ফুল,করেছ দান........"
১৫ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩০

লেখক বলেছেন: :) আশায় আছি আমিও বৃষ্টি হলে ভিজার!

৮. ১৫ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩৩
বৃষ্টি বালক বলেছেন: সোব মেনে নিলাম!কিনটু ভাই ছাতা টা নীল কেন?ছবিটা দেখে মনটা কেমন জানি হয়ে গেল!!!!!


আমার তো মনে হচ্ছে আপনার এই ছবির মাঝেই সব অর্থ!আসলেই কি তাই?
১৫ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩৫

লেখক বলেছেন: :) নো কমেন্টস

৯. ৩০ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫
এ. এস. এম. রাহাত খান বলেছেন: মজার ব্যাপার এই পোস্টের ১ মাস ২ দিন পর শ্রাবনের প্রথম সন্ধ্যায় কদম গুলি নীল ছাতায় চিরতরে ঢাকা পরে
১০. ৩০ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫
এ. এস. এম. রাহাত খান বলেছেন: মজার ব্যাপার এই পোস্টের ১ মাস ২ দিন পর শ্রাবনের প্রথম সন্ধ্যায় কদম গুলি নীল ছাতায় চিরতরে ঢাকা পরে
১১. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৫
বাবুনি সুপ্তি বলেছেন: মজার ব্যাপার এই পোস্টের ১ মাস ২ দিন পর শ্রাবনের প্রথম সন্ধ্যায় কদম গুলি নীল ছাতায় চিরতরে ঢাকা পরে

....

মানে? বুঝিনি।

 

মোট সময় লেগেছে ১.৯২৯৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ক্ষুদ্র গ্রহের ক্ষুদ্র এক মানব...কিন্তু বুকে নিয়ে বেঁচে আছি এক বিশাল স্বপ্ন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই