যা আমাকে পাগল করে, সে তো আমার নিজের অর্জন

০৭ ই জুলাই, ২০০৮ রাত ১:৪৩

                       

অপকস্তুরি
তর্কে তর্কে এত দূর, হাতে শূন্য হাত,
তুমি থেকে গেলে সেই বিশ্বাস-কস্তুরি।
রহস্য যা-কিছু সে তো সুগন্ধি বস্তুরই,
তবুও ভেতরে কাটে সংসারি করাত।

তোমার ছত্রাকে জাগে তোমার বিষাদ,
আমি তো নিমিত্ত মাত্র, সামান্য ঘটনা।
গন্ধের প্রচার শুধু বায়ুর রটনা_
তথাপি পেছনে ঘোরে অদৃশ্য নিষাদ।

নাভির রোগিনী আমি মাংসল হরিণা,
জোছনায় ফেরি করি কস্তুরির ঘ্রাণ,
নিজের ভেতরে করি মুগ্ধ অন্তর্ধান,
কে কোথায় বৈরি আছ পরোয়া করি না।

তর্ক শেষে উঠে আসে মায়াবী বিশ্বাস।
সকলে গ্রহণ কর সুগন্ধি নিঃশ্বাস




ছবি: লোত্রেক

 

 

  • ৩৯ টি মন্তব্য
  • ২৪০বার পঠিত
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ১:৪৫
comment by: ফয়সল নোই বলেছেন: পড়ে ভাল লেগেছে বলার জন্য লগ ইন করলাম:)
০৭ ই জুলাই, ২০০৮ রাত ১:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ। পুরনো লেখা সব। এখন আর ভালোলাগে না নিজের কাছে। আপনাদের প্রশ্রয়ে আছি।

নতুন লিখতে পারছি না বহুদিন

২. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ১:৪৬
comment by: কালপুরুষ বলেছেন: চমৎকার লিখেছেন।
০৭ ই জুলাই, ২০০৮ রাত ২:০০

লেখক বলেছেন: ধন্যবাদ দাদা

৩. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ১:৪৬
comment by: চিটি বলেছেন: চমৎকার!! ভালো লাগলো

০৭ ই জুলাই, ২০০৮ রাত ২:০৪

লেখক বলেছেন: আমার ব্লগে স্বাগত। আপানার ভালো লাগলো তাই কৃতার্থ। আসবেন। ভালো থাকবেন।ধন্যবাদ

৪. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ১:৪৬
comment by: রাতিফ বলেছেন: অশোক দা, কবিতাটার প্রত্যেকটা স্ট্যানজার প্রথম ওশেষ লাইনের ছন্দের মিল সুন্দর লাগছে.........কোথাও তাল কাটে নাই।

"তর্ক শেষে উঠে আসে মায়াবী বিশ্বাস।
সকলে গ্রহণ কর সুগন্ধি নিঃশ্বাস। "


এই দুইটা লাইনও অনেক দারুণ লাগলো।

পুরো কবিতাটাও।


ভালো থাকেন.......শুভেচ্ছা।
০৭ ই জুলাই, ২০০৮ রাত ১:৫৭

লেখক বলেছেন: এটা একটা সনেটের চেষ্টা। তোমার ভালো লেগেছে । সার্থক হলাম। ধন্যবাদ

৫. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ১:৪৮
comment by: আদনান সৈয়দ বলেছেন: খুব ভালো লাগলো....ধন্যবাদ জানাই।
০৭ ই জুলাই, ২০০৮ রাত ২:০৫

লেখক বলেছেন: আমার ব্লগে স্বাগত। মন্তব্যের জন্য ধন্যবাদ

৬. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ১:৫৭
comment by: সবাক বলেছেন:
কবিতাতে কমেন্ট করতে লগইন করলাম।:)


ভালো লেগেছে কবি।
ভালো থাকুন।
০৭ ই জুলাই, ২০০৮ রাত ২:০০

লেখক বলেছেন: স্বাগত, angry youngman,স্বাগত। কমেন্টের জন্য ধন্যবাদ

৭. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ২:০০
comment by: রাতিফ বলেছেন: তাই তো! খেয়াল করিনি প্রথমে, এই জন্যই তালটা কেমন জানি চেনা চেনা লাগছিলো.............।


অশোক দা আরো লিখেন............আপনার ফ্যান হয়ে গেলাম কিন্তু।
০৭ ই জুলাই, ২০০৮ রাত ২:০২

লেখক বলেছেন: যেখানে ভালো লাগে না সেটাও বোলো। আবার ধন্যবাদ

৮. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ২:০০
comment by: হনলুলু বলেছেন: নাভির রোগিনী আমি মাংসল হরিণা,
জোছনায় ফেরি করি কস্তুরির ঘ্রাণ


...... অসাধারন .....
০৭ ই জুলাই, ২০০৮ রাত ২:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ। অনেক ধন্যবাদ

৯. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ২:০২
comment by: আরিফুর রহমান বলেছেন: সবাই কি সুন্দর কবিতা বোঝে...

আমার মাতায় ব্লক ক্যন?

(নিজের ওপর রাগ্লাগে!)
০৭ ই জুলাই, ২০০৮ রাত ২:১০

লেখক বলেছেন: একটা গান মনে পড়ছে:
I am made of nothing
My head is stuffed with hay
But my brother was a poet
And a very special kind of man...
আপনি যা বোঝেন পৃথিবীর অনেকে তা বোঝে না।

আমার ব্লগে স্বাগত। কষ্ট করে পড়েছেন, ধন্যবাদ

১০. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ২:২২
comment by: বিভীষিকা বলেছেন:
চমৎকার.....
কেমন আছেন ভাইয়া
প্রিয় তে রাখলাম...
০৭ ই জুলাই, ২০০৮ রাত ২:২৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। আন্তরিকতার জন্য আপ্লুত বোধ করছি। ভালো আছি।
ভালো থাকবেন। অনেক শুভেচ্ছা

১১. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ২:২৮
comment by: রাতনিশি বলেছেন: যা আমাকে পাগল করে, সে তো আমার নিজের অর্জন
কঠিন হইছে কবিতা তবে নামটা আরও কঠিন।

ধন্যবাদ।+
০৭ ই জুলাই, ২০০৮ সকাল ৯:৪১

লেখক বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ

১২. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ২:৩৯
comment by: ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: কী যেন নাড়া দিল কিংবা জানান দিয়ে গেল তার অস্তিত্ব, অবাক হই আজও কোন কোন কবিতা চমকে দেয় ভীষণ!

অনেক অনেক ধন্যবাদ এরকম লেখার জন্য!
১৩. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ২:৪০
comment by: সেকেতুরে বলেছেন: অনেক সুন্দর!!
১৪. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ২:৪৪
comment by: প্রাকৃত বলেছেন: অসাধারণ একটি কবিতা লিখছেন দাদা!

অনেক অনেক ভাল লাগা জানাই!
০৭ ই জুলাই, ২০০৮ সকাল ১০:০৮

লেখক বলেছেন: আপ্লুত বোধ করছি দাদা। ভালো থাকবেন।

১৫. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ২:৪৯
comment by: নুরুন্নবী হাছিব বলেছেন: @তর্ক শেষে উঠে আসে মায়াবী বিশ্বাস।
সকলে গ্রহণ কর সুগন্ধি নিঃশ্বাস...হুমমম...ভাল...
০৭ ই জুলাই, ২০০৮ সকাল ১০:০০

লেখক বলেছেন:

১৬. ০৭ ই জুলাই, ২০০৮ সকাল ৯:৫৮
comment by: অশোক দেব বলেছেন: হুম
১৭. ০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:১০
comment by: বেবি রহমান বলেছেন: অনেক আগে একটা কবিতা পড়েছিলাম... লেখক হয়তো অখ্যাত (!)

অখানে একটা লাইন ছিলো....

অর্জিত আদেশ পালন না করা পাপ...
০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:১৫

লেখক বলেছেন: আপনার পরামর্শ কি?
পাপ করব, না, বিরত থাকব?

১৮. ০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৫৭
comment by: প্রণব আচার্য বলেছেন: ভালো লেগেছে দাদা...



১৯. ০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৫৯
comment by: প্রণব আচার্য বলেছেন: গন্ধের প্রচার শুধু বায়ুর রটনা_ ??
২০. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ৮:৪৪
comment by: আলী প্রাণ বলেছেন: অসাধারণ.....

মায়াময় কবিতার জাল...

খুব ভালো লাগলো..
০৭ ই জুলাই, ২০০৮ রাত ১১:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ। আমার ব্লগে স্বাগত। আসবেন

২১. ১০ ই জুলাই, ২০০৮ সকাল ১১:৩৯
comment by: স্বপ্নিক বলেছেন: দাদা,
সনেট.......
নাকি বেয়োনেট?
একদম ভেদ করে গেলো,
শরীরনা.....
শুধু হৃদয়টা
২২. ১২ ই আগস্ট, ২০০৮ রাত ১২:১২
comment by: অ রণ্য বলেছেন: মাঝে মাঝে পুরোনো জিনিস যে কি পরিমাণ স্বাদু হয়ে ওঠে
তা আপনাকে কিভাবে বোঝায়

কিংবা আপনি আসলেই বোঝেন

ভাল লাগল

আসলে অনেকেরই আগের লেখাগুলো হয়ত এরকমেরি
১২ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ। তবে আঙ্গিকের দিক থেকে সনেট চিরনতুন

২৩. ১২ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:৫২
comment by: নাজিরুল হক বলেছেন: হালকা পাতলা বুঝলাম।
এতেই ভাল লাগলো।

 



 


কবিতাগুলো পূর্বপ্রকাশিত এবং সত্ত্ব সংরক্ষিত
asokedeb@yahoo.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৮২৪৬