
মেজাজ বিষয়ক
২৭ শে জুন, ২০১১ রাত ১২:৪৩
মেজাজ হারিয়ে ফেলাটা কি রোগ? সারা বছরে একদিন দুদিন হলে? রাতে না ঘুমালে কি মেজাজ হারিয়ে যায়? কোথায় হারায়? প্রাণায়াম করে কি মেজাজ শান্ত রাখা যায়? সেনানীরা কি যুদ্ধে মেজাজ না হারিয়েই শত্র“কে গুলি করে? ভেতরে মেজাজ গরম হয়ে গেলেও কি উপরে হাসি হাসি মুখ করে রাখাটা ভদ্রতা? লোকসমক্ষে মেজাজ...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩০বার পঠিত
বাড়ি বানাবার ডায়েরি - এক
১৪ ই জুন, ২০১১ রাত ১:১৬
কী ঘর বানাইমু আমি শূন্যেরই মাঝার। হাসন রাজা হুতাশ কইরা কইছিলেন। এই হুতাশ করার যে যোগ্যতা লাগে, সেইটা আমার নাই। অনেকেরই নাই। যাদের বেশি বেশি নাই, তারাই পৃথিবীতে প্রমোটার হইয়া জন্মায়। আমি জন্মাইলাম অগা হইয়া। তবুও পোলার কথা শুনতে লাগে। তার কথায়, এখন যে বাঁশের বেড়ার ঘরে আমাদের বাস তাতে...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪০বার পঠিত
ওবামা-ওসামা আর অনামা মানুষ
০৫ ই মে, ২০১১ রাত ১:১১
এটা বোঝা গেল ওসামা আর নেই। কিন্তু পৃথিবী কি ওসামা ছাড়া থাকতে পারবে? কোনও একজন বা একদল শত্রু ছাড়া আজকের এক-শক্তি-বিশ্ব বেঁচে থাকবে কী করে! সুতরাং কোথাও না কোথাও আরেকটা ওসামা তৈরি হবে। অথবা তৈরি হবে একদল ওসামা। আবার সরগরম থাকবে আমাদের টিভিগুলোর পর্দা। সেই ওসামা বা অনেক ওসামাগুলোকে অনেকদিন...
- ১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২১বার পঠিত
নদী ও আকাশ
০৩ রা মে, ২০১১ রাত ১১:০৮
নদীর কাছে যাওয়া একটা সু-অভ্যাস। আকাশের দিকে তাকানোও। বয়সের সঙ্গে সঙ্গে এই অভ্যাস কমে যেতে থাকে। সেটা নানা কারণে হয়ে থাকে। এই কারণগুলোকে কোনও শ্রেণিতে বিন্যাস করা যায় না। প্রকৃত অর্থে এদের কারণও বলা যায় না। নদী বয়ে চলে যায়। এই তো, একদম বাড়ির কাছে, অথবা একটু দূর দিয়ে। আকশের...
- ৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২১বার পঠিত
গন্পগ্রন্থ
১৩ ই মার্চ, ২০১১ দুপুর ১:৪৬
সদানন্দ গাজনের শিব সাজে। শিব সেজে তার প্রেম হয় গৌরী সাজা ভানুর প্রতি। ঘরে বউ, গাঙপাড়ের ছেলে অথচ শেখেনি সাঁতার। সদানন্দ ব্যাঙ্কে-ম্যানেজার। রাস্তায় পড়ে থাকা ফ্যালনা জিনিস তাকে ডাকে। কলমের রিফিল, চুলের ক্লিপ, সিগারেটের প্যাকেট। একদিন কত কাজের ছিল এরা। এখন আর প্রয়োজন নেই বলে পড়ে আছে রাস্তায়। এরা তাকে...
- ৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৯বার পঠিত
আমন্ত্রণ
১৭ ই মার্চ, ২০১০ রাত ১১:৫৬
পয়ারের প্রকাশ ২২ মার্চ সন্ধে ৬ টায়
প্রকাশ করবেন মাননীয় মুখ্যমন্ত্রী
থাকবেন উপদেষ্টা মণ্ডলীর সকল সদস্য। বিশিষ্ট কবি ও সাহিত্যিক
আপনি আমন্ত্রিত
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৮৮বার পঠিত
পোস্ট মর্টেম উৎসব
২১ শে মার্চ, ২০০৯ রাত ২:৫৯
[sb]সংবাদের দিনে
শোনা যায় অস্তগামী তারাদের হিস হিস,
সেই দিকে কান পাতে কবরের করোটি।
আহ্লাদে ভেঙে পড়ছে রাস্তার পুরোনো লরি,
তার শিৎকারে ঘুম ছেড়ে উঠে দাঁড়ালো সকাল
তারপর শিশিরের ক্ষেত হতে উবে গেল নীরবতা,...
- ২৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৮০বার পঠিত
বহুদিন পরে কবিতার কাছে
০৪ ঠা মার্চ, ২০০৯ রাত ১২:৫২
প্রলাপলিপি
এক।
কী আর করব এই নেশাশেষের রাতে, কী আর গাইব গান?
হাহা করে চলে যাচ্ছে নদীজল।ডুবে যাচ্ছে সরসী ওড়নার
আলো। ভালো বন্ধু ভালো, তোমার সমূহ ন্যাক্কার, ছল আর
গুমযৌনাচার।
চলো নেশা শেষ। ফেলে দিয়ে আসি বোতল, বাসি লবণের দানা।...
- ২৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৩৯বার পঠিত
বাইসাইকেলের বয়স তখন আমার, শুভ্রাদি যখন মৃদু ঘন্টাধ্বনি যুবকের কানে
০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৫৩
শুভ্রাদি
শুভ্রাদির বিয়ে হয়ে গেলে আর অংক মেলে না
স্যারের বেতের নিচে হেলায় চলে যায় হাতের পাতা
যেন আরো নেয়া যায় সহস্র বেদনা
কত বিয়ে হয়, লাইন দিয়ে চলে যায় কত ফুলগাড়ি,
মৃদু হাসে কৃত্রিম ক্যাটারার...
- ৭৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১২৯৬বার পঠিত
সাবানের স্নানসংগীত
১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:০৯
সাবানন্ত্রাস
সকালে যে ঘ্রাণ দিল সাবান আমাকে,
রাতে সে ঘুমিয়ে থাকে আমার শরীরে।
পাশ ফিরে শুই যদি, সে-ও পাশ ফেরে।
সারা রাত সে আমায় চোখে চোখে রাখে।...
- ২৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪৩৯বার পঠিত




