মেজাজ হারিয়ে ফেলাটা কি রোগ? সারা বছরে একদিন দুদিন হলে? রাতে না ঘুমালে কি মেজাজ হারিয়ে যায়? কোথায় হারায়? প্রাণায়াম করে কি মেজাজ শান্ত রাখা যায়? সেনানীরা কি যুদ্ধে মেজাজ না হারিয়েই শত্র“কে গুলি করে? ভেতরে মেজাজ গরম হয়ে গেলেও কি উপরে হাসি হাসি মুখ করে রাখাটা ভদ্রতা? লোকসমক্ষে মেজাজ হারিয়ে চিৎকার কার কি ছোটলোকের লক্ষণ? কেন মেজাজ হারায়? পৃথিবীতে সকল রোগের মেজাজ তো একরকমের নয়। ঠিক কতরকমের মেজাজি লোক রয়েছে? রগচটা লোকের শ্রেণিবিভাগ করা হয়েছে কোনও গবেষণায়? যারা কখনও উঁচুগ্রামে কথা বলে না, সর্বদা মাথা ঠাণ্ডা রাখে, সর্বদাই একটা হাসি ঝুলিয়ে রাখে ঠোঁটের কোনে, তারাই কি মহাপুরুষ? মেজাজ হারিয়ে একটা মানুষ ঠিক কী কী আচরণ করতে পারে? মানুষ ছাড়া আর কোন্ কোন্ প্রাণীর মেজাজ নিয়ন্ত্রণের চেষ্টা আছে? কবিদের মেজাজ হারানোটা কি কবিত্বশক্তির ঊণতার লক্ষণ? যেসকল কবি চটে গেলে অবিশ্রাম অশ্লীল গালিগালাজ করে, তিনি কি ভালো লিখলেও কবি নন? কবিরা কি কলার খোসায় পা দেন? না, মানে একেবারে ভুলক্রমে। যদি পা পড়ে, পিছলে পড়ে যান, তখনও তাদের মাথা ঠাণ্ডা রেখে মাথার মধ্যে তৈরি করতে থাকা কবিতায় মগজনিবেশ করতে পারেন? যদি পারেন, তবে কি তিনি দেশও চালাতে পারবেন? মন্ত্রিসভার সকল সদস্য কবি হলে কি গ্যাসের দাম বাড়বে না? যদি না বাড়ে তবে কি প্ল্যাটোকে কবর থেকে তুলে পেটানো যাবে? যদি কবিসরকার সেটা করার ব্যবস্থা করেন, তবে কি বলতে হবে সে সরকার মেজাজ হারিয়েছে?
আলোচিত ব্লগ
বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।
‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন
এলপিজি কার্ডে সংকট কমবে ?

অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন
আত্মহনন ও পক্ষপাতিত্ব


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন
তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন
এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।