somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

শেরপা

আমার পরিসংখ্যান

মুনতাসির
quote icon
আমি পাহাড়ে চড়ি,সাগরে ডুবি, পৃথিবী আমার প্রেম
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

২৭ নভেম্বর ঢাকায় ‘ব্যানফ মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল’

লিখেছেন মুনতাসির, ২৫ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:০৮




রোমাঞ্চ আর দুঃসাহসিক অভিযানের গল্প নিয়ে ঢাকায় আবারও পর্দা উঠছে ‘ব্যানফ মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল’-এর।
আগামী ২৭ নভেম্বর শুক্রবার বিকাল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে শুরু হবে আন্তর্জাতিক এই অ্যাডভেঞ্চার চলচ্চিত্র উৎসবের প্রদর্শনী।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানিয়েছেন, এবারের আসরে আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি ‘রয়েল বেঙ্গল টাইগার অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড’ প্রদান এবং অ্যাডভেঞ্চার বিষয়ক... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৫৪ বার পঠিত     ১ like!

গাধা উন্নয়ন প্রকল্প এবং একটি ভালো কলেজের গল্প

লিখেছেন মুনতাসির, ০২ রা নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

নটর ডেম কলেজে আমাদের সময় একটা প্রকল্প ছিল। নাম ‘অ্যাস ডেভেলপমেন্ট প্রজেক্ট’, সংক্ষেপে এডিপি। বাংলায় বললে ‘গাধা উন্নয়ন প্রকল্প’। নাম শুনে মনে হতে পারে, কোনো প্রাণিসম্পদ উন্নয়ন কর্মসূচি। বাস্তবে এটি ছিল কলেজের পিছিয়ে পড়া ছাত্রদের গণিতে উন্নতি করার ব্যবস্থা।

নামটা কলেজ কর্তৃপক্ষের দেওয়া ছিল, নাকি ছাত্রদের নিজেদের উদ্ভাবন, সাতাশ বছর পর... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১৬৮ বার পঠিত     ৩ like!

এটাই বাস্তব!

লিখেছেন মুনতাসির, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ৯:০৬



এভাবেই চলা ভাল। এবার বিশ্ববিদ্যালগুলোকে শক্ত হতে হবে। বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১১৮ বার পঠিত     ০ like!

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন বললাম, তোদের সঙ্গে যাব, তবে আমাকে রান্না করতে দিতে হবে।

তিন দিনের জন্য গেলাম। থাকার ব্যবস্থা হলো একটি মসজিদে। গিয়ে দেখি,... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ২৫৩ বার পঠিত     ৪ like!

‘Why you come here?’ সুবিধামতো পরিচয়ের প্রবাসী

লিখেছেন মুনতাসির, ১৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৬

কারো সঙ্গে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে। প্রতিবাদ করার অধিকারও আছে। কিন্তু প্রতিবাদের ভাষা দিয়েই বোঝা যায় প্রতিবাদকারী কে। “Why you come here?” বা “I fuck your country system” কোনো রাজনৈতিক বক্তব্য নয়। এগুলো এক ধরনের দীনতার স্বীকারোক্তি, যা টাকা দিয়ে ঢাকা যায় না।

ড. মুহাম্মদ ইউনূস যখন নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে... বাকিটুকু পড়ুন

১৩ টি মন্তব্য      ২৭৫ বার পঠিত     ০ like!

নোবেল ও বাংলাদেশের খবর

লিখেছেন মুনতাসির, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৮

বছরের এই সময়টা নোবেল পুরস্কারের সময়।

কয়েক সপ্তাহ আগে থেকেই আমার গুগল নোটিফিকেশনে নোবেল-জাতীয় খবর আসতে শুরু করে। কে পেতে পারেন, কোন গবেষণার কথা আলোচনায়, গত কয়েক দশকে কোন আবিষ্কার পৃথিবীকে কীভাবে বদলে দিয়েছে—এইসব। অক্টোবর এলে একে একে নাম ঘোষণা শুরু হয়।

একই ফোনে, একই নোটিফিকেশন বারে, পাশাপাশি বাংলাদেশের খবরও আসে।

ব্যাংকের ভল্ট... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৭২ বার পঠিত     ০ like!

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

লিখেছেন মুনতাসির, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৮



২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই লিখেছিলেন, তার উত্তর শুনে প্রথমে চমকে উঠতে হয়: দেশে আসলে সাম্প্রদায়িকতা বলে কিছু নেই, এর ভিত্তি ১৯৪৭ সালেই শেষ হয়ে... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১৭২ বার পঠিত     ২ like!

অপরাধ বাড়লে কি ধর্মও বাড়ে?

লিখেছেন মুনতাসির, ০২ রা অক্টোবর, ২০২৬ সকাল ১০:৩৪

ইদানীং অপরাধসংক্রান্ত খবর দেখতে গিয়ে একটা অস্বস্তিকর প্রশ্ন বারবার মাথায় আসে।

দুর্নীতি, ঘুষ, প্রতারণা, অবৈধ ব্যবসা কিংবা অন্য কোনো অপরাধের অভিযোগে যাদের গ্রেপ্তার হতে দেখি, তাদের একটা অংশকে অন্তত বাহ্যিকভাবে বেশ ধার্মিক বলেই মনে হয়। কারও পোশাকে ধর্মীয় পরিচয় স্পষ্ট, কারও দাড়ি, কারও কথাবার্তা বা সামাজিক পরিচয়ে ধর্মের উপস্থিতি প্রবল।

এখানেই প্রশ্নটা।

এটা... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১২৫ বার পঠিত     ১ like!

কি দরকার ছিল - পডকাস্ট

লিখেছেন মুনতাসির, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৪
৫ টি মন্তব্য      ১১৬ বার পঠিত     ১ like!

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে, ওড়না তো আর সরকারি উন্নয়ন বাজেট না যে একই সঙ্গে পাঁচ জায়গায় বরাদ্দ দেওয়া যাবে।

তার আয়তন সীমিত।

বিশেষ করে আধুনিক ওড়না।... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৯৪ বার পঠিত     ০ like!

মেট্রোরেলে পোশাকের জন্য ভোগান্তির পর মনে প্রশ্ন—রানারের পোশাক এত ছোট কেন?

লিখেছেন মুনতাসির, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪৮

প্রকাশিত সংবাদ অনুযায়ী, ট্রায়াথলেট সাজ্জাদ হোসেন স্নিগ্ধ সকালে রমনা পার্কে অনুশীলন করেছিলেন। এরপর ফার্মগেটে কিছু কাজ শেষ করে আরেকটা অনুশীলন পর্বের জন্য জিয়া উদ্যানে যাওয়ার উদ্দেশে মেট্রোরেলে উঠতে গেলে একজন পুলিশ সদস্য তাঁকে থামান।

অভিযোগ অনুযায়ী, স্নিগ্ধর পোশাককে ‘অশালীন’ বলা হয়। প্রায় ৪০ মিনিট পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি পেয়ে তিনি মেট্রোরেলে... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১৬৩ বার পঠিত     ১ like!

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি দূরে না থাকা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আজ এত বড় ব্যবধান তৈরি হলো কীভাবে?

লেখাটিতে তথ্যপ্রযুক্তি রপ্তানি, উচ্চশিক্ষা, দক্ষ জনশক্তি, সফটওয়্যার... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ২০০ বার পঠিত     ১ like!

সন্তানের নিরাপত্তায় বাবা-মায়ের দায় কোথায় শেষ হয়?

লিখেছেন মুনতাসির, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১০

অপ্রতিমের বয়স ছিল ১৩। এক বিকেলে মায়ের আইফোন নিয়ে বেরিয়েছিল, বন্ধুদের সঙ্গে ছবি তুলবে বলে। আর ফেরেনি। পরদিন লালমাই পাহাড়ের জঙ্গলে তার মরদেহ পাওয়া যায়।

এরপর যা হওয়ার, তাই হচ্ছে। হত্যাকারীদের বিচার চাওয়া হচ্ছে, চাওয়াই উচিত। কিন্তু একটা প্রশ্ন প্রায় কেউ তুলছে না: ১৩ বছরের একটা ছেলে কার সঙ্গে মিশছিল, কোথায়... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৮৮ বার পঠিত     ২ like!

‘আধুনিক বাংলা হোটেল’

লিখেছেন মুনতাসির, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮

গতকাল চরকিতে ‘আধুনিক বাংলা হোটেল’ দেখলাম। বাংলা সিনেমা বা সিরিজ খুব নিয়মিত দেখা হয় না বলে সম্ভবত আমার প্রত্যাশাও খুব বেশি ছিল না। কিন্তু কাজটা বেশ চমকে দিয়েছে।

আমার সবচেয়ে ভালো লেগেছে এর restraint।

Horror বা psychological thriller বানাতে গিয়ে আমাদের খুব সহজ একটা প্রবণতা হলো দর্শককে জানিয়ে দেওয়া, ‘এখন ভয় পাও।’... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯৩ বার পঠিত     ০ like!

Safa Kabir is much more than Bad Buzz

লিখেছেন মুনতাসির, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪

চরকিতে ‘চা গরম’ দেখলাম। বহুদিন পর কোনো বাংলা ছবি দেখলাম যেটা একবারও টেনে টেনে দেখতে হয়নি। বরং শেষ হওয়ার পরও ছবিটার কিছু কথা মাথার মধ্যে থেকে গেছে।

আমরা সম্ভবত এখন ভালো সিনেমা বলতে খুব complex character, layered narrative, plot twist কিংবা deliberately slow storytelling খুঁজতে অভ্যস্ত হয়ে গেছি। ‘চা গরম’-এর সবচেয়ে... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১২৯ বার পঠিত     ১ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৫৩০৬১ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ