somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাটের নৌকায় কুয়াকাটা থেকে লা সিওতা | ২০১০

০৭ ই জুলাই, ২০২৪ সকাল ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২ সেপ্টেম্বর ২০১০ | প্রতিবেদন: আরাফাতুল ইসলাম | সম্পাদনা: সঞ্জীব বর্মন | ছবিগুলো আমার তোলা। লেখাটা © Deutsche Welle তে প্রকাশিত

নৌকায় করে দূর যাত্রার গল্প নতুন নয়৷ সেই ক্রিস্টোফার কলম্বাস থেকে শুরু করে হালের কোরঁত্যাঁ দ্য শাতেলপেরঁ সবাই নৌকায় করেই পাড়ি দিয়েছেন হাজার হাজার মাইল৷ খটকা লাগছে নাতো! কলম্বাসকে তো চেনেন কিন্তু এই শাতেলপেরঁ আবার কে?

ফরাসি তরুণের পাটের নৌকা

কোরঁত্যাঁ দ্য শাতেলপেরঁ একজন ফরাসি প্রকৌশলী৷ সম্প্রতি সমুদ্র পথে বাংলাদেশ থেকে ফ্রান্স পর্যন্ত নৌকায় ভ্রমণ করেছেন তিনি৷ তাও আবার যে সে নৌকা নয়, পাট আর কাচ দিয়ে তৈরি নৌকা৷ সাকুল্যে নৌকার দৈর্ঘ্য নয় মিটার৷ কোরঁত্যাঁ এজন্য সময় নিয়েছেন ১৮৩ দিন৷ কিন্তু কেন তাঁর এই নৌকা ভ্রমণ৷ কোরঁত্যাঁ'র কথায়, ‘‘বাংলাদেশের জন্য এমন একটা কাজ করতে পেরে আমি অনেক খুশি৷ আমি আবার বাংলাদেশে যাবো৷ এর উপরে আরো কাজ করতে৷ আমি সবার সহযোগিতা কামনা করছি"



কোকোর যাত্রা শুরু ১৬ ফেব্রুয়ারি

কোরঁত্যাঁ দ্য শাতেলপেরঁ ডাক নাম কোকো৷ তাঁর দীর্ঘ নৌযাত্রার শুরুটা হয় গত ১৬ ফেব্রুয়ারি, কুয়াকাটার সমুদ্র সৈকত থেকে৷ পুরো সফরে তাঁর সঙ্গী শুধু নৌকাটাই৷ তবে মাঝখানে অল্প একটু বিপদসঙ্কুল পথ তিনি পাড়ি দিয়েছেন একটি জাহাজের সহায়তা নিয়ে৷ সেটি অবশ্য শুধুই জলদস্যুর আতঙ্কে৷ এছাড়া অবশ্য সমুদ্রের পাখি আর ডলফিনদের কিছুটা সঙ্গ পেয়েছেন তিনি৷

১৭ আগস্ট ফ্রান্সের লা সিওতায় পৌঁছে কোকোর নৌকা৷ গায়ে লাল-সবুজ গেঞ্জি চাপিয়ে নিজ দেশে পা রাখেন তিনি৷ কোন রকম পূর্ব অভিজ্ঞতা ছাড়াই ছিল তাঁর এই রোমাঞ্চকর যাত্রা৷


শতভাগ জৈব উপকরণ দিয়ে জাহাজ

কোকোর যাত্রা শুরুটা এবং শেষটা দেখেছেন বাংলাদেশের মুনতাসির মামুন ইমরান৷ কোকোর সফর সম্পর্কে ডয়চে ভেলেকে তথ্য এবং আলোকচিত্র দিয়ে সহায়তা করেছেন তিনি৷ মুনতাসির মামুন এর কথায়, ‘‘কোকোর বয়স হচ্ছে ২৬ বছরের মতো৷ নৌকার নির্মাণশৈলী দেখে সে উদ্বুদ্ধ হয়৷ এরপর পাটের সঙ্গে এই নৌকাকে জুড়ে দেয়ার চিন্তা শুরু করে সে৷''

কোকোর ইচ্ছা বাংলাদেশের পাট নিয়ে গবেষণার৷ কেননা এই পাট দিয়ে জাহাজ তৈরি সম্ভব৷ প্রাথমিকভাবে যে নৌকাটি কোকো তৈরি করেছেন সেটিতে ৪০ শতাংশ পাটের আঁশ আর ৬০ শতাংশ কাচ রয়েছে৷ সেটিকে সাগরে ভাসিয়ে সফলতাও দেখিয়েছেন তিনি৷ তাই এবার শতভাগ জৈব উপকরণ দিয়েই জাহাজ বানাতে চান কোকো৷



কাচ নয় পাট

আসতে পারে পাটের আঁশকে নৌকা তৈরিতে বেছে নিলেন কেন কোকো? তাঁর কথায়, শন বা এ জাতীয় প্রাকৃতিক আঁশ নিয়ে ফ্রান্সে বহু গবেষণা হয়েছে৷ বাংলাদেশে গবেষণা করা হয়েছে পাটের আঁশ নিয়ে৷ তবে, নৌযান তৈরির ক্ষেত্রে পাট নিয়ে সরাসরি কোন সমীক্ষা হয়নি


কোকোর মতে, বাংলাদেশের মতো একটি দেশে আঁশ জাতীয় কাচ থেকে জাহাজ বানানো লাভজনক নয়৷ তাই, এর বিকল্প হতে পারে পাটের আঁশ৷ মোটের ওপর পাট দিয়ে তৈরি নৌকা সহজে ডোবারও ভয় নেই বলে জানান কোকো৷

উল্লেখ্য, বাংলাদেশের সোনালী আঁশ পাট৷ সাম্প্রতিক সময়ে পাটের জেনোম আবিষ্কার ছিল বাংলাদেশের অন্যতম বড় সাফল্য৷ সেই সাফল্যের সঙ্গে জাহাজ তৈরিকে জুড়ে দিলে বাণিজ্যিকভাবে অনেকটাই লাভবান হওয়া সম্ভব৷ সম্ভব এই খাতে বিনিয়োগ বাড়ানো - বলছেন বিশেষজ্ঞরা৷

view this link

সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০২৪ সকাল ৯:৪৩
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কদমের পাপড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৩


এ আষাঢ়ের চোখ কেমন জানি-
চৈত্রের হাওয়ায় কদম নয় যেনো
আগুন- আগুন- তবু ভেজে যাচ্ছে-
শান্তি চুক্তির গন্ধ বাতাস-বাতাসে;
আনন্দময় আষাঢ়ে কাম ভাবনায়
শুধু মাটির বুক গড়ে- গড়ে আসে
জলকাঁদার শ্রেষ্ঠ হাসি অথচ বসন্ত
কান্না... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের প্রেক্ষাপটে ‘র’-এর কৌশল, প্রভাব ও গুপ্তচরবৃত্তির প্রকৃতি , পর্ব ২

লিখেছেন মেহেদী আনোয়ার, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১:২১

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি উল্লেখযোগ্য দেশ। বর্তমানে এ উপমহাদেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে মার্কিন সাংবাদিক উইলিয়াম ইক্লরোজ 'দি ক্রিটি ক্যাল মাস' বইয়ে মন্তব্য করেছেন, 'এ উপমহাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

ইসলামী ব্যাংক - সবার ভাবী !

লিখেছেন ঢাকার লোক, ১৭ ই জুন, ২০২৬ রাত ৯:০৬

বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

×