নদীর কাছে যাওয়া একটা সু-অভ্যাস। আকাশের দিকে তাকানোও। বয়সের সঙ্গে সঙ্গে এই অভ্যাস কমে যেতে থাকে। সেটা নানা কারণে হয়ে থাকে। এই কারণগুলোকে কোনও শ্রেণিতে বিন্যাস করা যায় না। প্রকৃত অর্থে এদের কারণও বলা যায় না। নদী বয়ে চলে যায়। এই তো, একদম বাড়ির কাছে, অথবা একটু দূর দিয়ে। আকশের ব্যক্তিত্বও এই একইরকমের। তার দিকে না তাকালে তার কিছু যায় আসে না। একা নদীর পাড়ে গিয়ে, অথবা সদ্য জেগে ওঠা বালির চরায় গিয়ে আকাশের দিকে তাকালে মাথা ব্যথা কমে। মাথা ব্যথা একটা সংকেত। সে আসলে একটা ফল। তার কারণ অন্যতর ব্যথার মধ্যে লুকিয়ে থাকে। সেটা আকাশ আর নদী জানে। তারা তার নিদানও জানে। তাই নদীর বুকে চরা জাগে। চরা শব্দটি সুন্দর। তার সঙ্গে চরাচরের যোগাযোগ থাকতে পারে। চর যদি সদর্থক হয়, তবে অচর কী? এরা দুজন মিলেই তো চরাচর? এইসব অচর বেড়ে গেলে আমরা আর নদী দেখি না, আকাশ দেখি না। জায়গা মাপি, বাড়ি বানাই। সিমেন্টের আঠার টানে ঘুমোতে যাই, ইটের লালে জেগে উঠি। বাড়ির পেছনে বয়ে যায় গোমতী। নদী। সূর্যাস্তে তার কাছে গিয়ে দেখি, অস্তরাগ আসলে নদীর মুচকি।
আলোচিত ব্লগ
বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।
‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন
এলপিজি কার্ডে সংকট কমবে ?

অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন
আত্মহনন ও পক্ষপাতিত্ব


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন
তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন
এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।