বাইসাইকেলের বয়স তখন আমার, শুভ্রাদি যখন মৃদু ঘন্টাধ্বনি যুবকের কানে
০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৫৩
শুভ্রাদি
শুভ্রাদির বিয়ে হয়ে গেলে আর অংক মেলে না
স্যারের বেতের নিচে হেলায় চলে যায় হাতের পাতা
যেন আরো নেয়া যায় সহস্র বেদনা
কত বিয়ে হয়, লাইন দিয়ে চলে যায় কত ফুলগাড়ি,
মৃদু হাসে কৃত্রিম ক্যাটারার
কই একটিও মনমরা কিশোর দেখি না।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৫০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: বহু পুরোন আপনার জন্য বের করলাম। এটা ঠিক আপনার পেজগি বাদে হল না। দেখি। খুব ব্যস্ত ছিলাম। ভালোই ছিলাম। এখন পুজার বন্ধ চলছে। শারদীয়া শুভেচ্ছা জানবেন। ঈদেরও একটু দেরিতে।
নকীবুল বারী বলেছেন:
চমৎকার কবিতা.......
লেখক বলেছেন: তেমন কিছু নয়। ধন্যবাদ।
লেখক বলেছেন: অধমর্ণতা স্বীকার করি
সুলতানা শিরীন সাজি বলেছেন:
কি খবর ?অনেক দিন পর দেখলাম।খুব ভালো লাগলো কবিতা....।
ঈদ উত্তর আর শারদীয় শুভেচ্ছা রইলো.......
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ দিদি। আপনাকেও শরদীয় শুভেচ্ছা। ব্যস্ত ছিলাম
নুশেরা বলেছেন:
অপূর্ব সুন্দর!!! চমৎকার!!!রুবি রায়ের বহুদিন পর তেমন একজনকে পেলাম-- শুভ্রাদি।
শারদীয় শুভেচ্ছা জানবেন, কবি।
লেখক বলেছেন: ধন্যবাদ। আমার ব্লগে স্বাগত। আপনাকেও শুভেচ্ছা
লেখক বলেছেন: সহ্যাতীত কৃতজ্ঞতা
রিফাত হাসান বলেছেন:
আপনার এই শুভ্রাদি কবিতাগুলি বেশ ভাল লাগছে।
লেখক বলেছেন: অনেক আগের লেখা
খুব ভাল লাগল আবারও শুভ্রাদিকে।
মরিয়ম বলেছেন:
কই একটিও মনমরা কিশোর দেখি না। আমি দেখি, একটা এ্যড আছে বাংলা লিংকের। প্রতিদিন দেখায় টিভিতে।
লেখক বলেছেন: ধন্যবাদ মরিয়ম। বিজ্ঞাপনটা দেখেছি। অসাধারণ। ছেলেটা জানতে পারে আলতা ছাড়া বিয়ে হবে না, তাই আলতা টা ফেলে দেয়। মিডিয়াতে আছি বলে এগুলো খুঁজে খুঁজে দেখতে হয়। শুধু একটু ডিটেলের সমস্যা আছে। আলতার শিশিটা যা দেখানো হয়েছে সেটা আলতার নয়।
যাক কবিতা সংক্রান্ত কথাটা হায়দার ভাই সঠিক বলেছেন। আমি যে কিশোরের কথা বলছি সেটা ভাই নয়। অন্য কিছু
হায়দার কািরগর বলেছেন:
মরিয়ম বাংলা লিংকের বিজ্ঞাপন টা অশোকদা দেখতে পাবেন না। কারন ওখানে বাংলাদেশী চ্যানেল দেখা যায়না। বাংলা লিংকের বিজ্ঞাপনটিতে ছেলেটি তার বোনের বিয়েতে বিষন্ন হয়।কিন্তু অশোকদার কবিতায় এ বিষন্নতায় আরোও কি যেন আছে। কি যেন......................................................................................?
নেশা নেশা................................................................
নতুন কবিতার জন্য ানেক কৃতজ্ঞতা।
( ইলেক্ট্রনিক্স সমস্যার জন্য এটি কি হয়ে গেল? )
লেখক বলেছেন: আছি তো। ছিলাম একটু ব্যস্ত। সেদিন তোর ব্লগে গিয়ে কবিতা পড়ে এলাম
লেখক বলেছেন: বেশি হল। ধন্যবাদ
লেখক বলেছেন: আমাদের কিছু পুরোন দুঃখ থাকে খুব দরকারী, কী বলিস?
লেখক বলেছেন: ধন্যবাদ দাদা
প্রণব আচার্য্য বলেছেন:
দুর্দান্ত দাদা...
লেখক বলেছেন: ধুর কিছু ভালো লাগে না রে। কেন যে জীবনকে ডিসিপ্লিনে ফেলতে পারছি না। পুজোরও ব্যস্ততা ছিল
সবাক বলেছেন:
আমি এই কবিতা খুব বুঝতে পারলাম।
মূর্তালা রামাত বলেছেন:
আমি একটা কবিতার ছোটকাগজ বের করার চিন্তা করছি। আপনি কবিতা দিলে খুশি হতাম।murtala31@gmail-এ আপনার ৫টি অপ্রকাশিত কবিতা পাঠালে ভালো হয়। সঙ্গে আপনার সংক্ষিপ্ত পরিচয়।
আশা করি আমার ছোটকাগজটিকে সমৃদ্ধ করতে আপনি আন্তরিক সাড়া দেবেন।
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
ওহ্! ডিজাস্টার! কী লিখছেন এটা? দারুন দারুন। এখানে ক্ল্যাপের কোনও ইমোটিকন নাই, তাই হাততালি লিখে জানাতে হলো! লেখক বলেছেন: আপনি বলেছেন তাতেই কৃতার্থ।
লেখক বলেছেন: আপনি বলেছেন তাতেই কৃতার্থ।
আরিফ জেবতিক বলেছেন:
বহুদিন পরে একটি কবিতা পড়ে তৃপ্তি পেলাম ।
প্রণব আচার্য্য বলেছেন:
How r u dada?
লেখক বলেছেন: ব্যস্ত। তোমাদের কাগজগুলো শীঘ্র পাঠাচ্ছি।দেরির জন্য লজ্জিত।
নিবিড় বলেছেন:
কবিতা ভালবাসি....সুন্দর কবিতা আরো বেশি
জাহিদ সোহাগ বলেছেন:
দাদা মেইল যা করছিলাম তা দেইখা কইয়েন তো পরিস্থিতি কি? কথাবার্তা মেইলে হওয়াই ভালো। বন্ধুভাগ্য শুন্যের কোঠায়।
আকাশচুরি বলেছেন:
তুমুল!!!
হিমালয়৭৭৭ বলেছেন:
আরে, এটাতো স্লো poison হয়ে গেল........পাঠককে আস্তে আস্তে গ্রাস করে ফেলবে।। নাহ, এই কবির প্রভাব থেকে ব্লগকে মুক্ত করতে হবে!!!!!!!!
যীশূ বলেছেন:
দারুন!
সরকার আমিন ১৯৬৭ বলেছেন:
দুর্দান্ত। অশোক মার্চ ১ , ২০০৯ দেখা হচ্ছে। আগরতলা থেকে বাসে করে দার্জিলিং যেতে কত সময় লাগে? বিস্তারিত জানাও
মাহবুব সুমন বলেছেন:
কবিতাটা পড়ে আরাম পেলাম।
ফয়সল নোই বলেছেন:
আমি ও আমরা আপনার খোঁজ করেছেন।আপনাকে রিকোয়েস্ট করেছিলাম প্রেমের কবিতা লিখতে।আপনি বোধ হয় তাতে ডুব মেরে হাওয়া হয়ে গেছেন
লেখক বলেছেন: খুব বাজেভাবে ব্যস্ত। আর ১ হপ্তা। তারপর আবার নিয়ম করে ব্লগ করব। দাদরা কেমন?
কঁাকন বলেছেন:
অসাধারন
স্বপ্নিক বলেছেন:
মাঝে মাঝেই লগইন থাকেন কিন্তু পোষ্ট নাই কেনো দাদা????????
নুশেরা বলেছেন:
প্রিয় অশোক দেব, আপনার এই কবিতাটি অনেকের মতো আমারও খুব ভালো লাগায় বর্ষসেরা পোস্ট হিসেবে প্রস্তাব করেছি। জানি এতে আপনার কিছু এসে যায়না; কারণ কবি হিসেবে নিজের সব সৃষ্টিই আপনার কাছে হয়তো সমান প্রিয়। তারপরও বিনীত অনুরোধ থাকবে, শিরোনামে ঘন্টাধ্বনি বানানটা ঠিক করে দেয়ার। শ্রদ্ধা ও শুভকামনা জানবেন।
নম্রতা বলেছেন:
ছ'লাইনের কবিতা অনেক কথা বলে গেল !আপনার কবিতার নিয়মিত পাঠক হয়ে রইলাম। দাদা শুভেচ্ছা নিবেন।
আকাশচুরি বলেছেন:
আপ্নে কই?
ফয়সল নোই বলেছেন:
বুড়োর খবর কি? কি হয়েছে?
কুঙ্গ থাঙ বলেছেন:
নতুন লেখা দিন।
হনলুলু বলেছেন:
নস্টালজিক হলাম .............
বিপ্লব কান্তি বলেছেন:
ব্লগে আমার পড়া সেরা কবিতা
অশোক দেব বলেছেন:
ধন্যবাদ
বিধান ঋষভ বলেছেন:
শুভ্রাদির বিয়ে হয়ে গেলে আর অংক মেলে নাস্যারের বেতের নিচে হেলায় চলে যায় হাতের পাতা
যেন আরো নেয়া যায় সহস্র বেদনা
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



























সুন্দর প্রেমের কবিতাটির জন্য আবার ধন্যবাদ।