somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তখন গভীর রাত..........

২০ শে মে, ২০০৮ ভোর ৫:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যখন লিখছি তখন ভোর হওয়ার জন্য কাকগুলো অপেক্ষা করছে।
আমিও তীর্থের কাঁকের মত অপেক্ষা করছি , ভোর হওয়ার আশায়।
আমার পাশে যে দরজাটি সেটি এখন খুলে রেখেছি। কিছুক্ষন আগেও প্রচণ্ড বায়ুপ্রবাহ
হচ্ছিল।কখন যে থেমে গেছে খেয়াল করিনি। কাঁকগুলোর চিৎকার কানে বেজে চলেছে।থামবার জো নেই।এরকম কোন এক সময় কাঁকেরা ডেকে চলত আর আমিও অপেক্ষা করতাম কখন ভোর হবে।
কাল সকালে পরীক্ষা, যদিও কাল না বলে আজ বলা ভাল।টার্ম ফাইনালের প্রথমটি।
বিশ্ববিদ্যালয়ের নিয়ম এর বেশ গুরুত্ব আছে বৈকি।পড়তে পড়তে যখন অশেষ বিরক্ত হয়ে উঠলাম তখন নেট এ বসা ছাড়া আর কিছু পেলাম না।
পরীক্ষার ভয়ে যতটুকু নয় তার চেয়েও অন্য এক কারনে ভাল লাগছেনা কিছুই।অনেক পুরনো না হলেও আগেকার কিছু সময় আমাকে বেশ তাড়িয়ে বেড়াচ্ছে।
যখন স্কুলে ছিলাম কিংবা কলেজে ছিলাম এরকম ... কিছু দিন আসত।যখন রাত জেগে এভাবেই পরীক্ষার...জন্য পড়তে বসতাম।ভয়ে আধমরা হয়ে যেতাম কাল কি হবে চিন্তা করে।
হঠাৎ বুঝতে পেতাম কেউ একজন ঠিক আমার পেছনে এসে দাঁড়িয়েছে।না তাকিয়েই বুঝতে পারতাম আমার মা। হেসে বলতেন"এই নাও।"
আমি খুব চা খেতাম ,এখনও খাই।আমি জানতাম রাতের কোন এক সময়ে তিনি ঠিকই হাজির হবেন চায়ের ফ্লাক্স নিয়ে।মাথায় হাত বুলিয়ে কোন কথা না বলে তিনি চলে যেতেন।
কিন্তু আমি জানতাম তিনি আর ঘুমাবেন না। যতক্ষন তিনি নিশ্চিত হচ্ছেন আমি ঘুমিয়ে পড়েছি।মাঝে মাঝে তিনি আবার আসতেন, আমাকে দেখতেন অথচ কিছু না বলে চলে যেতেন। আমি বুঝতে পারতাম ঠিকই।
হলে এসছি প্রায় বছর তিনেক হতে চলল। এখনও আমার পরীক্ষা হয়।রাত জেগে পড়ি।রুমের সবাই ঘুমে।শুধু আমি জেগে আছি আর জেগে আছে আমার মা।আমার পাশে হয়ত না। কিন্তু তিনি ঠিকই জানেন আমি এখনও ঘুমায়নি।তিনিও তাই ঘুমাবেননা।
ভাবছেন "আমি চা পাব কোথায়?"


সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০০৮ ভোর ৫:৪৭
১২টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×