গতরাতে ঘুমের খুব অসুবিধা হয়েছে। ঘুমাতে গেলাম সাড়ে ১২টার দিকে। আগে আগে ঘুমাতে গেলাম যাতে সকালে ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে পারি। কিন্তু বাধ সাধল এক কাছিম। সে আমার কাছে পড়তে আসছে। আমি বললাম, আমার পরীক্ষা, পড়াতে পারবো না। সে নাছোড়বান্দা, বলে, তুমি না পড়ালে আমি ফেল করবো। শেষে পড়াতে শুরু করলাম। কাছিম যে ধীর গতি সম্পন্ন এইটা আমি স্বপ্নেও দেখলাম ঠিকই। সারারাত একটাই topic ছিল stock price ও inflation এর মধ্যে সম্পর্ক। তারপরও কাছিম বুঝে না, মুখের ভাব দেখে মনে হল।
তারপর আজকে ব্লগে ঢুকে দেখলাম সাইফুর ভাইয়ের নতুন বেশ। চাচাজীর ভাতিজি হিসেবে ভাবলাম বংশের মান রাখার জন্য হলেও আমার ঘটকালী করা উচিত। আর মেয়ে কে?????
আমাদের ক্লাসের সোনিয়া। ওর সাথে সাইফুর ভাইকে বেশ মানাবে। ও ও বেশ কাছিমটাইপ। ওর বিষয়ে ক্লাসে কথিত আছে ওর কাছে ওর বাচ্চা বলবে, আ-আ-আ....ম-ম-উ, লি-ই-ই-চু-উ-উ.. খা-আ-আ...বো-ও-ও... বলতে বলতে লিচুর season শেষ।
এই হচ্ছে পাত্রী। আপনারা কি বলেন?
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



