somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আশকা তুমি কার (পূর্ণদৈঘ্য বাংলা ছায়াছবি)

১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পিংগুলির বাবার দেয়ালে ঝুলানো ছবিটার সামনে দাড়িয়ে পিংগুলির মা শাড়ির আচলে চোখ মুছলো। ওগো, আমায় এ কোথায় ফেলে চলে গেলে, আমি আর পারছি না যে, একদিকে তোমার বোন দুইদিন পরপর নতুন প্রেম আর ওদিকে তোমার পিংগুলি তার পোস্টম্যান। আমি কি করবো? কোথায় যাব? পাড়া প্রতিবেশী ছি ছি করে। ই আল্লা! আমাকে পিংগুলির বাপের কাছে নিয়ে যাও।
(আশকার প্রবেশ)
পিংগুলির মা ভাবী: কিরে এত সেজেগুজে কোথায় যাচ্ছিস?
আশকা: সাজের আর কি দেখলে? এ আর এমন কি? একটা ম্যাচিং কানের দুল পর্যন্ত পড়তে পারলাম না। যাই হোক, এখন আমি যাই। তোমার সাথে বকবক করার সময় আমার নাই।
পিংগুলির মা আবার ছবির কাছে গিয়ে দেখলে তো দেখলে তো তুমি!

আশকা রিকশা পাচ্ছে না। দেখলো মোড়ে রমজান আর ছাইফুল দাড়িয়ে আছে। রমজান আশকাকে দেখা মাত্রই চট করে তার নতুন কেনা মোবাইলটা বের করে ভাব মারতে যাবে তখন আশকা বলল এই একটা রিকশা পাঠায় দে তো। রমজান তখন এতই নার্ভাস ছিল যে সে রিকশা ডাকতে চলে গেল। ছাইফুলও বোকার মত রমজানের পিছু পিছু চলে গেল।
এরপর ভার্সিটিতে
আশকা তার বান্ধবীদের সাথে গল্প করছে।
আশকা: আমাদের রাশেদ স্যারটাকে দেখেছিস? কি লাজুক! ও মা! সেদিন হলো কি, আমি ক্লাস টেস্টে দেখে দেখে লিখছিলাম। স্যার দেখেও কিচ্ছু বলল না। এত লাজুক। মনে হয় লজ্জা পেয়ে কিচ্ছু বলেনি আমাকে।
ক্যারোলিন: কোথায় স্যারতো যথেষ্ট স্ট্রিক্ট।
আশকা: জানিনা রে ছেলেরা আমাকে দেখলেই কেমন যেন হয়ে যায় বলে ওরা সবাই ক্লাসে চলে গেল।
(রাশেদ স্যারের চরিত্র: রাশেদ স্যার একজন অবিবাহিত শিক্ষক যিনি আশকাদের উপরের একই ক্লাসের ৪ জন ছাত্রীর বাসায় বিয়ের প্রপোজাল পাঠানোর পর রিজেক্টেড হয়েছেন। প্রতিবার রিজেক্ট হবার পর স্টুডেন্টদের উপর সিডর বয়ে যায়। তখন ছাত্ররা বুঝে যায় ঘটনা কি! তার একটা ভাংগা চোরা মোটর সাইকেল আছে যা মেয়েদের সামনে আসলেই নষ্ট হয়ে যায়)

রমজানের আশকাকে লেখা পত্রটা ছিল এরকম:
প্রিয়তমা, তোমাকে আমি সকালের রোদ বলব, না রাতের তারা বলব। তোমাকে আমি সকালের রোদই বলব, কেমন? কারণ তুমিই তো আমার প্রথম.................তারপরে এই ধরনের ছ্যাবলা ধরনের কথা লিখেছিল সে আশকাকে। কবি মানুষ তো।

রমজান: পত্রটা কেমন হলো?
ছাইফুল: দোস্ত এটা কিন্তু আমি পোস্ট করব।
রমজান: ওই আশকা না আশকা ভাবি বল।
ছাইফুল: হোখে।
ছাইফুল পাশের বাড়ির মুন্নাকে দিয়ে “আকাশে তে লক্ষ তারা রমজান কিন্তু ১টারে........” লিরিকটা লেখালো। গানের লিরিকটা খামে ভরে তাতে “রমজান+আশকা” লিখে পিংগুলির হাতে দিলো সাথে পিংগুলিকে একটা love candy খেতে দিল।

আর রমজানের চিঠিটা নিয়ে নিজের সুহস্তে লিখে নিজের নামে নিজ হাতে আশকাকে দিয়ে আসল। (ছাইফুল রমজানকে গাছে উঠিয়ে তল দিয়ে গাছ কাটা শুরু করল)
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪২
৩৬টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×