ইদানিং খালি কনফিউজড লাগে। কি বাংলা কি ইংরেজী কিছু লিখতে গেলেই মনে হয় এই শব্দটা কি এখানে দেয়া যায়? এটার অর্থ এটা কি ঠিক? আজকের পোস্টের টাইটেল নিয়েও মনে হচ্ছে প্রথম শব্দটা কি দেয়া যায়??
যে কারণে মেজাজ খারাপ হল তা হল আজকাল অনেক কিছুই মনে রাখতে পারি না। ফলে তর্কের সময় রেফারেন্স টানা তো দূরের কথা ঘটনাক্রম বলতেই হিমশিম খাই।
আগে আমি কাউকে কড়া কথা বলতে পারতাম না এখন কিছুটা পারি। পুরানো কথাই বলি একটা, বহুদিন আগে কথা যখন ব্লগের স্বর্ণযুগ ছিল। আমরা কয়েকবন্ধু মিলে আরেক বন্ধুর জন্মদিন পোস্ট দিলাম, একজন এসে বলল কেন আমরা একজনকে নিয়ে নাচানাচি করছি! আমি কি বলবো খুজে পেলাম না। তখন বিমার সাথে আমার জোট সরকার চলছিল। আমি ওকে বললাম, কি বলবো একে? বিমা বলল, বলো, আপনার কমেন্ট টা ভাল লাগলো না। এরপর থেকে অনেকদিন গেছে ওই একটা কথা ই রিপিট করে চালিয়েছি। এখন বাস্তবজীবনেও আমি অনেক স্ট্রেইট হয়ে গেছি যার জন্য এখন সমস্যায় পড়ি প্রায়ই। সব কথা সবাইকে না বললেও চলে কিন্তু আমি বলি!
সবচেয়ে বড় দুঃখ আমি এখন আর ভাল শ্রোতা নেই
আমার কোন কালেই ধৈর্য ছিল না এখন ধৈর্য কি জিনিস তা আমি জানিনা। এই পোস্টটা নিয়ে অনেককিছু ভেবেছিলাম কিন্তু প্রথম প্যারা লেখার পর কারেন্ট চলে গেল, আমার লেখাও গেল। শুধু মনে হয়েছিল একটা পোস্ট দিবো তাই দিলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



