somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইনস্ট্যান্ট অগোছালো পোস্ট

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইন্সট্যান্ট পার্ট ১
রাস্তাঘাটের ভিক্ষুকদের ভিক্ষা দিই না। তাদের চাইবার স্টাইল আমার অসহ্য লাগে। ‘যাত্রাপথে রোজা রমজানের দিন যাচ্ছেন, আপনারা আমাকে সাহায্য করেন... আর আসন্ন বিপদ আপদ থেকে নিজেকে বাঁচান’ এই টাইপ কথাবার্তা থাকে তাদের মুখে। আমাকে বিপদের ভয় দেখিয়ে টাকা নিতে চাইছে খুব মেজাজ খারাপ লাগে আমার। আমি এদের মাফ করেন বলতে ভালবাসি। এবার ঢাকা থেকে খুলনা আসার সময় ফেরীতে জ্যামে আটকা পড়েছিলাম ২ ঘন্টার মত। বাস যত কদম এগোয় তার থেকে বেশি ভিক্ষুকের আনাগোনা। আগের দিন রাতে ঘুম না হওয়ায় একটু ঝিমাচ্ছিলাম, হঠাৎ আমার মাথায় কে যেন হাত দিল আমি চমকে উঠলাম। দেখি একজন বয়স্ক ভিক্ষুক টাকা চাইছে। আমি বললাম, মাফ করেন। এইবার সে পাশে এক আন্টি বসে ছিলেন তার কাছে টাকা চাইতে লাগলো। লোকটা অনেকক্ষণ আমাদের ওখানে দাড়িয়ে থাকলো। আন্টিও বিরক্ত হয়ে চলে যেতে বললেন। লোকটা পুরো বাস ঘূরে আসলো, সম্ভবত কেউ তাকে টাকা দেয় নি। যাবার সময় সে আমাকে জাহান্নামি বলে গালি দিয়ে গেল :(


(অ.ট.: আমার ছোটবোন কে আমি সারাজীবন সমীহ করে এসেছি। তাকে কেউ সামলাতে পারতো না কারণ তার অলসতা, অতিরিক্ত খুতখুতে স্বভাবের সাথে কড়া মেজাজ এগুলো আম্মু বা বুবু সহ্য করার মত মানূষ না। সেখানে আমি ছিলাম মাটির মানুষ। আব্বু এমনিতে খুবই মজার এবং ঠান্ডা মেজাজের। তেমন বকাঝকা করে না কখনোই। তারপরও যতটুকু বকাঝকা আব্বু ছোটবেলা থেকেই বড় আর ছোট র সব অপরাধের জন্য করতো, সব আমাকেই করতো। আমি মুখ বুজে সহ্য করে গিয়েছি সব /:) আম্মুর কাছে দুঃখী হৃদয়ে নালিশ করতে গেছি যে আব্বু বুবুর বা চানার দোষ আর আমাকে উল্টা বকলো। আম্মু বলতো, তুই একটু নিরীহ, বুঝিস তাই তোকে বকেই ওদের বুঝায় :| )

ঢাকা তে গিয়ে আমার একটাই উন্নতি হয়েছে মানুষকে মুখের উপর কড়া কথা বলতে শেখা। আজকাল আমি খুবই নির্লজ্জভাবে খারাপ ব্যবহার করতে পারি। আজকে চানা আমাকে বললো, সে আমাকে ভয় পায়। কালকে রাতে আমার কাশি শুনে সে নাকি ভয় পেয়ে সারারাত ঘুমাতে পারে নি।
চানা আজকে পড়তে গিয়ে ঘূমিয়ে পড়েছিল। এখন সে বলছে তার নাকি খুবই লজ্জা লাগছে। জীবনে কখনোই সে একাজ করে নি, কিভাবে আজকে সে একাজ করলো! এ কারণেই নাকি সে কালকে পড়তে যাবে না।

ইন্সট্যান্ট পার্ট ২

সামুতে একটা চোর ধরেছি গত কয়দিন হল। সে প্রায়ই বিভিন্ন ভাল ব্লগারদের তথ্যবহুল ভাল লেখা চুরি করে আর পোস্ট দিয়ে সবার কাছে থেকে প্রশংসা কুড়িয়ে বেহায়া ভংগিতে ধন্যবাদ দিচ্ছে রিপ্লাইতে। তার কয়েকটি পোস্টে অরিজিনাল পোস্টের লিঙ্ক দিয়ে আসলো ব্লগার চটি লেখক রমজান। যে সব পোস্ট ড্রাফট করে ফেললো। একটা পোস্ট যেটা ছিল প্রাচীন সভ্যতা নিয়ে। সেটা ৩/৪টা পোস্ট এক করে লেখা। ওটাতে সে রমজানকে উপপাদ্য প্রমাণের মত কঠিন ভাবে কড়া জবাব দিল আপনি প্রমাণ করেনতো হুবুহু মেরে দেয়া কিনা ??? আমরা তাকে সব কটি পোস্টের লিংক খুজে দিয়ে এসেছিলাম। এখন সে আমাদের কমেন্ট মুছে আমাদের ব্লক করেছে/:)
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৩২
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×