সকাল বেলা আৎকা দুঃসংবাদ টা দিয়ে ঘুম ভাংলো। খালা (কাজের মহিলা) গ্রামে যাবে এবং এক্ষুনি। ধড়ফড় করে বালিশের নিচ থেকে মোবাইলে ঘড়ি দেখলাম। সোয়া ৭টা বাজে। মামাতো ভাইকে কোন কিছু বলার সুযোগ না দিয়েই খালা চলে গেলেন। কিছুক্ষণ পর ছোটবোনও চলে গেল… আজকে সে হলে যাবে জানিয়ে গেল।
গত ২দিন ধরে শরীরটা বেশ খারাপ, এই মুহূর্তে বাসার টুকটাক কাজ নিজ হাতে করতে হবে ভেবেই মনটা থেকে থেকে উদাস হচ্ছে…
গতকাল ২০শে এপ্রিল প্রিয় নায়িকা রোজিনা ম্যাডামের জন্মদিন ছিল। ম্যাডামকে আমার সেই আমলের নায়িকাদের মধ্যে যথেষ্ট সুন্দরী মনে হয়। আমার পরিচিত সবারই আবার মূলধারার বাংলা সিনেমা বলতেই নাক সিটকানো স্বভাব আছে। মনে পড়লো ব্লগার তানজু রাহমানের কথা! সেও আমার মত ম্যাডামের একজন ফ্যান… খবরটা তাকে দেয়া নৈতিক দায়িত্ব মনে করে এসএমএস করলাম। কোন রিপ্লাই না পেয়ে মনটা হালকা উদাস হল
সব শঙ্কা ভুল প্রমাণ করে আপা সন্ধ্যায় রিপ্লাই দিলো… আপা… কি খবর দিলা তুমি আমায় গহীন রাইতে যখন আমি ঘুমে নাই! ম্যাডামের বার্থডে আর আমি ঘুম। নিজের উপর ঘৃণা হচ্ছে!
এরপর আপার সাথে সুখ-দুঃখের আলাপ সেরে সিরিয়াল দেখতে গেলাম। স্টার ওয়ানে একটা সিরিয়াল এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, নায়ক একজন ভ্যাম্পায়ার। কালকের পর্বে দেখলাম নায়ক নায়িকার জীবন বাঁচাতে মারা গেল। আমার নিজের কাছে লজ্জা লাগলো আমি এতদিন জানতাম ভ্যাম্পায়ার রা মৃত মানুষ থাকে মানে ভূত টাইপ আর কি! ভূতেরা ভয় দেখায় আর ভ্যাম্পায়ার রা রক্ত খায়, তারা যদি কাউকে ৩টা কামড় দেয় তারাও ভ্যাম্পায়ার হয়ে যায়। কাজেই তারা মারা যাবার কথা না!
আমি আগেই রাস্তা কম চিনতাম তবে ইদানীং চেনা রাস্তাও অচেনা লাগে। স্কুল থেকে বাসায় ফেরার সময় এক ক্লাসমেটের সাথে একই সাথে বাসে উঠি। সেদিন ও বললো ও বাবার বাসায় যাবে তাই ও অন্যদিকে চলে গেল।
আরেক ক্লাসমেট মজা করে বললো, চলো তোমার সাথে আমি যাই। আমি বললাম, চলো।
ও বলল, না থাক।
আর আমি এদিকে ওরা চলে যাবার পর কোন দিকে যাবো এটা নিয়ে চিন্তায় পড়ে গেলাম। আমার কোনভাবেই মনে পড়ছে না আমার রাস্তা কোনটা! আমার কি এখন রাস্তা পার হওয়ার কথা নাকি আমি আরো সামনে চলে এসেছি! ৫মিনিট ভেবে চিন্তে রাস্তা পার হয়ে ওইপারে যেয়ে দেখি সেই ক্লাসমেট দাড়িয়ে। বলছে, তোমার এতক্ষণ লাগলো কেন!
আমি লজ্জিত হয়ে বললাম, রাস্তা চিনতে পারছিলাম না
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



