আজকে যার কথা লিখছি তার কথা বলার আগে তার ইচড়ে পাকামোর একটা উদাহরণ দিই। কিছুদিন আগে সে তার একটা স্বপ্নের খুব সুন্দর বর্ণনা দিয়ে একটা পোস্ট দিয়েছে। আমি প্রশংসা করে বললাম যে, ভালই স্বপ্ন দেখলা আর দেখালা। সে বলে, কারে আবার স্বপ্ন দেখালাম??
কি কথার কি উত্তর!
যেহেতু তার এসব পাকনামোর কথা বহু আগে থেকেই জানি। তাই আমি বললাম স্বপ্ন দেখে সেটার বর্ননা এমনভাবে দিলা যেন আমরাও দেখে ফেললাম। আর উনি কি বুঝলো! ইচড়ে পাকা আর কারে বলে!
তখন সে বলল, আমি তো ভাবলাম কেডারেই না স্বপ্ন দেখাইতাছি আমি ....হ ! নতুন সপ্ন দেখার অপেকক্ষাতে আছি দেখা মাত্রই পুষ্ট লিখুম
এই হল জোনাকি র অবস্থা! তার একটা পোস্ট ছিল বয়স জানলে সম্যসা কি?
যেখানে সে নিজের বয়স একবছর বাড়িয়ে বলেছিল। এই পোস্টটা বেশ বিনোদনমূলকও ছিল বটে!
তার আরো একটা পাকনামো পোস্ট আসেন একটু ইটোস-পিটিসের হিসাব-নিকাস করি!!
ব্লগের বান্দর গ্রুপের সেও একজন অন্যতম সদস্য ছিল। এক সময়ের জনপ্রিয় ব্লগার নূড়া ভাইকে কত টিজ করেছে সে!
জোনাকির স্বভাব ছিল যে পোস্টে যে দল ভারী সেই দলে ভিড়ে যাওয়া
তাকে আবার ব্লগে দেখে বেশ ভাল লাগছে। ব্লগে থাকুক বা না থাকুক এই পিচ্চিটা ভাল থাকুক সবসময়
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



