আমার প্রিয় পোস্ট
- আপনার ওয়েবসাইটটিকে পরিচিত করুন (Search Engine Optimization) - মাহমুদ সিএসই
- আর্নেস্ট হেমিংওয়ের গণ্প : শাশ্বতিকীর অনুবাদ সংখ্যা থেকে - মোজাফফর
- ইউটিউব ভিডিও(flv) থেকে mp4 কনর্ভাট করার ভাল কনর্ভাটার প্রয়োজন। - এস.কে.ফয়সাল আলম
- হাংরি জেনারেশন: কবি মলয় রায়চৌধুরীর ২২টি কবিতা - নির্ঝর নৈঃশব্দ্য-২
- [Khona] খনা, জনভাষ্যে মিশে থাকা আমাদের লোকভাষ্যকার…।১ম পর্ব |-(রিপোস্ট সংরক্ষণ) - রণদীপম বসু
- সফদার হাশমি এবং তার জননাট্য মঞ্চ - নির্ঝর নৈঃশব্দ্য-২
- রণেশ দাশগুপ্তঃ সাহিত্যিক, সাংবাদিক, মার্ক্সবাদী রাজনৈতিক কর্মী - শেখ রফিক
- ...লেখাজোকা আহবান... - কায়সারহেলাল
- আমার প্রিয় পোস্ট : মলয় রায়চৌধুরী'র কবিতা প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার - নৃপ অনুপ
- ভুলের জন্য ২য় পোস্ট - অতৃপ্ত আত্মা
- হাইব্রীড বীজ নিয়ে আশঙ্কা সত্যি হলো এবার 'সত্যিরা' ভয়াবহ আতঙ্ক ছড়াচ্ছে ! - মনজুরুল হক
- ফরিদ উদ্দীন আত্তারের The Conference of the Birds - ইমন জুবায়ের
- ফ্রি সিনেমা ডাউনলোড করতে চাই (হেল্প মি) - লেখাজোকা শামীম
- হাজার হাজার লোকমান হেকিম পয়দা করে যে ফুল - রাজামশাই
- কবিতার কৃত্য - রায়হান রাইন
- সলিমুল্লাহ খানের ইলিয়াস চিন্তা: ভুল ভাংলে তাকে পাওয়া যায় - ফারুক ওয়াসিফ
- চমস্কির সাক্ষাতকার: আমি কোণঠাসা নই, আমাকে চালিত করে সংগ্রামী আশাবাদ - ফারুক ওয়াসিফ
- জর্জিয়ান সিনেমার কিংবদন্তি - রাহাদ আবির
- গুপ্তঘাতক - রাহাদ আবির
- "চলচ্চিত্র সমাজ পরিবর্তন করতে পারে না, কখনো করেও নি" -- সত্যজিৎ রায়ের সাক্ষাৎকার - ফাহমিদুল হক
- বিবাহিত প্রেমের কবিতা - সরকার আমিন ১৯৬৭
- এমে সেজেয়ারের একটি সাক্ষাৎকার - রুদ্র আরিফ
- বিবি নাচিয়ার: যে মুসলিম রাজকন্যা এক হিন্দু মন্দিরে পুজা পান - ময়ুরবাহন
- কবি রণজিৎ দাশের সঙ্গে আড্ডা - েফরদৌস মাহমুদ
- ইসলাম শান্তির/অশান্তির ধর্ম নিয়ে ব্লগার আরিফুর রহমানের সাথে আলোচনা। - হ্যারি সেলডন
- হাসান আজিজুল হকের সঙ্গে আলাপচারিতা - শিবলী নোমান
- হিন্দি গল্প: নেকড়ে-১ - মোসতাকিম রাহী
- অনলাইনে রবীন্দ্রনাথের গীতবিতান। বাংলায় - সাদিক মোহাম্মদ আলম
- ইউটিউবের ভিডিও ডাউনলোড করুন
- মুয়ীয মাহফুজ
- বর্ষবরণের সাথে বিদঘুটে মুখোশ ও প্রতিমার কি সম্পর্ক? - হলদে ডানা
- আরব-ভূমিতে গ্রীক দর্শনের পঠন-পাঠন, আরবের অর্থনৈতিক কর্মকাণ্ড, ইসলামের উদ্ভব ও কোরআনঃ ইতিহাসের পাঠ থেকে একটি বিশ্লেষণ - নাস্তিকের ধর্মকথা
- Rapidshare থেকে সহজে ডাউনলোড করার উপায় - ঐক্যতান
- উৎসের দিকে যাত্রা : গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের সাক্ষাৎকার - মৃদুল মাহবুব
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- আমার মেয়ের নামে বন্ধক রেখো আসমানদারী - আজহার ফরহাদ
কবিতা যেমন হতে পারে- ৩
১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ৮:১৩
বিভিন্ন সময়ে পড়া বহু কবিতা যা আমাকে কখনো ভাবিয়েছে, দুঃখ দিয়েছে, করেছে অবসাদগ্রস্ত আবার নাড়া দিয়েছে প্রবলভাবে, আনন্দও দিয়েছে তেমন কবিতাগুলি আপনাদের সাথে বিনিময় করবো ভাবছি। এবারে পাঠানো হলো দীপক রায়ের কবিতার বই স্লেজগাড়ী থেকে কয়েকটি আস্ত কবিতা।
সেই হাওয়া
দীপক রায়
খুব ভেতর থেকে একটা হাওয়া বইতে শুরু করে।
আর ওড়ায় সেইসব যা সাজিয়েছি সারারাত সাজিয়েছি সারাদিন।
খুব ভেতর থেকে হাওয়া দিলে উঠে দাঁড়াই- জোরে নিঃশ্বাস নিই।
হাত থেকে খসে পড়ে মালা- ঝনঝন শব্দ হয়- হাওয়ায় দুলতে থাকি
-খুব ভেতর থেকে হাওয়া দিলে।
খুব ভেতর থেকে হাওয়া দিলে কি যে করি। পোড়া গন্ধে সব কিছু
অস্থির হয়ে পড়ে। তখন কে কোথায় ডাকে- কেন ডাকে
তখন স্তব্ধতার মধ্যে দিগন্ত তোলপাড় করে দ্রুতগামী ট্রেন
চলে যায়। প্রাগৈতিহাসিক উপবন জেগে ওঠে ধীরে।
খুব ভেতর থেকে কিছু একটা করি যখন, এই কবিতাটির কথা মনে হয়। বারবার পড়তে ইচ্ছা হয়। লোভ সামলাতে না পেরে আরো কিছু কবিতা সেঁটে দিলাম।
জামরুল গাছের জঙ্গলে
জামরুল গাছের জঙ্গলে কে যেন হারিয়ে গিয়েছে। জামরুলের নীচে তাই
ঘোর ছায়া। পাহাড়তলীর ট্রেনে বুঝি বেজে উঠেছে বিষাদ।
ঐ ছোটো ট্য় ট্রেনে পাহাড়ের ওধারে সে কেন চলে গেলো।
ছন্নছাড়া মেঘ এসে আমাকে শুধালো- কেন গেল?
বৃক্ষের উদাসীনতার দিকে চেয়ে থাকি।- জানি না- জানি না।
জামরুল গাছের নীচে নির্বোধ নেপালী বালক শুধু গান গায়। আমি তার
কিছুই জানি না।
স্টেশন
একটি অনুচ্চ টিলার ওপর যে স্টেশন স্থাপিত হয়েছে কিছুকাল
তার থেকে বার্তা আসে।
আন্দোলিত ঘর বাড়ী দালান খড়খড়ি। উদভ্রান্ত চেয়ে দেখি
কোথা টিলা, কোথা যে স্টেশন, কোথায় লালরঙা কেবিনের ঘর।
চোখ বুজে গন্ধ নেই।
কাল রাতে বৃষ্টি হয়ে নেমেছিলো একঝাঁক নীলচে হরিণ।
কিন্তু যে আমার ভাঙিয়েছে ঘুম- কই সেই বাঁশি, সেই চালকবিহীন
রেলগাড়ি অনুচ্চ টিলার ওপর কোথা সেই লালরঙা কেবিনের কাছাকাছি
ভাঙা পড়ে থাকা তামাটে ইঞ্জিন।
অদৃশ্য টিলার ওপর অস্থির হুইশিল শুধু বাজে বারবার।
মেঘ
সারাক্ষণ এই মেঘ আমাকে ঘিরে থাকে। দু' হাত দিয়ে ঐ মেঘ
সরিয়ে দেবার পরমুহূর্তেই আবার মেঘ। ঘন কচুরীপানার পুকুরের মত
এই মেঘ আর গভীর জলের ভেতর নিমজ্জিত এই মাছ যেন আমি
মেঘের ওপারে নদী আর নদীর ওপারে উপবন। সেই
উপবনের মধ্যে একটা জলাভূমি। একটা ছোট গুহা। আর একটা শীর্ণ
তালগাছ। ওখান থেকে মাঝরাতে পাথরের পোশাকে কে আমাকে
রহস্যময় তার পাঠায়।
ঘন সিপিয়া রঙের মেঘ আমাকে ডুবিয়ে দেয়। পুরানো মাছের মত
স্থবিরতায় ডানা নাড়ি।
জল, জল, জলের আঁধারে মেঘের ভেতর জাদুকর
ঘন্টা বাজায়- আমি হাঁটি।
-আমি হাঁটি শেওলার ভেতর, নুড়ির ভেতর, জলজ উদ্ভিদের ভেতর
জব চার্নক জানেন
এই শহরে ডাল হ্রদ আছে। কোভালাম বীচ মসমাই জলপ্রপাত
আর জলদাপাড়ার হাতি আছে।
কাউকে কাউকে আমি এসব কথা বলেছি- কেউ এসব বিশ্বাস করে না।
শুধু রাত হলেই উত্তর দিকের ডাল হ্রদ দক্ষিণে কোভালাম
আর মসমাই প্রপাত জেগে ওঠে। দুধের পাহাড় থেকে জংলা হাতি
এসে পড়ে শহরের মাঝখানে। আমাদের বাড়ীর পাশে।
কেউ এসব জানে না।
আমি জানি আর জানেন জব চার্নক কিম্বা ইবনে বতুতা।
অপেক্ষা
নীল রোদের মধ্যে পিং পং বলের শব্দ আর শুনি না
অনন্ত পিয়নের সাইকেল চড়ে চিঠি বিলি- কতদিন সে আসে নি।
সে এলেই আমার পোশাকে চোরকাঁটা ভরে উঠত
পুকুরপাড় থেকে সাঁতারের শব্দ ভেসে আসত
গেরুয়া মেঘ আমাকে জড়াত।
বাতাস যেভাবেই বয়ে যাক অদৃশ্য শব্দ কোথাও জেগে থাকে
বাড়ীর সামনে ঘোড়ানিম গাছের অন্ধকার স্থির
গত পোস্টগুলিতে পাঠানো হয়েছিল, শরৎকুমার মুখোপাধ্যায় ও দেবাশিস বন্দোপাধ্যায়ের কবিতা। এই পোস্টের সঙ্গে পাঠানো ইলাস্ট্রেশনটি আমার আঁকা।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা, কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতার ক্লাস বিভাগে । সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ৮:১৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আজহার ফরহাদ বলেছেন:
অনেক দূরের সাজি, আপনাকে ধন্যবাদ, কবিতাপাঠে অন্তত কাছাকাছি থাকার জন্যে।
মুজিব মেহদী বলেছেন:
স্বচ্ছতা এই কবিতাগুলোর বড়ো গুণ। সবগুলোই পড়লাম। এই কবিতাগুলোও খুব ভেতর থেকে হাওয়া ছড়িয়ে দিল। আর আমি আরো জোরে হাত চালাবার ব্যাপারে মনস্থির করলাম। আবারো পড়তে হবে কবিতাগুলো। এই সিরিজ দিয়ে আপনি সামহোয্যারকে সমৃদ্ধ করছেন। ধন্যবাদ।
লেখক বলেছেন: খুশি হলাম, কবিতাগুলির কদরদান পেয়ে।
ইলাস্ট্রেশন দারুন। দুই অর্থবোধক মনে হলো।
প্রথম কবিতাটি সত্যি অসাধারণ
সবগুলো পড়ে দীর্ঘশ্বাস বের হলো।
ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
লেখক বলেছেন: দীর্ঘশ্বাসের সহমর্মী হওয়াতে অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: আমিও।
লেখক বলেছেন: ধন্যবাদ শিপন।
মৃদুল মাহবুব বলেছেন:
"কাল রাতে বৃষ্টি হয়ে নেমেছিলো একঝাঁক নীলচে হরিণ।"মুগ্ধতায় হারিয়ে আছি এখনও।
আর আপনার উদ্যোগকে আন্তরিক ভাবে সাধুবাদ জানাই। প্রিয়তে যোগ হলো। +++
লেখক বলেছেন: মৃদুল কবিতাগুলি গভীর মুগ্ধতার, ছেয়ে ফেলে অনেক কিছু। ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: না বললেও চলবে।
তামিম ইরফান বলেছেন:
ফরহাদ ভাই অনেক ধন্যবাদ কবিতা শেয়ার করবার জন্য....ইলাস্ট্রেশনটিও খুব সুন্দর.....।
লেখক বলেছেন: হুম কবি তামিম ইরফান, আপনাকেও শেয়ার করার জন্য অশেষ ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
সূর্য বলেছেন:
অসম্ভব মন খারাপ করা একটা ইলাস্ট্রেশন। এর কোন কপি কি পাওয়া যায়?
লেখক বলেছেন: চাইলে একটা প্রিন্ট কপি দিতে পারি। ধন্যবাদ।
মাঠশালা বলেছেন:
শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
লেখক বলেছেন: লেখক বলেছেন: আপনাকেও।
ইমরান খান ইমু বলেছেন:
এই কবির কবিতা পড়া হয়নি...অনেকখানি মুগ্ধতা আর অনেকটুকু ভাললাগা ...অনেকটুকু...
ধন্যবাদ...
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
বাফড়া বলেছেন:
পরে পড়ব। যেই কারনে মন্তব্য করা হেইডা অইল যে আপনার আগের প্রফাইল ছবিটাই ভাল ছিল- একদম জটিল
লেখক বলেছেন: এখন আর কী করমু, চেহারাতো সবাই দেইখা ফেলাইলো। কেমনে কী?
শেখ জলিল বলেছেন:
কবিতার সাথে চমৎকার ইলাস্ট্রেশন। ভালো লাগলো।
লেখক বলেছেন: ধন্যবাদ।
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
কবিতার চেয়ে ছবিটাই অনেক ভালো লাগলো...অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: কবিতাগুলিতো এই ছবিটারই সমনামী।
আব্দুলকুদ্দুসমদন বলেছেন:
ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদিত।
তনুজা বলেছেন:
ইলাস্ট্রেশন ভাল লেগেছে, কবিতাগুলোও আর কোন পর্ব লিখলে লিঙ্ক দিয়ে দেবেন, তাতে কেউ চাইলে কালেকশন করা সহজ
বই এর কি অবস্থা?
(আপত্তি না থাকলে শুনতাম চারুকলা কোন সাবজেক্ট, কোন ব্যাচ? )
লেখক বলেছেন: আমার বইটি বের হয়েছে। বিস্তারিত একটি পোস্টে দেয়া আছে।
আমি চারুকলায় ড্রইং এন্ড পেইন্টিং ডিপার্টমেন্টে আছি। স্নাতকোত্তর। ব্যচ নবম।
মুক্তি মণ্ডল বলেছেন:
সবগুলো কবিতায় চমৎকার। খুবই ভাল লাগরো। শেয়ার করার জন্য আপনাকে ধন্রবাদ জানাচ্ছি।
লেখক বলেছেন: আপনাকেও।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















প্রিয়তে রাখলাম।মাঝে মাঝে পড়া যাবে।ইলাস্ট্রেশনটি
দারুন হয়েছে।কোন পাহাড়ী ঝর্নাধারা.....।এক দেখায় নায়েগ্রার কথা মনে হয়েছিলো।
খুব সুন্দর।
শুভেচ্ছা নিন।